হাদীসে রাসুলে (সাঃ) তাওহীদ রিসালাত আখিরাত
/ ৮৪
📝 লেখা 📖 পিডিএফ

রিসালাত ৪৫ রসূলুল্লাহ সা. আয়াতগুলো (আয়ত্ত করে) নিয়ে বাড়ি ফিরলেন ভয়ে তার হৃদয় কাপছিল। খাদীজা বিনতে খুয়াইলিদের কাছে এসে বললেন: আম্নাকে চাদর দিয়ে ঢেকে দাও ।' ওগো তোমরা আমাকে চাদর দিয়ে ঢেকে দাও ৷' অত:পর ভারা তাকে চাদর দিয়ে ঢেকে দিলেন। পরে যখন তার থেকে আতক্ক্স্ততা দূরীভূত হলো, তখন তিনি খাদীজাকে গোটা ঘটনার বিবরণ দিয়ে বললেন : (হে খাদীজা) আমি আমার জীবন সম্পর্কে আশংকা বোধ করছি ।' খাদীজা বললেন: ‘কসম আল্লাহর! তিনি কখনো আপনাকে অপমানিত করবেননা । কারণ, আপনি আত্মীয়দের সাথে সদাচর্ণ করে থাকেন, অসহায় লোকদের দায়িত্‌ গ্রহণ করেন, নি:স্ব লোকদের উপার্জন করে দেন, মেহমানদারী করেন এবং সৎকর্মে সাহায্য ও সহযোগিতা করেন।’ অত:পর খাদীজা তাকে সঙ্গে নিয়ে অরাকা ইবনে নওফেল ইবনে আসাদ ইবনে আবদুল উযযার নিকট চলে এলেন। অরাকা জাহেলী যুগে ঈসায়ী ধর্ম খহণ করেন। ইবরানী ভাষায় তিনি কিতাব লিখতেন । তাই আল্লাহর ইচ্ছায় তিনি ইনজিলের অনেকাংশ ইবরানী ভাষায় রূপাস্তরিত করেন। তিনি বৃদ্ধ ও অন্ধ হয়ে গিয়েছিলেন। খাদীজা তাঁকে বললেন: ‘হে আমার চাচার পুত্র । আপনার ভাতিজার ঘটনা শুনুন । অরাকা জিজ্ঞেস করলেন, ‘ভাতিজা! তুমি কী দেখতে পেয়েছো? রসূলুল্লাহ সা. যা কিছু দেখেছেন, সবই তাকে বললেন। অত:পর অরাকা তার মতামত প্রকাশ করে বললেন: ‘এ হচ্ছে সেই ‘“নামুস' (উর্ধ্ব জগত থেকে অহী বহনকারী ফেরেশতা) যাকে আল্লাহ তায়ালা মূসা আ.-এর প্রতি নাযিল করেছিলেন। . হায়, আমি যদি তোমার নবুয়্যতের সময় বলবান থাকতাম! হায়, আমি যদি তখন জীবিত থাকতাম, তোমার কওম যখন তোমাকে বহিষ্কার করবে।' রসূলৃূল্লাহ সা. বিস্ময়ের সাথে জিজ্ঞেস করলেন : ‘তারা কি আমাকে বের করে দেবে?’ অরাকা বললেন : হ্যা! এমন কখনো হয়নি যে, তুমি যে জিনিস নিয়ে এসেছো, সে জিনিস কেউ নিয়ে এসেছে অথচ তার শত্রুতা করা হয়নি । আমি যদি সেই সময় বেঁচে থাকি তবে সর্বশক্তি নিয়োগ করে তোমার সাহায্য করবো ।'’ তারপর বেশি দিন অতিবাহিত হয়নি, অরাকা ইহজীবন ত্যাগ করেন এবং অহীও কিছুকাল স্থগিত থাকে । (বুখারি, কিতাবুল অহী) ব্যাখ্যা : অহী নাযিল কিছুকাল বন্ধ থাকার পর পুনরায় সূরা মুদ্দাসসিরের প্রাথমিক আয়াতগুলো নাযিল হয়। তারপর অহী নাযিলের ধারাবাহিকতা চলতে থাকে এবং পূর্ণাঙ্গ কুরআন ভার প্রতি নাযিল হয় । www.pathagar.com

— পৃষ্ঠা ৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।