গীর্জা তাদের হাতে গড়া ও তাদেরই নাম রাখা খৃষ্টবাদের জন্যে ইসলামকে বিপজ্জনক মনে করলো । শেষ পর্যন্ত আমরা দেখতে পেলাম যে, রোমকরা ও পারসিকরা তাদের সমস্ত প্রাচীন এতিহাসিক বিবাদ, শত্ৰুতা, প্রতিরোধ ও প্রতিহিংসা ভুলে গিয়ে নবাগত ধর্ম ইসলামের মোকাবেলার প্রস্তুতি নিলো । বলা বাহুল্য যে, খৃষ্টবাদ নামের মনগড়া ধর্মটা প্রাচীন পৌত্তলিক ধ্যান ধারণা, খৃষ্টীয় ভ্রান্ত তত্ত্ব ও হযরত ঈসার অবশিষ্ট উক্তিগুলোর সংমিশ্রণ ছাড়া আর কিছু নয়। উদ্দেশ্যে এক্যবদ্ধ হতে লাগলো । রোমকদের তাবেদার বসরার শাসক তার কাছে রসূল (স.) কর্তৃক প্রেরিত দৃত হারেস বিন উমাইর আযদীকে হত্যা করার পর এই পরিস্থিতির উদ্ভব হয়। মুসলমানরা দূৃতদের নিরাপত্তা নিশ্চিত করলেও খৃষ্টানরা বিশ্বাসঘাতকতা করে রসূল (স.)-এর দূতকে হত্যা করে। ফলে রসূল (স.) যায়েদ বিন হারেসা, জাফর ইবনে আবি তালেব ও আব্দুল্লাহ ইবনে রওয়াহা- এই তিন জীদরেল সেনানায়ককে মৃতার যুদ্ধে পাঠাতে বাধ্য হলেন। সেখানে রোমকরা দু’লক্ষ সৈন্য ও পক্ষান্তরে মুসলমানরা মাত্র তিন হাজার সৈন্যের সমাবেশ ঘটায় । অষ্টম হিজরীর জমাদিউল আওয়াল মাসে এ যুদ্ধ সংঘটিত হয় এবং মুসলমানরা জয়লাভ করে। এরপর তাবুক অভিযানও খৃষ্টীয় রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে পরিচালিত হয়। এই অভিযান সংক্রান্ত আলোচনা সূরা তাওবার বেশীর ভাগ জুড়ে বিস্তৃত । (এ সম্পর্কে বিস্তারিত আলোচনা যথাস্থানে করা হবে ইনশাআল্লাহ) এরপর রসূল (স.) ইন্তিকালের পূর্বক্ষণে উসামা বিন যায়েদের নেতৃত্ব যে বাহিনী প্রস্তুত করেন, সে বাহিনীকে প্রথম খলীফা আবু বকর (রা.) সিরীয় সীমান্তে সমবেত রোমক সৈন্যদেরকে প্রতিহত করতে পাঠালেন। কেননা ওই সৈন্যরা ইসলামী রাষ্ট্রকে ধ্বংস করার লক্ষ্যে সমবেত হয়েছিলো । এরপর ইয়ারমুকের যুদ্ধে মুসলমানদের বিজয় লাভের পর থেকে পুনরায় শুরু হয় খৃষ্টীয় শক্তির প্রতিহিংসা পরায়ণতা । এই বিজয়ের পর ইসলাম সিরিয়া, মিসর, উত্তর আফ্রিকা ও ভূমধ্যসাগরীয় দ্বীপগুলোতে রোম সাম্রাজ্যের উপনিবেশগুলোকে স্বাধীন করতে শুরু করে। সর্বশেষে স্পেনে ইসলামের মযবুত ঘাটি তৈরী করে। ইতিহাসে ‘ক্রুশেড যুদ্ধ’ নামে যে যুদ্ধগুলো পরিচিত, খৃষ্টানরা শুধু সেগুলোই মুসলমানদের বিরুদ্ধে পরিচালিত করেনি উপরোল্লিখিত যুদ্ধগুলো ক্রুশেডের বহু আগে সংঘটিত হয়। তাই বলা যায়, ক্রশেড আসলে অনেক আগে শুরু হয়েছিলো, যখন রোমকরা পারসিকদের সাথে বিদ্যমান সকল দ্বন্দ কলহ ভুলে গিয়েছিলো এবং খৃষ্টীয় শক্তি ইসলামের বিরুদ্ধে পারসিকদেরকে দক্ষিণ আরবে অতপর মূৃতায় এবং তারপর ইয়ারমুকে সাহায্য করেছিলো। এরপর স্পেনে খৃষ্টীয় প্রতিহিংসা ভয়াবহ পৈশাচিক রূপে আত্মপ্রকাশ করে ইউরোপের ইসলামের ঘীটির বিরুদ্ধে । সেখানে তারা লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা ও নির্যাতন করে যে পাশবিক হিংস্রতার পরিচয় দেয়, মানব জাতির ইতিহাসে ইতিপূর্বে তার কোনো নধযীর খুঁজে পাওয়া যায়নি । প্রাচ্যের ক্রুসেড যুদ্ধগুলোতেও তারা একই ধরনের পৈশাচিকতার পরিচয় দিয়েছে এবং কোথাও তারা মুসলমানদের সাথে কোনো চুক্তি বা প্রতিশ্রুতির প্রতি বিন্দুমাত্র সন্মান দেখায়নি । প্রখ্যাত ফরাসী খৃষ্টান লেখক গস্তাভ লুবুন স্বীয় ‘আরব সভ্যতা’ নামক পুস্তকে লিখেছেন, ‘ইংরেজ শাসক 'রেকাভোস সর্বপ্রথম যে ঘটনাটা ঘটায়, তা এই যে, সে মুসলমানদের. শিবিরের সামনে আত্মসমর্পণকারী তিন হাজার বন্দীকে হত্যা করে। এভাবে সে ইতিপূর্বে তাদের Wwww.icsbook.info
— পৃষ্ঠা ৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।