বাতিল ধ্যান ধারণা পোষণের বিবরণ বিভিন্ন মাদানী সূরায় দিয়েছে। অনুরূপভাবে কোরআনের মক্কী অংশেও আহলে কেতাবের ধর্মমতের প্রকৃত পরিচয় দিয়েছে। যেমন, সূরা আয্ যুখরুফ (আয়াত ৬৩-৬৫), সূরা আশ্ শূরা (আয়াত ১১৪), সূরা আল আরাফ (আয়াত ১৬১-১৬৩), সূর: আল আরাফ (১৬৭), সূরা আল আরাফ (১৬৯) । পক্ষান্তরে মাদানী অংশেও আহলে কেতাবের ধর্মের অবস্থা এবং ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে তাদের জঘন্য আক্রমণাত্মক ভূমিকার বিবরণ দেয়া হয়েছে। এসব বিবরণ সূরা আল বাকারা, আলে ইমরান, আন নিসা ও আল মায়েদায় রয়েছে। সূরা তাওবায় তাদের সম্পর্কে কঠোরতম কথা উচ্চারিত হয়েছে। এখানে আমি কয়েকটা নমুনা তুলে ধরছি। যথা, ‘আল বাকারা (৭৫-৭৯), আল বাকারা (৮৭-৯১), আলে ইমরান (৯৮-৯৯), আন নিসা (৫১-৫২), আল মায়েদা (৭১-৭৫) । কোরআনের মক্কী ও মাদানী উভয় অংশেই এ ধরনের বহু আয়াত রয়েছে। এসব আয়াত পর্যালোচনা করলে স্পষ্টতই প্রতীয়মান হয় যে, আল্লাহর সঠিক ও নির্ভুল ধর্ম থেকে আহলে কেতাবের বিচ্যুতির ব্যাপারে কোরআনের দৃষ্টিভংগি সব জায়গায় একই রকম ছিলো। তাদের বিচ্যুতি, বিকৃতি, শেরেক, কুফর ও ফাসেকী সম্পর্কে কোরআনের বক্তব্য শেষ সূরাগুলোতে নতুন ছিলো না । তাদের আকীদা বিশ্বাসে নতুন কিছুর উদ্ভব হয়েছে একথা কোরআনে বলা হয়নি । তবে আহলে কেতাবের মধ্যকার সৎ লোকদের প্রশংসা করতেও কোরআন কসূর করেনি । তাদের সততা ও ন্যায় নিষ্ঠতার ব্যাপারে ইনসাফপূর্ণ দৃষ্টি দিয়ে বলেছে। এর নমুনা হচ্ছে নিম্নের আয়াতগুলো, আল আরাফ (১৫৯), আলে ইমরান (৭৫), আলে ইমরান (১১২-১১৫)। পরিবর্তন যেটুকু ঘটেছে, সেটা আহলে কেতাবের সাথে লেনদেন ও আচরণের সাথে সংশ্লিষ্ট । এ পরিবর্তন এসেছে ধাপে ধাপে, পর্যায়ক্রমে এবং বিভিন্ন ঘটনার পরিণতিতে । আহলে কেতাবের অবস্থা, আচরণ ও মুসলমানদের সাথে তাদের ব্যবহারের মোকাবেলায় ইসলামী আন্দোলনের পদ্ধতিগত ও কৌশলগত বিধি অনুসারে এ সব পরিবর্তন এসেছে। এক সময় মুসলমানদেরকে আহলে কেতাবের সাথে সুন্দরতম আচরণ করতে, যুক্তি সহকারে দাওয়াত দিতে ও তাদের বাড়াবাড়িকে ক্ষমা করতে নির্দেশ দেয়া হতো । যেমন, আল আনকাবুত (৪৬), আল বাকারা (১৩৬-১৩৭), আলে ইমরান (৬৪), আল বাকারা (১০৯)। এরপর আল্লাহ নতুন পরিস্থিতি সৃষ্টি করলেন এবং মুসলমানদেরকে একমাত্র তার ওপর নির্ভরশীল করলেন, বিভিন্ন ঘটনা ঘটলো, আইন-কানুনের রদবদল হলো এবং ইতিবাচক বিপ্লবী বিধিসমূহ প্রবর্তিত হলো। শেষ পর্যন্ত সূরা তাওবার এ সব চরম বিধি নাযিল হলো, যা আমরা ' ইতিপূর্বে দেখে এসেছি। বস্তু ইসলামের দৃষ্টিতে আহলে কেতাবের আকীদা বিশ্বাসে, চরিত্রে ও আচরণে যে বিকৃতি ও বিচ্যুতি, আল্লাহর প্রতি শেরেক ও তার নিদর্শনাবলীকে অস্বীকার করার যে প্রবণতা ছিলো, তাতে কোনো পরিবর্তন ঘটেনি ৷ পরিবর্তন ঘটেছে শুধু তাদের সাথে আচরণের পদ্ধতি সংক্রান্ত বিধিতে । | এ পরিবর্তন যে মূলনীতিগুলোর আলোকে সংঘটিত হয়েছে, সে সম্পর্কে বর্তমান পর্বের ভূমিকায় আলোচনা করে এসেছি । বিশেষত নিয্নোক্ত প্যারাগুলো পড়ে দেখুন । ‘মুসলমানদের ও আহলে কেতাবের মধ্যকার সম্পর্ক ও লেনদেনের পন্থা নির্দেশকারী নীতিমালায় এই যে সর্ব শেষ পরিবর্তন সাধিত হয়েছে, তা বুঝতে হলে একদিকে যেমন আল্লাহর বিধান ও জাহেলী বিধানগুলোর মধ্যকার সম্পর্কের প্রকৃতি সুস্পষ্টভাবে বুঝা চাই, অপরদিকে তেমনি বুঝা দরকার ইসলামের বিধানের প্রকৃতি, তার বিভিন্ন স্তর ও ধাপ এবং মানব জাতির পরিবর্তনশীল অবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ ইসলামী উপায় উপকরণগুলোকেও । j Wwww.icsbook.info
— পৃষ্ঠা ৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।