হাদীসে রাসুলে (সাঃ) তাওহীদ রিসালাত আখিরাত
/ ৮৪
📝 লেখা 📖 পিডিএফ

তাওহীদ ২৩ তিনি আমাকে বললেন : হে মুয়ায! তুমি কি জানো যে, বান্দাহ্র উপর আল্লাহর কি অধিকার রয়েছে আর আল্লাহ্র নিকটই বা বান্দাহর কি অধিকারঃ' আমি বললাম: আল্লাহ এবং তীর রসূলই অধিক জানেন ।' তিনি বললেন : বান্দাহ্র উপর আল্লাহর অধিকার হচ্ছে এই যে, তারা এমনভাবে আল্লাহ্র ইবাদত করবে যে তার সাথে কোনো কিছুই শরীক করবেনা । আর আল্লাহর নিকট বান্দাহ্র অধিকার হলো, যে ব্যক্তি তার সাথে কোনো কিছুকে শরীক করবেনা, তিনি তাকে শাস্তি দেবেন না। (বুখারি, মুসলিম) ব্যাখ্যা : উপরে উদ্ধৃত দুটি হাদিসই নির্ভরযোগ্য সূত্রে বর্ণিত হয়েছে। প্রকৃতপক্ষে, হাদিস দুটি কুরআনের অসংখ্য আয়াতেরই প্রতিধ্বনি মাত্র। কুরআনের অসংখ্য আয়াতে ঘোষণা দেয়া হয়েছে, আল্লাহর কোনো শরীক নেই । তিনি ছাড়া আর' কোনো ইলাহ নেই । তীর সমকক্ষ কেউ নেই । তীর স্ত্রী ও সন্তানাদি কিছুই নেই। কেউ তার ওুরসজাত নয় এবং তিনি কারো গুঁরসজাত নন। কারো সাথে তার কোনো আত্মীয়তা নেই । তিনি বিশ্বজাহানের মালিক ও পরিচালক । তীর এ মালিকানা ও পরিচালনায় কারো কোনো অংশীদারিত্ব নেই । তিনি মহা-মহিম সার্বভৌম সত্তা । কারো সঙ্গে তার বিশেষ কোনো সম্পর্ক নেই । সকলেই তার অসহায় সৃষ্টিমাত্র । এ সম্পর্কে কুরআনের কয়েকটি আয়াত উল্লেখ করা গেলো : BE AS a3 33 Cy sn 2 GOH অর্থ : আসমানেও তিনি এক ইলাহ আর যমীনে তিনি একজনই ইলাহ । তিনি হাকীম ও আলীম ৷” (সূরা ৪৩ যুখরুফ : আয়াত-৮৪) -অর্থাৎ আসমান ও যমীনের ক্ষমতা ও সার্বভৌমত্বের অধিকারী তিনি একজনই এবং ক্ষমতা ও কর্তৃত্ব প্রয়োগের জন্যে যে জ্ঞান ও কৌশলের প্রয়োজন-তা সবই তার আছে। ~ LILA - ICANN IMLAY A 722 CALAN - AAS TEAS অর্থ : হে নবী বলে দাও তিনি আল্লাহ্‌, একক । আল্লাহ সবকিছু থেকে মুখাপেক্ষহীন । সবাই তার মুখাপেক্ষী । তীর না কোনো সন্তান আছে আর না তিনি কারো সন্তান । তার সমতুল্য কেউ নেই৷” (সূরা ইখলাস) EL LET U3 Er alin, EA www.pathagar.com

— পৃষ্ঠা ২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।