হাদীসে রাসুলে (সাঃ) তাওহীদ রিসালাত আখিরাত
/ ৮৪
📝 লেখা 📖 পিডিএফ

১৮ হাদিসে রসূলে তাওহীদ রিসালাত আখিরাত ৬. তিনি অনন্যমুখাপেক্ষী এবং অন্য সকলেই তার সৃষ্টি ও মুখাপেক্ষী । ৭. তিনি কাউকেও জন্মদান করেননা। ৮. তিনি নিজেও জন্ম গহণ করেননি। ৯. তীর সমকক্ষ ও সমতুল্য কেউ নেই। ১০. সমস্ত প্রশংসার মালিক তিনি। ১১. মহাবিশ্ব সম্রাজ্য পরিচালনায় ভার সন্তান কিংবা শরীকদার কিছুরই প্রয়োজন নেই । ১২. তিনি কোনো প্রকার দুর্বল কিংবা অক্ষম সত্তা নন যে, তীর কোনো পৃষ্ঠপোষকের প্রয়োজন আছে। ১৩. মহাবিশ্ব আর এই পৃথিবী তিনি একাই সৃষ্টি করেছেন। ১৪. তিনিই আকাশ থেকে পানি বর্ষণ করেন এবং তা থেকে মানুষের জীবিকা উৎপাদন করেন। ১৫. তিনিই সমুদ্রগামী নৌযানকে মানুষের আয়ত্তাধীন করেছেন। ১৬. তিনি নদ-নদী মানুষের ব্যবহার উপযোগী ও অধীন করে দিয়েছেন। ১৭. চাদ সূর্যকে তিনিই গতিবান এবং মানুষের সেবক বানিয়ে দিয়েছেন। ১৮. তিনিই রাত আর দিনকে মানুষের সেবা কার্যে নিয়োজিত করেছেন। ১৯. মানুষের যা কিছু প্রয়োজন, তিনি সবই মানুষকে দিয়েছেন। ২০. মানুষের প্রতি তার দানসমূহ মানুষ কখনো গণনা করে শেষ করতে পারবেনা কিন্তু মানুষ তীর ব্যাপারে বড়ই অবিচারক এবং অকৃতজ্ঞ (অর্থাৎ এতোসব দান সত্বেও মানুষ তার সাথে শিরক করে এবং তার অবাধ্য হয়) । ২১. আল্লাহই মানুষের রব (অর্থাৎ প্রভু, মনিব, প্রতিপালক, পরিচালক, সমন যোজন দিনিস।সযবযাহক যী ও পকৃত মালিক) ২২. সুতরাং মানুষের উচিত কেবল তারই দাসত্ব করা। ২৩. তিনি সকল কিছুর দায়িত্বশীল । ২৪. কোনো সৃষ্টি তাঁকে প্রত্যক্ষ করার যোগ্যতা রাখেনা । ২৫. কিন্তু তিনি সবকিছু প্রত্যক্ষ করেন। ২৬. তিনি অতিশয় সুক্মদর্শী ৷ ২৭. তিনি সকল বিষয়ে ওয়াকিফহাল। ২৮. সুতরাং মানুষের কর্তব্য হলো আল্লাহর প্রতি ঈমান আনা, ভার রসূলের প্রতি ঈমান আনা এবং রসূলের সাথে অবতীর্ণ নূরের (কুরআনের) প্রতি ঈমান আনা । www.pathagar.com

— পৃষ্ঠা ২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।