তাফসীর ফী যিলালিল কোরআন ৯ম খণ্ড
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

লিপিরদ্ধ রয়েছে, যা ইসলামের অভ্যুদয়ের প্রথম দিন থেকে.আজ পর্যন্ত এক মুহূর্তের জন্যেও বন্ধ হয়নি বাতাস পায়নি । এই দীৰ্ঘ ইতিহাস এই তাফসীর গ্রন্থে আলোচনা করা সম্ভব নয় । তবে সমগ্র ইতিহাস জুড়ে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে ইহুদীরা যে বহু সংখ্যক যুদ্ধ চালিয়েছে, তার সামান্য কিছুর বর্ণনা দেবো। ইহুদীরা মদীনায় রসূল (স.) ও ইসলামকে অত্যন্ত নিকৃষ্ট উপায়ে অভ্যর্থনা জানিয়েছিলো। আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে প্রাপ্ত ধর্মের অনুসারী একটা গোষ্ঠী অনুরূপ ওহীর মাধ্যমে আগত সত্য ধর্ম ও ওহীর বার্তাবাহক সত্য রসূলকে জেনেশুনে এতো জঘন্যভাবে অভ্যর্থনা জানাতে পারে, তা ভাবাই যায় না। মদীনার মুসলমানদের মধ্যে তারা সম্ভাব্য যাবতীয় ধরনের মিথ্যা অপবাদ, সন্দেহ সংশয়, বিভ্রান্তি ও প্রবঞ্চনা ছড়িয়ে দিয়েছিলো এবং তা এতো কুটিল পদ্থায় ও অপকৌশলের মাধ্যমে ছড়িয়েছিলো যে, সে সব অপকৌশলে ইহুদীদের দক্ষতার কোনো জুড়ি ছিলো না । তারা নিশ্চিত জানতো যে, তিনি. আল্লাহর রসূল । তবু সে ব্যাপারে সন্দেহ সংশয় ছড়াতো ৷ তারা মোনাফেকদের লালন পালন করতো এবং নিজেদের ছড়ানো সন্দেহ সংশয়, অপবাদ ও মিথ্যা প্রচারণা দ্বারা তাদেরকে সাহায্য করতো'। কেবলা পরিবর্তনের সময়, হযরত আয়েশার বিরুদ্ধে অপবাদ রটনার সময় এবং প্রতিটি ঘটনার সময় তারা যে কর্মকান্ড চালিয়েছিলো, সে সব এই ঘৃণ্য চক্রান্তেরই নমুনা । এসব কর্মকান্ডের প্রেক্ষাপটেই কোরআন নাযিল হতো । নিম্নের আয়াতগুলো দেখুন, আল বাকারার ৮৯, ৯০, ১০১, ১৪২, আলে ইমরানের ৭০, ৭১, ৭২, ৭৮, ৯৮, ৯৯, আন নিসার ১৫৩, আত তাওবার ৩২ । অনুরূপভাবে ইতিহাসও ইহুদীদের বারংবার চুক্তি লংঘন ও মুসলমানদের বিরুদ্ধে শত্রুতামূলক আচরণ লিপিবদ্ধ করেছে। এ সব আচরণই বনু কাইনুকার যুদ্ধ, বনু নযীর যুদ্ধ, বনু কোরায়যার যুদ্ধ ও খয়বর যুদ্ধ সংঘটিত করতে ইন্ধন যুগিয়েছিলো । আর আহযাব বা খন্দকের যুদ্ধ যে ইহুদীরাই মোশরেকদেরকে ডেকে এনে ঘটিয়েছিলো, সেটা সবার জানা । এরপরও ইহুদীরা ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে । খলীফায়ে রাশেদ হযরত উসমান (রা.)-এর হত্যাকান্ড এবং তদ সংশ্লিষ্ট ভয়াবহ গোলযোগ ও হাংগামার পেছনে তারাই ছিলো প্রধান ইন্ধন যোগানদাতা । এর ফলে মুসলমানদের এক্যে বিরাট ফাটল সৃষ্টি হয়। এরপর হযরত আলী (রা.) ও হযরত মোয়াবিয়া (রা.)-এর মাঝে যে গোলযোগ ঘটে, তারও প্রধান সংঘটক ছিলো ইহুদীরাই ৷ হাদীস, তাফসীর ও সীরাত গ্রন্থাবলীতে মিথ্যা, ভিত্তিহীন, আজগুবী ও মনগড়া তথ্য সংযোজনেও প্রধানত তারাই নেতৃত্ব দিয়েছে। বাগদাদে তাতারীদের হামলা ও ইসলামী খেলাফতের ধ্বংসের পেছনেও তাদের হাত সক্রিয় ছিলো। আধুনিক কালেও মুসলমানদের ওপর আপতিত প্রতিটা দুর্যোগের পেছনে, প্রতেকটা ইসলামী পুনর্জাগরণবাদী সংগঠন ও প্রতিষ্ঠানের ধ্বংসের পেছনে এবং বিশ্বের সর্বত্র ইসলাম বিরোধী প্রত্যেকটা ষড়যন্ত্রের পেছনে তারাই সক্রিয় রয়েছে। এতো গেল ইহুদীদের কথা । আহলে কেতাবের অপরাংশ খৃষ্টানরাও মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ও শক্ৰুতায় ইহুদীদের চেয়ে পেছনে নেই । খৃষ্টবাদী রোম সাম্রাজ্য ও পৌত্তলিক অগ্ন্পুজারী পারস্য সাম্রাজ্যের মধ্যে শত শত বছর ধরে চলছিলো তুমুল যুদ্ধ ৷ কিন্তু ইসলামের আবির্ভাবের সাথে সাথেই তাদের যেন টনক নড়লো । খৃষ্টীয় Wwww.icsbook.info

— পৃষ্ঠা ৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।