৮ হাদিসে রসূলে তাওহীদ রিসালাত আখিরাত এই তেইশ বছরের নবৃয়্যত ও রিসালাতের যাবতীয় দায়িত্ব পালনের বিবরণ হচ্ছে ‘সুন্নাহ’, যা হাদিস আকারে লিপিবদ্ধ আছে। € সাহাবী হাদিস শাস্ত্রে ‘সাহাবী’ বলা হয় সেইসব লোকদের যারা ঈমান আনার মাধ্যমে রসূলুল্লাহ সা.-এর সাহচর্য লাভ করেছেন, কিংবা তাঁকে দেখেছেন এবং অস্তত তার একটি হাদিস বর্ণনা করেছেন, অথবা অন্তত তাকে একবার দেখেছেন এবং ঈমানের সাথে মৃত্যুবরণ করেছেন। € তাবেয়ী যেসব ঈমানদার লোক সাহাবীদের নিকট থেকে হাদিস শিক্ষা করেছেন, কিংবা অন্তত কোনো সাহাবীর সাক্ষাত লাভ করেছেন-তাদের ‘তাবেয়ী’ বলা হয়। € তাবে তাবেয়ী যেসব ঈমানদার লোক তাবেয়ীদের নিকট থেকে দীনি ইলম এবং বিশেষভাবে হাদিস শিক্ষা লাভ করেছেন- তাদের ‘তাবে তাবেয়ী’ বলা হয়। € রাবী হাদিস বর্ণনাকারীকে ‘রাবী’ বলে, আর রাবীর বর্ণনাকে ‘রেওয়ায়েত বা হাদিস’ বলে। সাহাবায়ে কিরাম রা. প্রথম স্তরের রাবী। কেননা তারা স্বয়ং রসূলুল্লাহ সা. থেকে হাদিস বর্ণনা করেছেন। অতপর তাবেয়ীগণ, তারপর তাবে- তাবেয়ীগণ । € সনদ ও মতন হাদিস সংকলনকারীগণ তাদের সংকলণে রসূলুল্লাহ সা. থেকে আরম্ভ করে তাঁদের পর্যন্ত হাদিস বর্ণনাকারীদের ধারাবাহিক নাম উল্লেখ পূর্বক প্রতিটি হাদিস লিপিবদ্ধ করেছেন। সুতরাং প্রত্যেকটি বর্ণনা দুইভাগে বিভক্ত: (১) রাবী বা বর্ণনাকারীদের নামের ধারাবাহিক তালিকা । হাদিসের পরিভাষায় এ অংশকে বলা হয় ‘সনদ’ বা সূত্র । (২) দ্বিতীয়ত হাদিস অংশ । এ অংশের পারিভাষিক নাম- ‘মতন’ । € মুহাদ্দিস যারা হাদিস চর্চা করেন, হাদিস শিক্ষা দেন, হাদিসের সনদ-মতন, বিশুদ্ধতা অশুদ্ধতা এবং ব্যাখ্যা-বিশ্লেষণের উপর গভীর পান্ডিত্য রাখেন, তাদের মুহাদ্দিস’ বলা হয়। www.pathagar.com
— صفحة ١٠ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.