হাদীসে রাসুলে (সাঃ) তাওহীদ রিসালাত আখিরাত
/ ৮৪
📝 লেখা 📖 পিডিএফ

৪৬ হাদিসে রসূলে তাওহীদ রিসালাত আখিরাত এখান থেকে মুহাম্মদ সা.-এর রিসালাতের সূচনা । এ সময় তার বয়স ছিলো চল্লিশ বছর । ফেরেশতার আগমনে তিনি ভীত ও আতংর্কিত হয়ে গেছিলেন। এ থেকে জানা যায় তিনি যে নবুয়্যত লাভ করবেন সে সম্পর্কে তিনি পূর্ব থেকে কিছুই জানতেননা। এখান থেকে আমরা আরো জানতে পারি যে, আহলে কিতাবের লোকদের নিকট মুহাম্মদ সা.-এর রিসালতের বিষয়টি দিবালোকের মতো স্পষ্ট ছিলো। এ সম্পর্কে কুরআন মজীদে বলা হয়েছে : মুহাম্মদ সা. যে আল্লাহর রসূল এটা তারা (আহলে কিতাব) এতো পরিষ্কারভাবে জানে, যেমন সুম্পষ্টভাবে তারা নিজ সন্তানদের চেনে। হেরা গুহায় অহী নাযিলের মাধ্যমে মুহাম্মদ সা.-এর নবুয়্যতের সূচনা হওয়ার পর তিনি আরো তেইশ বছর বেঁচে থাকেন। এ তেইশ বছরই ছিলো তার নবুয়্যত ও রিসালাতের যিন্দেগী । এ তেইশ বছরের মধ্যে তের বছর তিনি মক্কায় দাওয়াত-তাবলীগ ও তালীম-তরবিয়তের কাজ আঞ্জাম দেন। অত:পর তার কওযম তাকে স্বদেশ ত্যাগ করতে বাধ্য করে। তিনি হিজরত করে মদীনায় চলে যান। এতে করে অরাকার ভবিষ্যত বাণীর বাস্তবতা প্রমাণিত হয়। আর একথাও প্রমাণিত হয় যে, কোনো জাতির কায়েমী স্বার্থবাদীরা সেদেশে দীন ইসলামের প্রচার ও প্রতিষ্ঠা বরদাশত কর্তে পারেনা। মুহাম্মদ রসূলুল্লাহ সা. বাকি দশ বছর মদীনায় অতিবাহিত করেন। সেখানে তিনি রাষ্ট্র ক্ষমতা লাভ করেন এবং পূর্ণাঙ্গর্পে ইসলামকে প্রতিষ্ঠা করেন। মুহাম্মদ সা. কোনো অভিনব নবী ছিলেননা। তার পূর্বেও বহু নবী অতীত হয়েছেন। নবুয়্যতের ধারাবাহিকতায় তিনি সর্বশেষ নবী । নবুয়্যতী মালার তিনি সর্বশেষ কড়ি । তথা দাসত্্‌ ও আনুগত্য করার জন্যে । সাথে সাথে তিনি মানুষকে তার খলীফা নিযুক্ত করেছেন। তাই আন্পাহ তায়ালা মানুষকে তার দাসত্ব ও আনুগত্য করার এবং খিলাফতের দায়িত্‌ পালনের নিয়ম-কানুন জানিয়ে দেবার জন্যে মানুষের মধ্য থেকে নবী ও রসূল নিযুক্ত করেছেন। আল্লাহ্‌ তায়ালা অহীর মাধ্যমে তাদের যাবতীয় নির্দেশনা দান করতেন আর তারা সে অনুযায়ী তা মানুষের নিকট পৌছে দিতেন। সুতরাং মানুষের প্রতি আল্লাহর কি অধিকার রয়েছে, সর্বোপরি বান্দা কিভাবে জীবন যাপন করলে আল্লাহ খুশি হবেন আর কিভাবে জীবনে যাপন করলে তিনি অসন্তুষ্ট হবেন-এসব কিছুই জানার একমাত্র মাধ্যম হলেন নবী-রসূলগণ । তারা www.pathagar.com

— পৃষ্ঠা ৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।