হাদীসে রাসুলে (সাঃ) তাওহীদ রিসালাত আখিরাত
/ ৮৪
📝 লেখা 📖 পিডিএফ

তাওহীদ ২৯ ছাড়া কোনো ইলাহ নাই । তিনি এক ও লা-শারীক ৷’ তখন আল্লাহ বলেন : আমার বান্দাহ ঠিকই বলেছে আমি ছাড়া কোনো ইলাহ নাই এবং আমি লা-শারীক ।' বান্দাহ যখন বলে : আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তিনি নিখিল সম্াজ্যের মালিক এবং সমস্ত প্রশংসা তারই জন্যে ৷’ তখন আল্লাহ বলেন : আমার বান্দাহ যথার্থই বলেছে-আমি ছাড়া কোনো ইলাহ নাই; নিখিল সাআ্রাজ্যের মালিক আমিই আর সমস্ত প্রশংসাও আমারই জন্যে ৷' বান্দাহ যখন বলে :. আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আর আল্লাহর ছাড়া কারো কোনো শক্তি সামর্থও নাই ।' তখন আল্লাহ জবাবে বলেন: আমার বান্দাহ সত্য কথাই বলেছে- আমি ছাড়া কোনো ইলাহ্‌ নাই আর আমার ছাড়া কারো কোনো শক্তি সামর্থও নাই ।' (সুনানে ইবনে মাজাহ) ব্যাখ্যা : হাদিসটি একটি হাদিসে কুদসী । দু'জন সাহাবীর মাধ্যমে হাদিসটি নির্ভরযোগ্য সূত্রে বর্ণিত হয়েছে। হাদিসটিতে তাওহীদের ঘোষণাদানকারীদের প্রতি মহা মহিম আল্লাহর অশেষ সন্তুষ্টির আবেগময় প্রকাশ ঘটেছে। যে বান্দাহ ইখলাসের সাথে তাওহীদের কলেমা উচ্চারণ করে, তাওহীদের ঘোষণা প্রদান করে, আল্লাহ তায়ালা তার প্রতি সন্তুষ্ট হয়ে তার বক্তব্যের সত্যতা ও যথার্থতা ঘোষণা করেন। বস্তুত, বান্দাহ্‌র জন্যে এর চাইতে সম্মান ও মর্যাদার কথা আর কী হতে পারে যে, স্বয়ং আল্লাহ্‌ তায়ালা তার কথার সত্যতা ঘোষণা করেন এবং তার কথার হাঁ বাচক জবাব প্রদান করেন। সত্যিই এটা বান্দাহ্র এক বিরাট খোশনসীব। মুহাদ্দিসগণ এর ব্যাখ্যায় লিখেছেন : বান্দাহ্‌র বক্তব্যের সত্যতা ঘোষণার অর্থ আল্লাহ্‌ তায়ালার মহা সন্তুষ্টির প্রকাশ । এর অর্থ এই যে আল্লাহ তায়ালা তার এ বান্দাহকে অশেষ পুরস্কার দানে ভূষিত করবেন। অন্যত্ৰ বলা হয়েছে, বান্দাহ যদি তার এই ঘোষণার উপর মৃত্যুবরণ করে আর তার এই ঘোষণা যদি হয় আন্তরিক তবে জাহান্নামের আগুণ তাকে কখনো স্পর্শ করবেনা । মূলত অনুরূপ আস্তরিক ঘোষণা ও সে অনুযায়ী পূর্ণাংগ আমল দ্বারাই মানুষ জাহান্নামের আগুণ থেকে বাচতে পারে আর অধিকারী হতে পারে নিয়ামতে ভরা জান্নাতের । আল্লাহর নামসমূহের হিফাযত lS 1 bl oe A IIALT IE IG TI254 2 62 (8) Pad www.pathagar.com

— পৃষ্ঠা ৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।