তাফসীর ফী যিলালিল কোরআন ৯ম খণ্ড
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

চতুৰ্থত, তাদের দরবেশ ও গৃহত্যাগী ফকীররা মানুষের ধন সম্পদ অবৈধভাবে ভোগ দখল করে থাকে । এ ধরনের কাজ দ্বারা তারা প্রমাণ করে যে, তারা আল্লাহ ও রসূলের হারামকৃত জিনিসগুলোকে হারাম বলে মানে না । (এখানে রসূল দ্বারা মোহাম্মদ (স.) অথবা তাদের রসূল- যাকেই বুঝাক, উভয়ই সমান ৷) রোম ও সিরিয়ার খৃষ্টানদের চরিত্রে বাস্তবিক পক্ষেই এই বৈশিষ্ট্যগুলো বিরাজ করে। খৃষ্টীয় একাডেমীগুলো হযরত ঈসার আনীত মূল সত্য ধর্মের বিকৃতি সাধনের পর অন্যান্য জায়গার খৃষ্টানদের চরিত্রেও এসব বৈশিষ্ট্য গড়ে উঠেছে। বিশেষ করে হযরত ঈসাকে আল্লাহর পুত্র বলা ও তিন খোদার মতবাদ অবলম্বন করার পর থেকে এই চারিত্রিক বৈশিষ্ট্য সকল খৃষ্টান সম্প্রদায়ের মধ্যেই বিদ্যমান । সুতরাং এটা একটা সাধারণ ও সর্বাত্মক আদেশ৷ সেই সব আহলে কেতাবের সাথে মুসলমানদের সম্পর্ক নির্ধারণ করে এ আদেশ, যাদের মধ্যে এসব বৈশিষ্ট্য পাওয়া যায়। তৎকালে আরব ও রোমের খৃষ্টানদের মধ্যে এগুলো পাওয়া যেতো । পরবর্তীতে রসূল (স.) কিছু সুনির্দিষ্ট ব্যক্তি ও শ্ৰেণীকে এ আদেশের বহির্ভূত বলে ঘোষণা দিয়েছেন- যেমন শিশু, নারী, বৃদ্ধ, যুদ্ধে অক্ষম, উপাসনালয়ে সার্বক্ষণিকভাবে অবস্থানকারী দরবেশ ও সন্ন্যাসী । কেননা তারা বেসামরিক নাগরিক বা প্রজা । ইসলাম যে কোনো ধর্মের বেসামরিক জনতাকে যুদ্ধের বাইরে রাখে। এ ব্যতিক্রম দ্বারা যুদ্ধের আদেশের ব্যাপকতা ও সার্বিকতা ক্ষুণ্ন হয় না। এই সব ব্যতিক্রমী লোক মুসলমানদের ওপর কখনো আগ্রাসন চালায়নি বলে তাদেরকে যুদ্ধের বাইরে রাখা হয়েছে। এর মূল কারণ এই যে, তারা বর্তমানে কার্যত যুদ্ধে অক্ষম । সুতরাং এ কথা বলার কোনো যুক্তি নেই যে, এ দ্বারা শুধুমাত্র আগ্রাসীদের বিরুদ্ধেই যুদ্ধ করা যাবে বুঝানো হয়েছে। পরাজিত মানসিকতাধারী লোকেরা ইসলামের ওপর থেকে তথাকথিত অপবাদ প্রক্ষালণের জন্যে এরূপ বলে থাকে। আর যদি ধরেও নেয়া হয়.যে, ইসলাম আগ্রাসী ছাড়া আর কারো বিরুদ্ধে যুদ্ধ করার অনুমতি দেয় না, তবে এখানে আহলে কেতাবের পক্ষ থেকে অনেক আগেই আগ্রাসন চালানো হয়েছে । প্রথমত, আল্লাহর একত্ব ও প্রভুত্বের ওপর আগাসন চালানো হয়েছে । দ্বিতীয়ত, তার বান্দাদেরকে আল্লাহ ছাড়া অন্যের গোলামে পরিণত করে তাদের ওপর আগ্রাসন চালানো হয়েছে। তাই ইসলাম যখন আল্লাহর সর্বময় প্রভুত্বকে রক্ষা করতে সক্রিয় হয় এবং পৃথিবীতে মানুষের সম্মান ও মর্যাদা রক্ষা করতে সক্রিয় হয়, তখন জাহেলী শক্তি স্বাভাবিকভাবে তার বিরুদ্ধে প্রতিরোধ ও আগ্রাসন চালাবেই । প্রত্যেক জিনিসের স্বভাবসুলভ বৈশিষ্ট্য, প্রতিক্রিয়া ও চরিত্রের মুখোমুখি না হয়ে কারোই উপায় থাকে না। এ আয়াত মুসলমানদেরকে সেই সব আহলে কেতাবের বিরুদ্ধে যুদ্ধ করার নির্দেশ দিয়েছে, ‘যারা আল্লাহ ও আখেরাতে বিশ্বাস করে না’ যারা হযরত উযায়ের (আ.)-কে কিংবা ঈসা (আ.)-কে আল্লাহর পুত্র বলে, তাদেরকে কিছুতেই আল্লাহর. প্রতি ঈমান আণয়নকারী বলা যায় না। অনুরূপভাবে যারা বলে, মরিয়মের পুত্র ঈসাই আল্লাহ, কিংবা আল্লাহ তিন খোদার তৃতীয় খোদা, অথবা ঈসা আল্লাহর অবতার এবং অন্য যতো উদ্ভট মনগড়া তাওহীদ বিরোধী ধারণা পোষণ করে, যারা বলে যে, তারা যতো পাপই করুক, দুই চার দিনের বেশী জাহান্নামে যাবে না, কারণ তারা আল্লাহর পুত্র, বন্ধু ও প্রিয় জাতি, যারা বলে যে, খৃষ্টধর্ম গহণ করলে সকল পাপ মাফ হয়ে যায়, পবিত্র ডিনার খেলে সব গুনাহ মাফ হয়ে যায় এবং এ ছাড়া গুনাহ মাফ করাবার আর কোনো উপায় নেই- এই সব লোকের কাউকেই আল্লাহর প্রতি ঈমান আনয়নকারী বলা যায় না। Wwww.icsbook.info

— পৃষ্ঠা ৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।