তাফসীর ফী যিলালিল কোরআন ৯ম খণ্ড
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

যেমন অন্তর্ভুক্ত ছিলো, তেমনি অন্তর্ভুক্ত ছিলো তাদের রোমক ভীতি, অত্যন্ত প্রতিকূল ও বিপদসংকুল পরিবেশে মুসলমানদের রণসজ্জা এবং সর্বোপরি রোমকরা ও তাদের আরবীয় খৃষ্টান দোসররাও আহলে কেতাবের অন্তর্ভুক্ত এই সন্দেহ পোষণ ৷ হহুদী খৃষ্টানদের মাকে প্রচন্সিত শেরেকী আকীদা আলোচ্য আয়াতে এই আহলে কেতাব গোষ্ঠীর গোমরাহী এই বলে স্পষ্ট করে দেয়া হয়েছে যে, তাদের আকীদা বিশ্বাস আরবের মোশরেক ও প্রাচীন রোমক পৌত্তলিকদের আকীদার মতোই । তাদের কাছে আসমানী কেতাবের মাধ্যমে যে সঠিক আকীদা বিশ্বাস এসেছিলো, তার ওপর তারা বহাল থাকেনি । সুতরাং আল্লাহর কাছ থেকে ওহীর মাধ্যমে প্রাপ্ত আসল আকীদা বিশ্বাসের বিরোধিতা করার পর তাদের আহলে কেতাব নাম ধারণ করার কোনো অর্থ থাকে না। এখানে যে জিনিসটা দৃষ্টি আকর্ষণ করে, তা হলো, ইহুদীদের প্রসংগ উল্লেখ এবং তারা যে হযরত উযায়েরকে আল্লাহর পুত্র বলে থাকে তার উদ্ধৃতি । অথচ এ আয়াতগুলো রোমক সৈন্য ও তাদের আরবীয় খৃষ্টান দোসরদের মোকাবেলার প্রস্তুতি গ্রহণের ব্যাপারে নাযিল হয়েছে। আমার দৃষ্টিতে এর কারণ দুটো, এক, আয়াতগুলোর ভাষা যেহেতু ব্যাপক এবং ইহুদী-খৃষ্টান নির্বিশেষে সকলের বেলায়ই প্রযোজ্য, আর আহলে কেতাবের সাথে যুদ্ধের আদেশও ইহুদী ও খৃষ্টান উভয় গোষ্ঠীর ওপরই প্রযোজ্য, সেহেতু উভয় গোষ্ঠীর সম্মিলিত আকীদাগত বিভ্রান্তি তুলে ধরার প্রয়োজন দেখা দিয়েছিলো । দুই, ইহুদীরা মদীনা থেকে সিরিয়ায় চলে গিয়েছিলো । রসূল (স.) মদীনায় আসার পর থেকেই তারা মুসলমানদের সাথে এক তিক্ত দীর্ঘস্থায়ী সংঘাতে লিপ্ত হয়। এই সংঘাতের পরিণামেই ইহুদী গোত্র বনু নযীর ও বনু কাইনুকাকে এবং বনু কেরায়যার কতক লোককে সিরিয়ায় নির্বাসিত করা হয়েছিলো। তাই সেদিন মুসলিম বাহিনীর সিরিয়া অভিমুখে যাওয়ার পথেই ইহুদীদের অবস্থান ছিলো। এজন্যে যুদ্ধের আদেশ যাতে তাদেরকেও অন্তর্ভুক্ত করে, সেজন্যে এভাবে ইহুদীদের উল্লেখ করা হয়েছে। খৃষ্টানদের উক্তি ‘মসীহ আল্লাহর পুত্র সুবিদিত । আধুনিক খৃষ্টবাদের আদি গুরু সেন্ট পলস কর্তৃক এই বিকৃত আকীদা প্রচারের পর থেকে নিয়ে আজও পর্যন্ত তাদের আকীদা এটাই রয়েছে। এরপর খৃষ্টীয় একাডেমীগুলো কর্তৃক পুনরায় তাকে আর এক দফা বিকৃত করা হয়। তবে ইহুদীদের এই আকীদার কথা যে, 'উযায়ের আল্লাহর ছেলে' আজকাল তেমন পরিচিত নয়। ইহুদীদের কেতাবে ‘আযরা’ নামে যে ব্যক্তির উল্লেখ পাওয়া যায়, তিনিই উযায়ের । এতে তাকে তাওরাত বিশেষজ্ঞ একজন লেখক এবং আল্লাহর শরীয়তের একজন পারদশী ব্যক্তি বলে আখ্যায়িত করা হয়েছে। তবে কোরআনে এ উক্তি উদ্ধৃত করা থেকে প্রমাণিত হয় যে, ইহুদীদের একাংশ বিশেষত মদীনার ইহুদীরা এরূপ দাবী করতো এবং তাদের মধ্যে এ বিশ্বাস প্রচলিত ছিলো। কোরআন ইহুদী ও খৃষ্টানদের বাস্তব বিভ্রান্তিরই সমালোচনা করতো । যে জিনিসের বাস্তব অস্তিত্ব নেই, তা যদি বলা হতো, তাহলে ইহুদীরা একে রসূল (স.)-এর মিথ্যা প্রচারণা বলে প্রতিবাদের ঝড় তুলতো । মরহুম শেখ রশীদ রেযা তাফসীর ‘আল মানারের' দশম খন্ডের ৩৭৫-৩৭৮ পৃষ্ঠায় ইহুদীদের দৃষ্টিতে আযরার মর্যাদা সম্পর্কে একটা সংক্ষিপ্ত অথচ তথ্য বহুল আলোচনা উদ্ধৃত করেছেন এবং Wwww.icsbook.info

— পৃষ্ঠা ৯৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।