১০ হাদিসে রসূলে তাওহীদ রিসালাত আখিরাত ক. মশহুর : বর্ণনাকারী সাহাবীর পরে কোনো যুগেই যে হাদিসের বর্ণনাকারীর সংখ্যা তিনের কম ছিলনা । খ. আযীয : যার বর্ণনাকারী সংখ্যা কোনো যুগেই দুই-এর কম ছিলনা । গ. গরীব : যার বর্ণনাকারীর সংখ্যা কোনো কোনো যুগে এক পর্যন্ত নেমেছে। মারফু : যে হাদিসের বর্ণনাসূত্র রসূলুল্লাহ সা. পর্যন্ত পৌঁছেছে, তাকে “মারফু হাদিস’ বলে। মওকুফ : যে হাদিসের বর্ণনা পরম্পরা (সনদ) সাহাবী পর্যন্ত পৌঁছেছে অর্থাৎ কোনো সাহাবীর কথা বা কাজ যে হাদিসে বর্ণিত হয়েছে, তাকে ‘মওকুফ হাদিস’ বলে। মাকতু : তাবেয়ী পর্যন্ত যে হাদিসের সূত্র পৌঁছেছে তাকে 'মাকতু হাদিস' বলে। মুত্তাসিল : উপর থেকে নিচ পর্যন্ত যে হাদিসের বর্ণনাকারীদের ধারাবাহিকতা সম্পূর্ণ অক্ষুন্ন রয়েছে এবং কোনো পর্যায়ে কোনো বর্ণনাকারী উত্য থাকেনি এরূপ হাদিসকে “মুত্তাসিল হাদিস’ বলে। মুনকাতি : যে হাদিসের বর্ণনাকারীদের ধারাবাহিকতা অক্ষুন্ন না থেকে মাঝখান থেকে কোনো বর্ণনাকারী উহ্য বা লুপ্ত হয়ে গেছে তাকে ‘হাদিসে মুনকাতি’ বলে। মুয়াল্লাক : যে হাদিসের সনদের প্রথম থেকে কোনো বর্ণনাকারী উহ্য হয়ে যায় কিংবা যার গোটা সনদ উহ্য থাকে এরূপ হাদিসকে ‘হাদিসে মুয়াল্লাক’ বলে। মু'দাল : যে হাদিসে ধারাবাহিকভাবে দুই বা ততোর্ধ্ব বর্ণনাকারী উহ্য থাকে, তাকে মু'দাল বলে । মুরসাল : যে হাদীসের বর্ণনা সূত্রে তাবেয়ী এবং রসূল সা.-এর মাঝখানে সাহাবী রাবীর নাম উহ্য হয়ে যায় তাকে ‘মুরসাল হাদিস’ বলে । শায : এঁ হাদিসকে “শায’ বলে, যে হাদিসের বর্ণনাকারী বিশ্বস্ত, কিন্তু সে হাদিস তার চেয়েও অধিকতর বিশ্বস্ত রাবীর বর্ণনার বিপরীত । মুনকার ও মারুফ : কোনো ‘জয়ীফ' (দুর্বল) রাবী যদি কোনো ‘সেক্াহ' (বিশ্বস্ত) রাবীর বর্ণনার বিপরীত হাদিস বর্ণনা করে, তবে জয়ীফ রাবীর হাদিসকে ‘মুনকার’ এবং সেক্বাহ রাবীর হাদিসকে মারুফ বলে । মুয়াল্লাল : মুয়াল্সাল হলো সে হাদিস, যে হাদিসের সনদে এমন সুক্ষ ক্রটি থাকে, যা কেবল হাদিস শাস্ত্রের বিশেষজ্ঞরাই পরখ করতে পারেন। সহীহ : যে হাদিসের বর্ণনাসূত্রে নিম্নোক্ত বৈশিষ্ট্যগুলো মওজুদ, তাকে সহীহ www.pathagar.com
— পৃষ্ঠা ১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।