হাদীসে রাসুলে (সাঃ) তাওহীদ রিসালাত আখিরাত
/ ৮৪
📝 লেখা 📖 পিডিএফ

ইলমে হাদিসের কথা ১৩ বুদ্ধিমান ও সুবিজ্ঞ। একবার তার মা তাকে চিন্তিত দেখতে পান। তিনি জিজ্ঞেস করেন: আনাস, তোমাকে কিসে চিন্তায় ফেলেছে। বললেন: নবী পাক সা. তার একটি প্রয়োজনে আমাকে পাঠিয়েছেন। মা জিজ্ঞেস করলেন : কী-সে প্রয়োজন। তিনি বললেন: বিষয়টি গোপন । মা বললেন: নবীপাকের গোপন বিষয় কারো নিকট বলোনা ।' তাঁর বর্ণিত হাদিস সংখ্যা ১২৮৬ । ৯৩ হিজরিতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স ছিলো ১০৩ বছর । কথিত আছে, সাহাবায়ে কিরামের মধ্যে তিনি সর্বশেষে ইহকাল ত্যাগ করেন। ৭. আবুযর গিফারি রা. : ইনি ছিলেন গিফার গোত্রীয় লোক । প্রাথমিক যুগে মঙ্ধায় এসে ইসলাম গ্রহণ এবং নির্যাতিত হন। পরে হিজরত করেন। নয়। অন্য সকল সাহাবীদের মতে এটা যাকাত বিধান নাযিল হবার পূর্বের বিষয় । এই ভিন্নমত পোষণের জন্যে শেষ জীবনে তাকে নির্বাসনে থাকতে হয়। তিনি বত্ৰিশ হিজরিতে ইন্তেকাল করেন। ৮. আন্দুল্পাহ ইবনে আমর রা. : ইনি ছিলেন আমর ইবনুল আসের রা. পুত্র । পিতার পূর্বেই তিনি ইসলাম গ্রহণ করেন। বর্ণিত আছে, তিনি অবিরামভাবে রোযা রাখতেন। বিনিদ্র রজনী জেগে নামায পড়তেন । এবং প্রতিরাত্রে কুরআন খতম করতেন । বিষয়টা নবী পাক সা. জানতে পারলে তিনি তাকে শরীর ও স্ত্রীর অধিকারের প্রতি লক্ষ্য রাখতে নির্দেশ দেন। তিনি পঁয়ষট্রি হিজরিতে বাহাত্তর বছর বয়সে ইহকাল ত্যাগ করেন। ৯. জাবির ইবনে আব্বুল্রাহ রা. : জাবিরের রা. পিতা আব্ুল্লাহ রা. উহুদ যুদ্ধে শাহাদাত বরণ করেন। জাবিরের রা. বর্ণিত হাদিস সংখ্যা ১৫৬০ । এক যুদ্ধ থেকে প্রত্যাবর্তনকালে তিনি আগে আগে উট চালিয়ে যাচ্ছিলেন । নবীপাক সা. বুঝলেন, তিনি নববিবাহিত। তিনি জিজ্ঞেস করলেন, জাবির, বিয়ে করেছো? জাবির বললেন, জী-হা। তিনি বললেন: কুমারী না বিধবা বিয়ে করেছো। জাবির বললেন: বিধবা বিয়ে করেছি । তিনি বললেন: কুমারী বিয়ে করলে তো তার সাথে আমোদ-স্কুর্তি করতে পারতে । জাবির বললেন: আমার পিতা অনেকগুলো ছোট ছোট সন্তান রেখে গেছেন। তাদের প্রতিপালনের জন্যে বিধবা বিয়ে করেছি ।' তিনি ৭৮ হিজরিতে ৯৪ বছর বয়সে ইন্তেকাল করেন। ১০. সুফিয়ান ইবনে আব্দুল্রাহ রা. : ইনি তায়েফের অধিবাসী ছিলেন। তার পিতাও সাহাবী ছিলেন। হুনাইন যুদ্ধের পর সকীফ প্রতিনিধি দলের সাথে ইসলাম গ্রহণ করেন। ১১. আবু সায়ীদ খুদরি রা. : তার আসল নাম সাআদ ইবনে মালিক www.pathagar.com

— পৃষ্ঠা ১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।