তা নিয়ে নিজেও তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন। এখানে তার কিছু কিছু বক্তব্য উদ্ধৃত করছি, এর দ্বারা ইহুদীদের প্রকৃত পরিচয় জানা যাবে। হুহুদী এনসাইক্লোপেডিয়া (১৯০৩) সংস্করণে) বলা হয়েছে যে, আযরার যুগটা ছিলো ইহুদী জাতির চরম উৎকর্ষের যুগ । হযরত মূসা যদি ইহুদী জাতির শরীয়তী বিধান নিয়ে না আসতেন, তা হলে সম্ভবত আযরাই (উযায়ের) শরীয়ত প্রচলিত করতেন। (তালমুদ ২১) এই শরীয়তকে বনী ইসরাঈল ভুলেই গিয়েছিলো। কিন্তু আযরা এটাকে পুনপ্রচলিত করেন। বনী ইসরাঈল যদি ভুল ক্ৰটি না করতো, তাহলে তারা অনেক মোজেযা দেখতে পেতো, যেমন হযরত মূসার আমলে দেখেছিলো। .... এতে আরো উল্লেখ করা হয়েছে যে, আযরা আশোরী ভাষায় শরীয়ত লিপিবদ্ধ করেছিলেন। যে সব শব্দের ওপর তার সন্দেহ হতো, সেগুলোতে তিনি একটা করে চিহ্ক দিতেন। ইহুদী ইতিহাসের সূচনা তার যুগ থেকেই হয়। ডক্টর জর্জ বোষ্ট তাওরাতের অভিধানে বলেছেন, আযরা একজন ইহুদী ধর্মীয় নেতা এবং প্রখ্যাত লেখক ৷ রাজা ‘ইরতাহশিসতা’র আমলে তিনি ব্যাবিলনে বসবাস করতেন । তীর রাজত্বের সপ্তম বছরে খৃঃপৃঃ ৪৫৭ সালের কাছাকাছি সময়ে তিনি আযরাকে অনুমতি দেন যে, তিনি দেশের জনগণের মধ্য থেকে একটা বিরাট অংশকে জেরুজালেমে নিয়ে যেতে পারেন। (আযরা পৃ. ৭) এই সফরের মেয়াদ ছিলো চার মাস। নিকটতম মর্যাদাসম্পন্ন ছিলেন৷ তিনি বিরাট একটা একাডেমী প্রতিষ্ঠা করেন, তাওরাতের পুস্তকগুলোকে একত্রিত করেন, প্রাচীন ইবরানীর পরিবর্তে কিলদানী অক্ষর ব্যবহার করেন এবং তিনি ‘কাল’ ‘আযরা’ ও “নাহমিয়া’ নামক পুস্তকগুলো রচনা করেন!” ‘তিনি আরো বলেন, ‘আযরা' নামক পুস্তকের ভাষা পৃ. ৪ থেকে ৮, ৬ থেকে ১৯, ৭ ও ১-২৭ হচ্ছে কিলদানী । নির্বাসন থেকে ফিরে আসার পর লোকেরা ইবরানীর চেয়ে কিলদানীই বেশী বুঝতো !' ‘আমার মতে, ইতিহাসবেত্তারা তো বটেই, এমন কি আহলে কেতাব এতিহাসিকরাও সবচেয়ে প্রসিদ্ধ মত এটাই মনে করেন যে, হযরত মূসা যে তাওরাত লিপিবদ্ধ করেছিলেন এবং বাক্সে স্থাপন করেছিলেন, তা হযরত সোলায়মানের আমলের আগেই হারিয়ে গিয়েছিলো । হযরত সোলায়মান যখন তীর শাসনামলে বাক্সটা খুললেন, তখন তাতে দুটো লিপি ছাড়া আর কিছুই পাননি । এর একটাতে দশটা উপদেশ লেখা ছিলো।(১) রাজাদের পুস্তকে এ সংক্রান্ত বিবরণ রয়েছে। এই আযরাই হলেন সেই ব্যক্তি, যিনি নির্বাসনের পর কিলদানী অক্ষরে তাওরাত ও অন্যান্য পুস্তক লিখেছিলেন। তার লেখার ভাষা ছিলো ইবরানী ও কিলদানী মিশ্রিত । এই ইবরানী ভাষার বেশীর ভাগই ইহুদীরা ভুলে গিয়েছিলো । আহলে কেতাবের বক্তব্য এই যে, আযরা আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত ওহী বা ইলহামের সাহায্যে তাওরাতকে অবিকল আগের মতোই লিখেছিলেন! কিন্তু আহলে কেতাব ছাড়া অন্যরা একথা স্বীকার করে না। এ ব্যাপারে বহু আপত্তি রয়েছে। এসব আপত্তি বিভিন্ন পুস্তকে, এমনকি আহলে কেতাবের রচিত পুস্তকাদিতেও উল্লেখিত হয়েছে। তনুধ্যে ‘ক্যাথলিক জ্ঞানের ভান্ডার’ নামক ফরাসী ভাষায় লিখিত পুস্তকটি অন্যতম । এ পুস্তকের একাদশ ও দ্বাদশ অধ্যায়ে আযরা লিখিত পীচখানা পুস্তক হযরত মূসার মূল পুস্তকের অনুরূপ নয় বলে আপত্তি উদ্ধৃত করা হয়েছে। এর একটা উদ্ধৃতি নিম্নরূপ, (১) এ ঘটনার বিবরণ সূরা বাকারার ২৪৮ নং আয়াতে দেখুন। খিল্লাল্ল ৯ম ১৩ B . Wwww.icsbook.info
— পৃষ্ঠা ৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।