EE EE EEE এই মর্মে স্বাধীনতা দেয়া হয় যে, ভালো লাগলে ইসলাম গহণ করবে, নচেত নিজ ধর্মে ও আকীদায় বহাল থাকবে এবং জিযিয়া দিয়ে নিম্নোক্ত উদ্দেশ্যগুলো পূরণ নিশ্চিত করবে। প্রথমত, এ দ্বারা তার আত্মসমর্পণ ও বশ্যতা স্বীকারের ঘোষণা দেয়া হবে এবং আল্লাহর সত্য দ্বীনের দিকে আহ্বানের কাজকে বস্তুগত শক্তি প্রয়োগ করে প্রতিরোধ না করার নিশ্চয়তা দেয়া হযে । দ্বিতীয়ত, ইসলাম অমুসলিমদের জান, মাল, সম্ত্রম ও অধিকারের সংরক্ষণে যে অর্থ ব্যয় করতে বাধ্য হয়, জিযিয়া দিয়ে তাতে সহযোগিতা করা হয় এবং মুসলমানদের কাছে পূর্ণ নিরাপদ আশ্রয় লাভ করা হয়। ইসলামী রাষ্ট্রের ভেতর বা বাইরে থেকে যারা অমুসলিমদের ওপর আক্রমণ চালাতে চায়, তাদেরকে মুসলিম মোজাহেদদের দিয়ে প্রতিহত করানো হয়। তৃতীয়ত, মুসলিম- অমুসলিম নির্বিশেষে উপার্জনে অক্ষম প্রত্যেক নাগরিকের খোরপোশের যে দায়িত্ ইসলামী রাষ্ট্রের বায়তুল মাল (সরকারী কোষাগার) গ্রহণ করে, সেই দায়িত্ব পালনে সহায়তা করা । জিযিয়া কাদের কাছ থেকে নেয়া যাবে, কাদের কাছ থেকে নেয়া যাবে না, কী পরিমাণে নিতে হবে, কী পদ্ধতিতে জিযিয়া নির্ধারণ করতে হবে এবং কোথায় কোথায় নির্ধারণ করতে হবে, সে সম্পর্কে ফেকাহশান্ত্রীয় মতভেদকে এখানে তুলে ধরতে চাই না। কেননা এ সমস্যাটা বর্তমানে আমাদের কাছে পেশ করাই হয় না। যেমন ফকীহদের যুগে পেশ করা হতো । ফকীহদের কাছে তৎকালে পেশ করার পর তারা ইজতেহাদ করতেন ও ফতোয়ার আকারে মতামত জানাতেন। এটা এমন একটা বিষয়, যাকে আজ মনে করা হয় ‘ইতিহাসের বিষয়’, অর্থাৎ এটা বর্তমানের কিছু নয় আজকাল মুসলমানরা জেহাদ করে না । কারণ আজকাল মুসলমানদের অস্তিতুই নেই । বস্তুত ইসলাম ও মুসলমানদের ‘অস্তিত্ব”টাই আজকাল এমন অবস্থায় রয়েছে যে, উভয়ের চিকিৎসা প্রয়োজন । ইসলামী বিধান যে একটা বাস্তব ও কার্যকর বিধান, তা আমি ইতিপূর্বে একাধিকবার বলেছি । সে শূন্যে ঝুলন্ত সমস্যাবলী নিয়ে চিন্তা ভাবনা করতে চায় না। সে এমন নিরেট ফেকাহ শান্তরীয় বিধিতে পরিণত হতে চায় না, যা বাস্তব জগতে কার্যকর হয় না। কেননা আজকের এই বাস্তব জগতে আল্লাহর আইন দ্বারা শাসিত ও ইসলামী ফেকাহ দ্বারা পরিচালিত কোনো মুসলিম সমাজ নেই ৷ বস্তুত যারা অবাস্তব বিষয় নিয়ে মাথা ঘামায়, তাদেরকে ইসলাম ঘৃণা করে। এ ধরনের লোকদেরকে ইসলামে অবাস্তব তাত্বিক বলা হয়, এদের কথা বলার ভংগি এ রকম, ‘যদি এমন হয়, তাহলে ইসলামী বিধান অনুসারে কী করতে হবে?' আজ আমাদেরকে সেই বিন্দু থেকেই কাজ শুরু করতে হবে, যেখান থেকে শুরু করা হয়েছিলো ইসলামের প্রথম অভ্যুদয় কালে পৃথিবীর কোনো না কোনো ভূখন্ডে এমন একটা সমাজ গড়ে তুলতে হবে, যা ইসলামের অনুগত ৷ তারা আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই এবং মোহাম্মদ (স.) তার রসূল এই মর্মে সাক্ষ্য দেবে । তারপর তাকেই আইন প্রণয়নে, সার্বভৌমত্বে ও রাষ্ট্রীয় ক্ষমতায় সর্বোচ্চ কর্তৃত্বের অধিকারী বলে মেনে নেবে এবং তা বাস্তব জীবনে কার্যকর করবে । তারপর মানব জাতিকে মানুষের গোলামী থেকে মুক্ত করার জন্যে এই ঘোষণা সারা পৃথিবীতে প্রচার ও প্রতিষ্ঠার উদ্যোগ নেবে। এ কাজটা যেদিন হবে, কেবল সেই দিনই কোরআনের আয়াতগুলো ও ইসলামী বিধি-বিধানগুলোকে মুসলমান অমুসলমান সম্পর্কের ক্ষেত্রে Wwww.icsbook.info
— পৃষ্ঠা ৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।