ইলমে হাদিসের কথা ৯ 6 শাইখ হাদিস শিক্ষাদানকারী মুহাদ্দিসকে তার ছাত্রদের তুলনায় ‘শাইখ’ বলা হয়। € হাফিযে হাদিস (সাহাবী এবং তাবেয়ীদের যুগের পরের) যে, মুহাদ্দিস সনদ ও মতনের বিস্তারিত বিবরণসহ এক লক্ষ হাদিস আয়ত্ব করতে পেরেছেন, তাকে ‘হাফিযে হাদিস’ বলা হয়। এরূপ তিন লক্ষ হাদিস যিনি আয়ত্ব করতে পেরেছেন, তাকে ‘হজ্জতে হাদিস' বলা হয়। আর সমস্ত হাদিস আয়ত্বকারীকে বলা হয় ‘হাকীমে হাদিস’ । € সিহাহ সিত্া সিহাহ সিত্তা মানে- ছয়খানা সহীহ হাদিসগ্রন্থ । সেগুলো হচ্ছে: ১. সহীহ বুখারি : মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারি (১৯৪-২৫৬ হি:) ২. সহীহ মুসলিম : মুসলিম ইবনে হাজ্জাজ নিশাপুরি (২০২-২৬১ হি:) ৩. জামেয়ে তিরমিযি : আবু ঈসা তিরমিযি (২০৯-২৭৯ হি:) 8. সুনানে আবু দাউদ : আশআস ইবনে সুলাইমান (২০২-২৭৫ হি:) ৫. সুনানে নাসায়ী : আহমদ ইবনে শুয়াইব নাসায়ী (মৃত্যু-৩০৩ হি:) ৬. সুনানে ইবনে মাজাহ : মুহাম্মদ ইবনে ইয়াযীদ ইবনে মাজাহ (মৃত্যু-২৭৩ হি:) € হাদিসের প্রকারভেদ সংজ্ঞাগত ভাবে হাদিস তিন প্রকার : ১. নবী করীম সা.-এর মুখনিসৃত কথা বা বাণীকে ‘কওলী’ হাদিস বলা হয়। ২. তাঁর কাজ, কর্মপন্থা ও বাস্তব আচরণকে ‘ফি’ লী’ হাদিস বলা হয়। আর ৩. তাঁর সম্মতি ও অনুমোদনপ্রাপ্ত বিষয়গুলোকে বলা হয় ‘তাকরিরি হাদিস’ । 6 হাদিসের বর্ণনাগত প্রকারভেদ হাদিস বিশারদগণ বর্ণনাগতভাবে হাদিসসমূহকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করেছেন। নিমে সেগুলো উল্লেখ করা গেলো : খবরে মুতাওয়াতির : এ হাদিসকে ‘খবরে মুতাওয়াতির’ বলে, প্রত্যেক যুগেই যার বর্ণনাকারীদের সংখ্যা এতো অধিক, যাদের মিথ্যাচারে মতৈক্য হওয়া স্বাভাবিকভাবেই অসম্ভব । খবরে ওয়াহিদ : খবরে ওয়াহিদ সে হাদিসকে বলে, যার বর্ণনাকারীদের সংখ্যা মুতাওয়াতির পর্যায়ে পৌঁছায়নি । মুহাদ্দিসগণ এরূপ হাদিসকে তিনভাগে করেছেন: www.pathagar.com
— صفحة ١١ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.