১২ হাদিসে রসূলে তাওহীদ রিসালাত আখিরাত কবুল হয়েছিল আর তার দোয়াতো কবুল হয়েই থাকে । আব্ল্পাহ রা. শ্রেষ্ঠ মুফাসসির ও ফকীহ্র মর্যাদা লাভ করেছিলেন। অল্প বয়স্ক থাকা সত্তেও হযরত উমর তার পরামর্শ সভায় তাকে রাখতে ভালোবাসতেন। আবু হুরাইরার রা. পর তিনিই সর্বাধিক হাদিস বর্ণনা করেন। অবশ্য তীর অধিকাংশ বর্ণনা সাহাবীদের সূত্রে । সর্বমোট তার বর্ণনার সংখ্যা ২৬৬০। শেষ বয়সে তায়েফে বসবাস করতেন এবং সেখানেই ৬৮ হিজরিতে তিনি ইন্তেকাল করেন । মৃত্যুকালে তার বয়স ছিলো ৭১ বছর । ৩. উন্মুল মুমিনীন আয়েশা রা. : ইনি ছিলেন, রসূলুল্লাহ সা.-এর প্রিয় স্ত্রী। ছয় বছর বয়সে নবী পাকের সাথে তার বিয়ে হয়। নবী করীম সা.-এর স্ত্রীদের মধ্যে তিনিই ছিলেন একমাত্র কুমারী । প্রথম খলিফা এবং রসূল সা.-এর সর্বাধিক প্রিয়. ও সর্বশ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকরের রা. কন্যা ছিলেন তিনি। হযরত আবু মূসা আশআরি বলেন: রসূল সা.-এর সাহাবীদের মধ্যে কোনো হাদিসের ব্যাপারে যখনই কোনো সমস্যা দেখা দিতো, আমরা অবশ্যি আয়েশার রা. কাছে তার সমাধান পেয়ে যেতাম । আবু হুরাইরা এবং ইবনে আব্বাসের রা. পর তিনিই সর্বাধিক হাদিস বর্ণনা করেছেন। তার বর্ণিত হাদিস সংখ্যা ২২১০ । ৫৮ হিজরিতে ৬৮ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। নবী পাক সা.-এর ইন্তেকালের সময় তীর বয়স ছিলো আঠার বছর। 8. আবু হুরাইরা রা. : তার আসল নাম আবদুর রহমান । সাহাবীদের মধ্যে তিনি সর্বাধিক হাদিস বর্ণনা করেছেন । তিনি ছিলেন সোফফার অধিবাসী । নবী পাকের সংগে সংগে থেকে তার প্রতিটি কথা তিনি মনে রাখতেন। তার বর্ণিত হাদিস সংখ্যা ৫৩৭৪ । তিনি ৫৯ হিজরিতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। ৫. মুয়ায ইবনে জাবাল রা. : মুয়ায রা. ছিলেন খাযরাজ গোত্রীয় যুবক আনসার সাহাবী । আঠার বছর বয়সে ইসলাম গ্রহণ করেন। নবী করীম সা. মুয়াযকে তার প্রতিনিধি হিসেবে ইয়েমনে প্রেরণ করেছিলেন। তিনি সেইসব মহান সাহাবীদের অন্তর্ভুক্ত যাদের বর্ণনা সংখ্যা একশ থেকে পীচশ । তিনি আঠার হিজরিতে তেত্রিশ বছর বয়সে ইহকাল ত্যাগ করেন। ৬. আনাস রা. : আনাস ইবনে মালিক রা. ছিলেন খাযরাজ বংশীয় আনসার সাহাবী । তার মা উন্মে সুলাইম রা. এবং উন্মে সুলাইমের স্বামী আৱু তালহা রা. তাকে রসূল সা.-এর খিদমতে হাযির করেন। তার মা বলেছিলেন: হে রসূলাল্লাহ, আমার ছেলে আনাসকে আপনার খিদমতের জন্যে হাযির করেছি। আপনি তার জন্যে দোয়া করুন। সেই থেকে তিনি খাদিম হিসেবে রসূল সা.-এর সান্নিধ্যে থেকে যান। তিনি ছিলেন খুবই www.pathagar.com
— صفحة ١٤ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.