তাফসীর ফী যিলালিল কোরআন ৯ম খণ্ড
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

সুসন্পমানদের ওপর ইহ্ুলী খৃষ্টান ও মোশরেক্কদের নির্যাতনের ইতিহাস পক্ষান্তরে আমরা যখন ইসলাম ও মুসলমানদের সম্পর্কে মোশরেকদের চূড়ান্ত লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে অনুসন্ধান চালাই, তখন আল্লাহর নিম্নের উক্তিগুলো দেখতে পাই । ‘সম্ভব হলে তোমাদেরকে তোমাদের ধর্ম থেকে বিচ্যুত করার লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত তারা তোমাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে’ (আল বাকারা ২১৭) তোমাদের ওপর একযোগে হামলা চালাবে ৷’ (সূরা আন নিসা ১০২) | ‘তোমাদেরকে বাগে পেলেই তারা তোমাদের শত্রু হয়ে যায়, তোমাদের ওপর হাত ও মুখ দিয়ে আক্রমণ চালায় এবং আশা করে যে, তোমরা কাফের হয়ে যাও!’ (সূরা মুমতাহিনা ২) তারা তোমাদের ওপর বিজয়ী হলে তোমাদের মধ্যে কোনো আত্মীয়তা বা দায়িত্ব বোধের পরোয়া করে না ।' (তাওবা ৮) ‘তারা মুসলমানদের মধ্যে কোনো আত্মীয়তা বা দায়িত্ববোধের পরোয়া করে না! (সূরা তাওবা ১০) jy মোশরেকদের সম্পর্কে আল্লাহর এ উক্তিগুলো থেকে স্পষ্ট বুঝা যায় যে, ইসলাম ও মুসলমানদের ব্যাপারে তাদের যা চূড়ান্ত লক্ষ্যয আহলে কেতাবেরও অবিকল তাই । অন্য কথায় বলা যায়, ইসলাম ও মুসলমান ব্যাপারে আহলে কেতাবের ও মোশরেকদের নীতি মূলত একই রকম । আমরা এও লক্ষ্য করি যে, কোরআনের এই আয়াতগুলোতে মোশরেকদের নীতি ও ভূমিকা বর্ণনা করতে গিয়ে আল্লাহ এমন ভাষা ব্যবহার করেছেন, যা দ্বারা মোশরেকদের ও আহলে কেতাবের ওই নীতি ও ভূমিকা অস্থায়ী নয় বরং চিরস্থায়ী ও স্বভাবগত বলে বুঝা যায়৷ যেমন সূরা বাকারার ২১৭ নং আয়াতে বলা হয়েছে, ‘তারা লড়াই চালিয়েই যেতে থাকবে সূরা বাকারার ১২০ নং আয়াতে বলা হয়েছে, ‘ইহুদী ও খৃষ্টানরা কখনো তোমাদের ওপর সন্তুষ্ট হবেনা ৷...” আয়াতের কোনো ব্যাখ্যার মুখাপেক্ষী না হয়েই আমরা বুঝতে পারি যে, এতে মুসলমান অমুসলমান সম্পর্কের অস্থায়ী ও সাময়িক নয় বরং চিরস্থায়ী ও মৌলিক রূপই প্রকাশ পেয়েছে। আমরা যদি ইতিহাসের দিকে সংক্ষিপ্ত দৃষ্টিও দেই, তাহলেও দেখতে পাই ইহুদী ও খৃষ্টানরা ইসলাম ও মুসলমানদের প্রতি গোটা ইতিহাস জুড়ে যে দৃষ্টিভংগি পোষণ করেছে, তা ছিলো কোরআনের ভাষায় স্থায়ী ও স্বভাব সুলভ- অস্থায়ী ও সাময়িক নয়। কতিপয় ব্যক্তি ও ছোট ছোট দলের ক্ষেত্রে আমরা দেখতে পাই, কোরআন তাদের ব্যতিক্রমী চরিত্র বর্ণনা করেছে এবং তাদের এঁতিহাসিক বাস্তবতাও অবিকল তাই । এতে ইসলাম ও মুসলমানদের প্রতি তাদের প্রীতি ও ভালোবাসা, অতপর রসূল (স.) ও ইসলামের সত্যতার উপলব্ধি এবং সর্বশেষে ইসলামে প্রবেশ ও মুসলমানদের দলে অন্তর্ভুক্তি ব্যক্ত করা হয়েছে। এ ধরনের ব্যতিক্রমী অবস্থার কথা আমি ইতিপূর্বেই উল্লেখ করেছি। এই গুটিকয় ব্যক্তি ও দলের ব্যতিক্ৰমী অবস্থার কথা বাদ দিলে গোটা ইতিহাস জুড়ে আমরা আহলে কেতাব ও মোশরেকদের পক্ষ থেকে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে কট্টর শত্রুতা, চিরস্থায়ী যুদ্ধ ও ষড়যন্ত্র ছাড়া আর কিছু দেখতে পাই না। প্রথমে ইহুদীদের প্রসংগে আসা যাক। কোরআনের একাধিক সূরা তাদের অপতৎপরতা, ষড়যন্ত্র, প্রতারণা ও যুদ্ধের বিবরণ দিয়েছে। ইতিহাসেও তাদের এই সমস্ত অপতৎপরতার বিবরণ Wwww.icsbook.info

— পৃষ্ঠা ৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।