হাদীসে রাসুলে (সাঃ) তাওহীদ রিসালাত আখিরাত
/ ৮৪
📝 লেখা 📖 পিডিএফ

টম ছেড ফর হা - Ll UES ALE bial Hl Wo Se als ls হাদিস ৯ : আবু হুরাইরা রা. থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সা. SOL AR nae UTE যে ব্যক্তি সেগুলো আয়ত্ত ও হিফাযত করবে, সে বেহেশতে প্রবেশ করবে। (বুখারি, মুসলিম) ব্যাখ্যা : বলা হয়েছে- আল্লাহর নিরানুব্বই নাম রয়েছে। এখানে নিরান্বববই অধিক অর্থেও ব্যবহার হয়ে থাকতে পারে। সেরূপ হলে বাক্যটির অর্থ হবে: আল্লাহর অনেকগুলো নাম রয়েছে। বস্তুত কুরআন ও হাদিসে আল্লাহর নিরান্বববই থেকে বেশি নাম পাওয়া যায়। অথবা এর অর্থ-এ-ও হতে পারে যে, আল্লাহর নিরান্বব্বইটি প্রসিদ্ধ নাম রয়েছে। এখানে এই উভয় অর্থই গ্রহণের অবকাশ রয়েছে। অতপর বলা হয়েছে, যে ব্যক্তি এই নামগুলো আয়ত্ত বা হিফাযত করবে, সে বেহেশতে যাবে। এখন চিন্তা করা দরকার যে, আল্লাহর নামসমূহ আয়ত্ত করা, হিফাযত করা বা মুখস্ত করার তাৎপর্য কি? যার কারণে কোনো ব্যক্তি বেহেশতে যাবার উপযোগী হয়ে যাবে? মূলত এর তাৎপর্য হচ্ছে এই যে, আল্লাহর নামসমূহ যে ব্যক্তি জানলো, সেগুলোর তাৎপর্য অনুযায়ী আল্লাহকে যথাযথ মর্যাদা প্রদান করলো, নিজ জীবনে সেগুলোর দাবি আদায় করলো এবং আল্লাহর এসব গুণাবলীতে কাউকেও শরীক করলোনা, সে ব্যক্তিই বেহেশতে যাবার উপযুক্ত হবে। এজন্যে প্রত্যেক মুমিন ব্যক্তিই আল্লাহর নামসমূহের” তাৎপর্য জানা উচিত । এসব নামের তাৎপর্য অনুযায়ী তাঁকে ডাকা উচিত, তার নিকট দোয়া, প্রার্থনা ও আবেদন নিবেদন করা উচিত। কোনো অবস্থাতেই আল্লাহর সিফাতী নামসমূহ থেকে কোনো ব্যক্তির গাফিল থাকা উচিত নয়। মূলত গুণবাচক নামসমূহের মাধ্যমেই আল্লাহর সঠিক পরিচয় জানা সম্ভব। তাইতো আল্লাহ তায়ালা নির্দেশ দিয়েছেন : (\A. : dl2e3)) - U2 4 SLM lt? ULL dg অর্থ : আল্লাহ সুন্দরতম নামসমূহের অধিকারী । সুতরাং তোমরা সেসব নাম ধরে তাকে ডাকো ।” (সূরা ৭ আল আ'রাফ : আয়াত-১৮০) ১. আমাদের প্রণীত ‘আল-কুরআনের দু'আ ও 'ঈমানের পরিচয়’ গ্রন্থে আল্লাহর গুণবাচক নামসমূহ অৰ্থ ও ব্যাখ্যাসহ উদ্ধৃত হয়েছে। www.pathagar.com

— পৃষ্ঠা ৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।