ইলমে হাদিসের কথা ১১ হাদিস বলে : ক. মুত্তাসিল সনদ । অর্থাৎ অবিচ্ছিন্ন বর্ণনাসূত্র, খ. সেক্াহ অৰ্থাৎ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য বর্ণনাকারী, গ. স্বচ্ছ স্মরণ শক্তি ঘ. শায নয় এবং ঙ. মুয়াল্লাল নয়। হাসান : 'স্বচ্ছ স্মরণশক্তি’ ব্যতীত সহীহ হাদিসের সমস্ত বৈশিষ্ট্যই যে হাদিসে পাওয়া যায়, তাকে ‘হাসান হাদিস’ বলে । জয়ীফ : যে হাদিসে উপরোক্ত সকল বৈশিষ্ট্য কিংবা কোনো কোনোটায় উল্লেখযোগ্য ক্ৰটি থাকে, তাকে ‘জয়ীফ হাদিস’ বলে। জয়ীফ হাদিস সে অবস্থায় কিছুতেই গ্রহণ করা যায়না, যখন বর্ণনাকারীদের তাকওয়ার ব্যাপারে সন্দেহের অবকাশ থাকে। এরূপ হাদিসকে ‘হাদিসে মওদু’ বা ‘মনগড়া হাদিস’ বলে । € এ গ্রন্থে যেসব সাহাবীর বর্ণনা সংকলিত হয়েছে এ গ্রন্থে নিম্নলিখিত সাহাবীগণের বর্ণনা সংকলিত হয়েছে : ১. আবদুল্লাহ ইবনে উমর রা. : ইনি দ্বিতীয় খলিফা হযরত উমর রা.-এর পুত্র । কিশোর বয়সে ইসলাম খহণ করেন এবং পিতার সংগে হিজরত করেন। বয়স কম থাকার কারণে বদর এবং উহুদ যুদ্ধে অংশখহণ করতে পারেননি। খন্দক যুদ্ধের সময় তার বয়স ছিলো পনের বছর । তিনি রসূল সা.-কে সুশ্মাতিসুক্্মভাবে অনুসরণ ও অনুকরণ করতেন। অধিক অধিক নফল নামায, নফল রোযা ও কুরআন তিলাওয়াত করতেন। বেশিরভাগ সময় মসজিদে নববীতে অবস্থান করতেন। যে ক'জন সাহাবী হাজারেরও অধিক হাদিস বর্ণনা করেছেন তিনি তাদের অন্যতম । তার বর্ণিত হাদিস সংখ্যা ১৬৩০ । হযরত উমরের পরে লোকেরা তাকে খলিফা বানানোর প্রস্তাব দেয়। কিন্তু তার পিতা উমর রা. এ প্রস্তাব প্রত্যাখ্যান করেন। ইয়াযিদকে খলিফা বানানোর ব্যাপারে তিনি হযরত মুয়াবিয়ার তীব্র বিরোধিতা করেন। তিনি চুরাশি বছর বয়সে ৭৩ হিজরিতে ইন্তেকাল করেন। ২. আবদুল্লাহ ইবনে আব্বাস রা. : ইনি ছিলেন রসূল সা.-এর চাচা হযরত আব্বাসের রা. পুত্র । একেবারে কিশোর বয়সে তিনি ইসলাম গ্রহণ করেন। নবী করীম সা.-এর ইন্তেকালের সময় তীর বয়স ছিলো দশ বছর । রসূল সা. তার জন্যে দোয়া করেছিলেন, তিনি যেনো দীনি ইলম এবং কুরআন ব্যাখ্যার ক্ষেত্রে বুৎপত্তি লাভ করতে পারেন। নবী করীম দোয়া www.pathagar.com
— পৃষ্ঠা ১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।