তাফসীর ফী যিলালিল কোরআন ৯ম খণ্ড
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

আহলে ক্েতাবদের ব্যাপারে সুসন্মানদেকর্র নীতিপত অবস্থান এবার আমরা আহলে কেতাব ও মুসলমানদের মধ্যকার নীতিগত অবস্থানের প্রকৃতি নিয়ে কিছুটা আলোচনা করবো, এটা স্থায়ী তাত্বিক দিক হোক, কিংবা হোক এতিহাসিক। কেননা এসব মৌলিক উপাদানই চুড়ান্ত বিধিসমূহের উদ্ভবের কারণ ঘটিয়েছে। আহলে কেতাব ও মুসলমানদের মধ্যকার নীতিগত অবস্থান কী ধরনের ছিলো, সেটা আমাদের খুঁজে দেখতে হবে প্রথমত সে সম্পর্কে কোরআনে যে বর্ণনা দেয়া হয়েছে তার ভেতরে। এই বর্ণনা যেহেতু আল্লাহ তায়ালা নিজেই দিয়েছেন, তাই এতে ভুলের কোনো অবকাশ নেই । দ্বিতীয়ত সেই সব এতিহাসিক বিবরণীতে খুঁজতে হবে, যা কোরআনের বিবরণকে সত্যায়ন করে। মুসলমানদের প্রতি আহলে কেতাবের নীতি ও ভূমিকা কী ছিলো, সেটা আল্লাহ তায়ালা কোরআনে একাধিক জায়গায় বর্ণনা করেছেন। কোথাও তিনি এ বিষয়টা শুধুমাত্র আহলে কেতাব সম্পর্কেই বর্ণনা করেন, আবার কোথাও তা কাফেরদের সাথে যুক্তভাবে করেন। কেননা ইসলাম ও মুসলমানদের প্রতি তাদের দৃষ্টিভংগি অভিন্ন । আবার কখনো আহলে কেতাবের বাস্তব ভূমিকা সম্পর্কে আলোচনা করেন, যা ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে এক্যবদ্ধ লক্ষ্য ও এক্যবদ্ধ আন্দোলনগত অবস্থান নির্দেশ করে। এ সম্পর্কে যে আয়াতগুলো রয়েছে, তা আর আমাদের কোনো মন্তব্যের অপেক্ষা রাখে না। কয়েকটা নমুনা তুলে দিচ্ছি, ‘আহলে কেতাবের মধ্য যারা কুফরি ক্লরেছে তারা ও মোশরেকরা পছন্দ করে না যে, তোমাদের ওপর তোমাদের প্রতিপালকের খুঁক্ষ থেকে কোনো কল্যাণ অবতীর্ণ হোক ৷' (আল বাকারা ১০৫) ‘আহলে কেতাবের মধ্য থেকেই অর্নেকে আশা করে যে, আহা যদি তোমাদেরকে তোমাদের ঈমান আনার পর আবার কাফের বানিয়ে ফেলতে পারতো । এর কারণ শুধু তাদের হিংসা ৷’ (আল বাকারা ১০৯) ‘ইহুদী ও খৃষ্টানরা তোমার ওপর কখনও খুশী হবে না যতোক্ষণ তুমি তাদের ধর্মের অনুসারী না হবে৷’ (আল বাকারা ১২০) ‘আহলে কেতাবের একটা গোষ্ঠী তোমাদেরকে বিপথগামী করতে উদগ্রীব ।' (সূরা আলে ইমরান ৬৯) ‘আহলে কেতাবের একটা গোষ্ঠী বললো, মোমেনদের কাছে যে কেতাব নাযিল হয়েছে, তার ওপর দিনের শুরুতে ঈমান আনো ও দিনের শেষে কুফরী করো। .....' (আলে ইমরান ৭২-৭৩) ‘তোমরা কি তাদেরকে দেখোনি, যারা কেতাবের একাংশ পেয়েছে 88-8৫) ‘তোমরা কি সেই কেতাবধারীদের দেখনি, যারা মূর্তি ও তাগৃতের ওপর ঈমান আনে (আন নিসা ৫১) আহলে কেতাব মুসলমানদের প্রতি কী নীতি ও ভূমিকা অবলম্বন করতো বা বুঝার জন্যে এই ক’টা নমুনাই যথেষ্ট । তারা আকাংখা পোষণ করে যে, মুসলমানরা আবার কাফের হয়ে যাক । শুধু হিংসাবশত এবং সত্য তাদের কাছে স্পষ্ট হয়ে যাওয়া সত্তেও তারা এরূপ আকাংখা পোষণ করে। মুসলমানদের সম্পর্কে তাদের চূড়ান্ত নীতি এই যে, তারা ইহুদী অথবা খৃষ্টান হয়ে যাওয়া ছাড়া তাদের ওপর কিছুতেই সত্তুষ্ট হবে না এবং কিছুতেই আপোষ করবে না। তারা চায়, মুসলমানরা তাদের আকীদা বিশ্বাসকে চূড়ান্তভাবে পরিত্যাগ করুক। আর পৌত্তলিকদেরকে তারা মুসলমানদের চেয়েও সুপথগামী মনে করে। আহলে কেতাবের এই সব চারিত্রিক বৈশিষ্ট্য এ আয়াতগুলোতে বর্ণনা করা হয়েছে। Wwww.icsbook.info

— পৃষ্ঠা ৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।