ভাফসীর কী যিন্লালিল কোরআন বাস্তবায়িত করার সুযোগ সৃষ্টি হবে। কেবল সেই দিনই এ সব ফেকাহ শাস্ত্রীয় বিধান নিয়ে আলোচনা, তার বাস্তবায়নের চিন্তা ভাবনা এবং উদ্ভূত পরিস্থিতির আলোকে নতুন আইন ও বিধি প্রণয়ন সংগত হবে। অন্যথায় নিছক তাত্বিক জগতে কাল্পনিক বিধি প্রণয়নে কালক্ষেপণ করা সমীচীন হবে না। আলোচ্য আয়াতটার তাফসীর আমি মৌলিক ও নীতিগত দিক দিয়ে করাই সংগত মনে করেছি । কেননা এটা আকীদা বিশ্বাস ও আদর্শ সংক্রান্ত বিধির সাথে জড়িত এবং ইসলামী জীবন বিধানের প্রকৃতি ও মেযাজের সাথে সম্পৃক্ত । তাই আমার আলোচনাও এরই মধ্যে সীমিত রেখেছি । ফেকাহ শাস্ত্রীয় খুঁটিনাটি বিধানের আলোচনায় প্রবৃত্ত হইনি । কেননা ইসলামী বিধানের গুরুত্ব ও বাস্তবতার প্রতি আমি সম্মান দেখাতে চাই এবং তাকে হাস্যকর কাল্পনিকতার উর্ধে রাখতে চাই। আসুন এবার ৩০ নং আয়াতের তাফসীরে মনোনিবেশ করি। ইহুদীরা বলে, উযায়ের আল্লাহর পুত্র । আর খৃষ্টানরা বলে, মসীহ আল্লাহর পুত্র ।........ আল্লাহ তায়ালা যখন মুসলমানদের নির্দেশ দিলেন যে, জিযিয়া না দেয়া পর্যন্ত আহলে কেতাবের সাথে যুদ্ধ চালিয়ে যাও, তখন মদীনার মুসলমান সমাজে যে পরিবেশ ও পরিস্থিতি বিরাজ করছিলো, তার কথা সূরার ভূমিকায় এবং বর্তমান পর্বের ভূমিকায় সবিস্তারে আলোচনা করেছি। ওই আলোচনায় আমি বিশ্লেষণ করেছি যে, মুসলিম সমাজে বিরাজমান সেই পরিস্থিতি ও পরিবেশ যুদ্ধের এই আদেশকে আরো শক্তিশালী ও জোরদার করার আহ্বান জানাচ্ছিলো, যুদ্ধকে অনিবার্য ও অপরিহার্য করে তোলার কারণ ও উপাদানগুলো স্পষ্টতর করে দিচ্ছিলো এবং সেই সব সন্দেহ সংশয় দূরীভূত করে দিচ্ছিলো, যা অনেকের মনকে যুদ্ধে যাওয়ার ব্যাপারে দ্বিধান্রিত করে তুলেছিলো। বিশেষত, এই আদেশ মানলে সিরিয়া সীমান্তে গিয়ে রোমকদের সাথে লড়াই করতে হবে- এ কথা ভেবে অনেকে দ্বিধান্িত ছিলো। কারণ আরবরা ইসলামের আগে থেকেই রোমকদের ভয়ে জড়সড় ছিলো। কেননা রোমকরা আরবের উত্তরাংশে আধিপত্য বিস্তার করে রেখেছিলো দীর্ঘকাল ব্যাপী । তা ছাড়া কোন কোনো আরব গোত্র তাদের তল্লীবাহক এবং গাসসানী শাসকরা তাদের আধিপত্যের কাছে নতজানু ছিলো এ কথা সত্য যে, তাবুক অভিযান রোমকদের সাথে মুসলমানদের জন্যে প্রথম অভিযান ছিলো না, বরং ইতিপূর্বে রোমক ও মুসলমানদের সর্বশেষ বড় ধরনের যুদ্ধ সংঘটিত হয়েছিলো মুতায় । আগে আরবরা রোমক ও পারসিকদের সাথে লড়াইয়ের সাহস তো দূরের কথা, চিন্তাও করতো না এবং তাদের যা কিছু বীরত্ব বাহাদুরীর পরিচয় পাওয়া যেতো, তা নিজেদের মধ্যে যুদ্ধ বিগ্রহ, হত্যা, ডাকাতি ও লুটতরাজের মধ্য দিয়েই পাওয়া যেতো । ইসলাম গ্রহণের পর আল্লাহ তায়ালা তাদের এতটা গৌরবান্বিত ও পরাক্রমশালী করলেন যে, তারা রোমক ও পারসিকদের সাথেও যুদ্ধের ঝুঁকি নিতে শুরু করলো । কিন্তু এতদসত্তেও রোমকভীতি তাদের মনে কিছু না কিছু অবশিষ্ট ছিলো । বিশেষত যাদের মধ্যে প্রকৃত ইসলামী ভাবধারা ও চরিত্র তেমন মযবুত হয়নি, তাদের ভেতরে রোমকদের সম্পর্কে ভীতি বিরাজ করতো । কিন্তু এই ভীতি মুসলমানদের স্বার্থের অনুকূল ছিলো না, বিশেষত যখন রোমকদের সৈন্যসংখ্যা আরব খৃষ্টান সমেত দু'লাখে গিয়ে ঠেকেছিলো। পরিবেশ ও পরিস্থিতির এই সমস্ত বৈশিষ্ট্য ও উপাদান, উল্লিখিত যুদ্ধাদেশের কঠোরতাকে তুলে ধরা, মুসলমানদের মন থেকে সন্দেহ-সংশয় ও স্থবিরতা দূর করা এবং উক্ত কঠোরতার কারণ স্পষ্ট করার জন্যে অধিকতর ব্যাখ্যা বিশ্লেষণের দাবী জানাচ্ছিলো। পরিবেশ ও পরিস্থিতির এসব বৈশিষ্টের মধ্যে স্বয়ং মুসলমানদের সমাজে ইতিমধ্যে যে বিবর্তন ও সমন্বয় ঘটেছে, তা | = সূরা আত্ তাওবা (৯৫১) পারা ১০ মনখিল ২ Wwww.icsbook.info
— পৃষ্ঠা ৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।