তাফসীর ফী যিলালিল কোরআন ৯ম খণ্ড
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

তাফসীর ফী যিন্লাজ্সিল কোরআন বিদ্যমান মানবীয় সমাজ ও পরিবেশকে মূল বিষয় ধরে নিয়ে তা যে কোনো ধরনের আন্দোলনের সৃষ্ট হোক না কেন, তাকে গ্রহণ করা হবে তা নয়। বরং সে “বিদ্যমান মানবীয় সমাজ ও পরিবেশ' অবশ্যই ইসলামী আন্দোলনের সৃষ্টি হতে হবে। তাহলে তা ইসলামী বিধানকে বুঝার ব্যাপারে সহায়ক মৌলিক উপাদানে পরিণত হবে। এই মূলনীতির আলোকে আহলে কেতাব ও মুসলিম সমাজের মধ্যকার সম্পর্ক নির্ধারণকারী বিধিগুলোকে বিচার. বিবেচনা করা সহজ হয়ে যায়। কেননা এমতাবস্থায় এই বিধিগুলো চলমান বাস্তব ইতিবাচক ও সৰ্বাত্মক আন্দোলনের সাথে সংগতি রেখে সজীব গতিতে বিকাশমান থাকে । বশ্যতা স্বীকার না করা “পর্যন্ত যুদ্ধ চান্সিয়ে যাওয়া এই সংক্ষিপ্ত ভূমিকাই আমরা এই পর্বের আয়াতগুলোর বিশ্লেষণের জন্যে যথেষ্ট মনে করি। প্রথমেই আসা যাক এ পর্বের প্রথম আয়াত অর্থাৎ ২৯ নং আয়াতের ব্যাখ্যায় । আল্লাহ্‌ তায়ালা বলেন, ‘তোমরা লড়াই করো সেই সব আহলে কেতাবের সাথে ......... j এ আয়াত ও এর পরবর্তী আয়াতগুলো তাবুক অভিযান এবং রোমকদের সাথে ও তাদের দোসর আরব গাসসানী খৃষ্টানদের সাথে লড়াই করার জন্যে মুসলমানদের প্রস্তুত করছে। এতে এই মর্মে সুপ্ত ইংগিতও রয়েছে যে, এতে যে বৈশিষ্ট্যগুলোর উল্লেখ করা হয়েছে, তা যাদের বিরুদ্ধে যুদ্ধ করার নির্দেশ দেয়া হয়েছে তাদের স্থায়ী বৈশিষ্ট্য । এ বৈশিষ্ট্যগুলোর বর্ণনা দেয়া হয়েছে একটা বাস্তবতা হিসাবে । আহলে কেতাবের সাথে লড়াইয়ে জন্যে এগুলো শর্ত নয়। ওই জাতির মধ্যে বাস্তবে এ সব বৈশিষ্ট্য বিদ্যমান । এগুলো তাদের বিরুদ্ধে লড়াই করার যৌক্তিকতা প্রদর্শন করে ও মুসলমানদেরকে লড়াইয়ে প্রেরণা যোগায় । আরো যাদের মধ্যে আহলে কেতাবের আকীদা বিশ্বাস ও চরিত্র বিদ্যমান থাকবে, তাদের বিরুদ্ধেও এই লড়াইয়ে আদেশ কার্যকর হবে। আয়াতে যে বৈশিষ্ট্যগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ করেছে, তা হলো, প্রথমত, তারা আল্লাহ ও আখেরাতে বিশ্বাস করে না । দ্বিতীয়ত, তারা আল্লাহ ও তার রসূলের হারামকৃত জিনিসগুলোকে হারাম মানে না৷ তৃতীয়ত, তারা আল্লাহর সত্য ধর্ম ইসলামের আনুগত্য স্বীকার করেনা। এরপর পরবর্তী আয়াতে ব্যাখ্যা করা হয়েছে তাদের মধ্যে ওই তিনটি বৈশিষ্ট্য কিভাবে বিদ্যমান ৷ প্রথমত, ইহুদীরা উযায়ের (আ.)-কে এবং খৃষ্টানরা ঈসা মসীহ (আ.)-কে আল্লাহর ছেলে বলে আখ্যায়িত করে থাকে। তাদের এই আখ্যাদান পৌত্তলিকদের আকীদা বিশ্বাসের সাথে সাদৃশ্যপূর্ণ । কাজেই এই আকীদার ক্ষেত্রে তারা পৌত্তলিকদের মতোই এবং এ আকীদা | অবলম্বনকারীকে আল্লাহ ও আখেরাতে বিশ্বাসী বলে মনে করা যায় না। (পরবর্তাতে আমি সুনির্দিষ্টভাবে বর্ণনা করবো কিভাবে এ দ্বারা তাদের আখেরাতে অবিশ্বাস প্রমাণিত হয়।) দ্বিতীয়ত, তারা তাদের পীর দরবেশ, আলেমদেরকে ও ঈসা (আ.)-কে আল্লাহর বিকল্প প্রভু হিসাবে মেনে নিয়েছে। এটা সত্য ধর্মের পরিপন্থা- যা আল্লাহর সাথে আর কাউকে শরীক কমার অবকাশ দেয় না। সুতরাং তারা এভাবে মোশরেকে পরিণত হয়েছে, সত্য দ্বীনের অনুসারী থাকেনি। তৃতীয়ত, তারা আল্লাহর জ্যোতিকে নির্বাপিত অর্থাৎ আল্লাহর দ্বীনকে ধ্বংস করতে উদ্যত । সুতরাং তারা আল্লাহর দ্বীনের বিরুদ্ধে যুদ্ধরত । আল্লাহ ও আখেরাতে বিশ্বাস করে ও সত্য দ্বীনের অনুসরণ করে এমন কোনো মানুষই আল্লাহর সত্য দ্বীনের বিরুদ্ধে যুদ্ধরত থাকতে পারে না। | = সুন্থা আত্‌ তাওবা (৯১০১ _______সপাক্মা ১০ মনখিল ২ | Wwww.icsbook.info

— পৃষ্ঠা ৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।