তাফসীর ফী যিলালিল কোরআন ৯ম খণ্ড
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

‘আযরার পুস্তকে বলা হয়েছে যে, সব ক’টা পবিত্র গ্রন্থ বনুখায নাসারের শাসনামলে পুড়িয়ে ফেলা হয়েছে। আযরা বপেছেন, তোমার শরীয়তের বিধানকে আগুনে ভশ্ম করে ফেলেছে। এখন তুমি কী তৈরী করেছো, তা কারো জানার উপায় নেই (১) আরো বলা হয়েছে যে, জিবরীলের আনীত ওহীর সাহায্যে আযরা সেই পবিত্র পুস্তকগুলোকে পুনরায় লিপিবদ্ধ করেন, যা আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছিলো। এ কাজে তাকে সমকালীন পাচজন লেখক সাহায্য করেছিলো। এ জন্যেই ‘ছাবছোলিয়ানুছ’, সাধু ‘তরিয়ানুস’, সাধু ‘এরানিমোস’, সাধু ‘ইউহান্না আযযাহাবী’ ও সাধু ‘বাসিলিওস' প্রমুখ আযরাকে ইহুদীদের প্রখ্যাত ধর্মগ্রন্থসমূহের পুনর্লেখক বলে আখ্যায়িত করে থাকে। ‘এখানে আমরা এই বিবরণ দিয়েই ক্ষান্ত থাকছি । এ দ্বারা আমাদের উদ্দেশ্য দুটো- প্রথমত, আহলে কেতাব তাদের পবিত্র গ্রন্থাবলী ও তাদের ধর্মের মূল উৎসের ব্যাপারে যে আযরার কাছে খণী, তিনি এই ওযায়ের ছাড়া আর কেউ নন । দ্বিতীয়ত, এই উৎস ভুলত্রুটিতে পরিপূর্ণ এবং অনির্ভরযোগ্য । ইউরোপের স্বাধীন(২) পন্ডিতগণ গবেষণার মাধ্যমে এই সিদ্ধান্তেই উপনীত হয়েছেন। এনসাইক্লোপেডিয়া বৃটেনিকায় তার পুস্তক ও নাহমিয়ার পুস্তকের কথা উল্লেখ করার পর তার জীবনী বর্ণনা প্রসংগে বলা হয়েছে, পরবর্তী বর্ণনাগুলো থেকে জানা গেছে যে, আযরা শুধু বনী ইসরাঈলের পুড়ে যাওয়া শরীয়তকেই পুনরুজ্জীবিত করেননি, বরং নষ্ট হয়ে যাওয়া ইবরানী ভাষার সমস্ত পুস্তক পুন সংকলন করেন। তিনি আইন বিধান ব্যতীত সত্তরখানা পুস্তক পুন সং করেন। অতপর জীবনী লেখক বলেন, আযরার নামযুক্ত এই পুস্তকখানা যখন এঁতিহাসিকরা মনগড়াভাবেই লিখেছেন এবং এর কোথাও অন্য কোনো পুস্তকের বরাত দেননি, তখন এ যুগের লেখকদের বিশ্বাস যে, আযরার পুস্তকের আগাগোড়াই এ সব বর্ণনাকারীর মনগড়া । (পৃ. ১৪, ৯ম খন্ড, চতুর্দশ সংস্করণ ১৯২৯) ‘মোট কথা, ইহুদীরা এই ওযায়েরকেই পুণ্যাত্মা মনে করে। এমনকি কেউ কেউ তাকে ‘আল্লাহর পুত্র’ বলেও আখ্যায়িত করেছে। এই আখ্যাদান কি সম্মান প্রদর্শনের অর্থে করা হয়েছে, যেমন দাউদ ও ইসরাঈল (হযরত ইয়াকুব) প্রযুখকে করা হয়েছিলো, না তাদের দার্শনিকদের কাছ থেকে প্রাপ্ত অর্থে করা হয়েছিলো, যার সম্পর্কে শীগগীরই আলোচনা আসছে এবং যা ভারতীয় পৌত্তলিকদের দর্শনের সাথে সংগতিপূর্ণ । বস্তুত এই পৌত্তলিক দর্শনই খৃষ্টানদের মূল আকীদা ও (১) এ সম্পর্কে কোরআনের এ বক্তব্যই সঠিক যে, এ পুস্তকপুলো অক্ষত ছিলো। | (২) আমি তাফসীর ফী যিলালিল কোরআন-এ সংশ্লিষ্ট সকলকে সতর্ক করছি যে, শেখ মোহাম্মদ আবদুহুর প্রতিষ্ঠান ও তার ছাত্রদের কাছে এই 'স্বাধীন’ শব্দটা কী তাৎপর্য বহন করে, সেটা যেন লক্ষ্য করেন। এই স্কুল সামখিকভাবে এমন সব পাশ্চাত্য চিন্তাধারা ও ধ্যান-ধারণা দ্বারা প্রভাবিত, যা প্রকৃত ইসলাম" চিন্তাধারার সাথে সম্পূর্ণ সামঞ্জস্যহীন ও বেমানান এই প্রভাবের কারণে তারা ইউরোপের গীর্জা বিরোধী লেখকদের প্রতি অনুরক্ত এবং গীর্জা বিরোধী হওযার কারণে তাদেরকে স্বাধীন বা নিরপেক্ষ মনে করে। অনুরূপভাবে, তারা গণতন্ত্র ও ব্যক্তি স্বাধীনতা সংক্রান্ত পাশ্চাত্য ধারণার সমর্থনকারী ইউরোপীয় লেখকদের এবং ইউরোপীয় সমাজ ব্যবস্থারও ভক্ত। হুউরোপীয় সমাজ ব্যবস্থা ও চিন্তাধারার মধ্য থেকে যেটুকু ভালো’ তা গ্রহণ করার জন্য তারা ওকালতি করে থাকেন সে প্রভাবের কারণেই । অথচ এটা বিপজ্জনক ও পিচ্ছিল পথ । লর্ড ক্রুমারের ন্যায় খৃষ্টান পন্ডিতেরা তাদের এই মনোভাবের প্রতি সহানুভূতিশীল । এই সহানুভূতির রহস্য কোথায় ভেবে দেখা দরকার । বিষয়টা অধিকতর প্রশস্ত ও গভীর দৃষ্টির দাবী রাখে এবং ইসলামী বিধানের ওপর দৃঢ়তা ও তা নিয়ে পরিপূর্ণ তৃপ্তি বোধের আবশ্যকতা রয়েছে। | Wwww.icsbook.info

— পৃষ্ঠা ৯৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।