হাদীসে রাসুলে (সাঃ) তাওহীদ রিসালাত আখিরাত
/ ৮৪
📝 লেখা 📖 পিডিএফ

৩৪ হাদিসে রসূলে তাওহীদ রিসালাত আখিরাত থারাপ হয়ে যায়, তবে তাতেও আমার সাম্রাজের কোনো প্রকার ক্ষতি হবেনা। হে আমার বান্দারা! তোমাদের পূর্ব ও পরবর্তীকালের সকল মানুষ আর সকল জ্বিন যদি একত্র হয়ে আমার কাছে (ইচ্ছামতো) চায় আর আমি যদি প্রত্যক ব্যক্তিকে তার ইচ্ছানুসারে দান করি, তবে সুচাগ্র মহা সমুদ্র থেকে যতোটুকু পানি কমায় ততোটুকু ছাড়া আমার ভাভার থেকে কিছুই কমবেনা। হে আমার বান্দারা! তোমাদের সমস্ত আমল আমি গুণে গুণে রেকর্ড করে রাখছি। অত:পর তোমাদেরকে পরিপূর্ণ বিনিময় দান করবো। সুতরাং তোমাদের যে কল্যাণ লাভ করবে, সে যেনো আল্লাহর শোকর আদায় করে। আর যার ভাগ্যে অন্য কিছু ঘটে, সে যেনো নিজেকে ছাড়া অন্য কাউকেও তিরস্কার না করে। (সহীহ মুসলিম) ব্যাখ্যা : হাদিসটি হাদিসে কুদসী । মুসলিম শরীফ ছাড়াও হাদিসটি হযরত আবু যর গিফারীর রা. সূত্রে তিরমিযি এবং ইবনে মাজায় সংকলিত হয়েছে। হাদিসে বলা হয়েছে-‘আমি যাকে হিদায়াত দান করি সে ছাড়া সবাই পথভ্রষ্ট" এ বক্তব্যের তাৎপর্য হচ্ছে এই যে, আল্লাহ যদি নবী ও কিতাবনা পাঠাতেন, তাহলে সব মানুষই পথভ্রষ্ট থাকতো । তিনি নবী ও কিতাব পাঠিয়ে সবাইকে হিদায়াতের পথ দেখিয়েছেন। কিন্তু মানুষের নফসই তাকে তীব্রভাবে গোমরাহীর দিকে আকৃষ্ট ও ধাবিত করে। নফসের এই দৌরাত্য থেকে নিস্কৃতি পেয়ে হিদায়াত লাভের জন্যে যারা চেষ্টা করে এবং আল্লাহর নিকট প্রার্থনা করে-আল্লাহ তাদের হিদায়াত দান করেন্‌ এবং হিদায়াতের উপর অটল রাখেন। শিক্ষা : এই হাদিসটি থেকে আমরা কয়েকটি গুরুতৃপূর্ণ শিক্ষা পাই : ক. আল্লাহ বান্দার উপর বিন্দুমাত্র যুল্ম করেননা। তিনি ইনসাফগার। খ. আল্লাহর নীতি অবলম্বন করে বান্দারও উচিত যুল্ম পরিহার করা । গ. বান্দার উচিত হিদায়াত ও জীবিকার মালিক আল্লাহর নিকট হিদায়াত ও জীবিকা লাভের জন্যে অবিরত প্রার্থনা করা। ঘ. আল্লাহ পরম ক্ষমাশীল । মানুষ গুনাহগার । তাই গুনাহ মাফির জন্যে 'অবিরত আল্লাহর নিকট ক্ষমা চাওয়া উচিত । ঙ. মানুষের পক্ষে আল্লাহর কোনো লাভ-ক্ষতি করা সম্ভব নয়। www.pathagar.com

— পৃষ্ঠা ৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।