তাফসীর ফ্রী যিন্লাল্সিল্ কোর আন এ আয়াত আহলে কেতাবের একটা বৈশিষ্ট্য বর্ণনা করে যে, তারা আল্লাহর ও রসূলের হারাম করা জিনিসকে হারাম বিবেচনা করে না। এখানে ‘রসুল’ শব্দ দ্বারা তাদের কাছে প্রেরিত রসূলই বুঝানো হোক অথবা মোহাম্মদ (স.)-কে বুঝানো হোক, উভয়ই সমান এবং বক্তব্য একই থেকে যায়। কেননা পরবর্তী আয়াতে এর ব্যাখ্যা এভাবে বলা হয়েছে যে, তারা মানুষের ধন সম্পদ অবৈধভাবে আত্মসাত করে। মানুষের ধন সম্পদ অবৈধভাবে আত্মসাত করা সকল নবীর শরীয়তেই হারাম । অবৈধভাবে মানুষের সম্পদ আত্মসাতের নিকটতম নমুনা হলো সুদ ও ঘুষের লেন দেন । অথচ গীর্জার লোকেরা এসব জিনিস ‘গুনাহ মাফের’ চেক বা সনদের বিনিময়ে গ্রহণ করে থাকে। এই সব হারাম তথা নিদিষ্ট কাজের মধ্যে একটা হলো আল্লাহর দ্বীন থেকে মানুষকে ফেরানো, শক্তি প্রয়োগে তা থেকে বাধা দেয়া এবং মোমেনের ওপর অত্যাচার নির্যাতন চালিয়ে | তাদেরকে ধর্মম্যুত করা । অনুক্নপভাবে, আল্লাহর বান্দাদেরকে আল্লাহ ছাড়া অন্য কারো গোলামে পরিণত করা, তাদের ওপর মানুষের তৈরী আইন কানুন চাপিয়ে দেয়াও আল্লাহ ও রসূলের নিষিদ্ধ জিনিসের আওতাভুক্ত । ইহুদী খৃষ্টানদের মধ্যে এ স্বভাব আগে যেমন ছিলো, এখনো তেমনি আছে। আয়াতে আহলে কেতাবের আর একটা বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে যে, ‘তারা আল্লাহর সত্য দ্বীনের অনুসরণ করে না৷’ পূর্বে আমি এ সম্পর্কে খোলাসা করে বলে এসেছি আল্লাহর সাথে কাউকে শরীক করা সত্য ধর্ম নয়। আল্লাহর কাছ থেকে নেয়ার পরিবর্তে অন্যদের কাছ থেকে আইন কানুন গ্রহণ করা সত্য ধর্ম নয় এবং আল্লাহ ছাড়া অন্য কারো হুকুম মেনে চলা আল্লাহর সত্য দ্বীনের অনুসরণ নয়। এ বৈশিষ্ট্যটাও আহলে কেতাবের মধ্যে আগেও যেমন ছিলো, আজও তেমনি আছে। আয়াতে আহলে কেতাবের সাথে লড়াই থেকে বিরত থাকার জন্যে যে শর্ত আরোপ করা হয়েছে, সেটা তাদের ইসলাম গ্রহণ নয়। কেননা ধর্মের ব্যাপারে জোরজবরদস্তি ইসলামে নেই । যে শর্ত আরোপ করা হয়েছে তা হলো বশ্যতা মেনে নিয়ে স্বহস্তে জিযিয়া দেয়া । এই শর্তের নিগৃূঢ় উদ্দেশ্য কী? এটাকে যুদ্ধ বন্ধ হওয়ার শর্তে পরিণত করার কারণ কী? আহলে কেতাব ওই বৈশিষ্ট্যগুলোর অধিকারী হিসাবে বিশ্বাস ও আচরণ উভয় দিক দিয়েই আল্লাহর দ্বীনের ওপর আগ্রাসী । অনুরূপভাবে তারা মুসলমানদের ওপরও আগ্রাসী । কেননা এ আয়াতগুলোর মাধ্যমে তাদের যে আকীদা ও আচরণ তুলে ধরা হয়েছে, তার আলোকে তারা পুরোপরি জাহেলিয়াতের প্রবক্তা । তাই জাহেলিয়াত ও ইসলামের মধ্যে যে দ্বন্ব ও সংঘাতের পরিবেশ বিরাজ করে, সে হিসাবে তাদের সাথেও মুসলমানদের যুদ্ধাবস্থা বিরাজ করে। | এতিহাসিক বাস্তবতাও তাদের সাথে মুসলমানদের চরম বিরোধ, সাংঘর্ষিকতা ও সহাবস্থানের অসন্তাব্যতা প্রমাণ করে। কেননা আহলে কেতাব সক্রিয়ভাবে ইসলামের পথে অন্তরায় সৃষ্টি করেছে, তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এ আয়াত নাযিল হবার আগেও এবং পরেও ৷ ইসলাম পৃথিবীতে একমাত্র সত্য ধর্ম বিধায় তার সামনের যাবতীয় বস্তুগত বাধা অপসারণ করা তার পক্ষে অপরিহার্য, যাতে মানুষের সত্য ধর্ম ছাড়া অন্যান্য আইন ও ধর্মের আনুগত্য থেকে মুক্তি দেয়া যায়, প্রত্যেক মানুষকে নিজের মনোনীত ধর্ম এহণের স্বাধীনতা দেয়া যায় এবং তার পক্ষ থেকে কিংবা অন্যদের পক্ষ থেকে তার ওপর কোনো বল প্রয়োগের অবকাশ না থাকে। সুতরাং ইসলাম বিরোধী সকল বস্তুগত বাধা অপসারণ ও ইসলাম গ্রহণের জন্যে বল প্রয়োগের আশংকা দূরীকরণ এই উভয় জিনিসের নিশ্চয়তা বিধানের একমাত্র কার্যকর পন্থা হলো সকল ইসলাম বিরোধী কর্তৃপক্ষের দাপট খতম করে আত্মসমর্পণে বাধ্য করা এবং কার্যকরভাবে জিযিয়া দিয়ে বশ্যতা স্বীকারে প্রস্তুত করা । | => সুক্পা আত্ তাওবা (৯৩১) ______ পাক্থা ১০ মলখিল ২ Wwww.icsbook.info
— পৃষ্ঠা ৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।