তাফসীর ফী যিলালিল কোরআন ৯ম খণ্ড
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

অনুসারী নয় । চতুর্থত, আহলে কেতাবের একটা অংশ অর্থাৎ ইহুদীরা হযরত ওযায়ের (আ.)-কে এবং অপর অংশ খৃষ্টানরা হযরত ঈসাকে আল্লাহর পুত্র বলে অভিহিত করেছে। এ দুটো গোষ্ঠী তাদের এই বক্তব্যের মাধ্যমে নিজেদেরকে গ্রীক, রোমান, হিন্দু ও ফেরাউনী পৌত্তলিকতার অনুসারীরূপে প্রমাণ করেছে। (পরবর্তীতে আমরা প্রমাণ করে দেখাবো যে, খৃষ্টানদের ত্রিতববাদী ধারণা এবং খৃষ্টান ও ইহুদীদের পক্ষ থেকে আল্লাহর নবীকে আল্লাহর পুত্র আখ্যা দান, প্রাচীন পৌত্তলিকদের কাছ থেকে আমদানীকৃত ধারণা মাত্র । এগুলো খৃষ্টবাদ বা ইহুদীদের মৌলিক চিন্তাধারা নয় ।) পঞ্চমত, তারা হযরত ঈসাকে খোদা মেনে নেয়ার মত তাদের মধ্যকার সুফী দরবেশদেরদেরকেও তথা নেতৃস্থানীয় রব মেনে নিয়েছে। এভাবে তাদেরকে যে তাওহীদের শিক্ষা দেয়া হয়েছিলো, তা লংঘন করে তারা মোশরেকে পরিণত হয়েছে। ষষ্ঠত, তারা আল্লাহর দ্বীনের বিরুদ্ধে যুদ্ধরত তারা আল্লাহর প্রদীপ ফুঁ দিয়ে নিভিয়ে দিতে চায়! তাই তারা ‘কাফের’ । | সপ্তমত, আহলে কেতাবের মধ্যকার বহু আলেম ও দরবেশ অবৈধভাবে জনগণের সম্পদ আত্মসাত করে ও আল্লাহর পথ থেকে মানুষকে জোরপূর্বক ফিরিয়ে রাখে । আহলে কেতাবের এ সমস্ত গুণ-বৈশিষ্ট্যের আলোকেই তাদের সাথে মুসলমানদের সম্পর্ক নির্ধারণের চূড়ান্ত বিধিমালা রচিত হয়েছে। আহলে কেতাবের অনুসৃত বিধান, আকীদা বিশ্বাস ও আচার আচরণ সম্পর্কে এখানে যে মূল্যায়ন করা হয়েছে, তা দৃশ্যত কোরআনের পূর্ববর্তী মূল্যায়ন থেকে ভিন্ন ও আকস্মিক বলে মনে হয়। প্রাচ্যবাদীরা, খৃষ্টান মিশনারীরা এবং তাদের শিষ্যরাও এরূপ ধারণা করে এবং দাবী করে যে, রসূল (স.) আহলে কেতাব সম্পর্কে তাদের নীতি, বিধি ও বক্তব্য পাল্টে ফেলেছেন। তিনি যখনই অনুভব করেছেন যে, আহলে কেতাবকে হেয় প্রতিপন্ন করার ক্ষমতা তিনি অর্জন করেছেন, তখনই নিজের মতামত এভাবে রাতারাতি পাল্টে ফেলেছেন। কিন্তু কোরআনের মক্কী ও মাদানী অংশে আহলে কেতাব সংক্রান্ত আলোচনা ও মূল্যায়নের বাস্তবানুগ পর্যালোচনা করলে সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় যে, ইসলাম প্রথম আবির্ভূত হয়ে আহলে কেতাবের যে আকীদা বিশ্বাস দেখতে পেয়েছে, সে সম্পর্কে ইসলামের মূল দৃষ্টিভংগিতে কোনো পরিবর্তন আসেনি । তাদের কাছে আগত আল্লাহর দ্বীনের বিকৃতি সাধন ও মোহাম্মদ (স.)-এর কাছে আগত আল্লাহর বিশুদ্ধ দ্বীনের প্রতি অস্বীকৃতির ব্যাপারে আহলে কেতাবের ভূমিকা সম্পর্কে কোরআনের মূল্যায়ন আগেও যা ছিলো, পরেও তাই থেকেছে। কোরআনের নীতি ও দৃষ্টিভংগিতে পরিবর্তন যেটুকু হয়েছে, তা তাদের সাথে মুসলমানদের আচরণ, লেনদেন ও সম্পর্ক কেমন হবে, তার মধ্যেই সীমাবদ্ধ । আমরা আগেই বলেছি যে, এ বিষয়টা পরিবর্তনশীল বাস্তব অবস্থার ওপর নির্ভরশীল । কিন্তু আহলে কেতাবের মূল আকীদাগত ও আদর্শিক অবস্থান সম্পর্কে আল্লাহর সিদ্ধান্ত প্রথম দিন থেকে এখন পর্যন্ত অপরিবর্তিতই রয়েছে। আহশ্লে ক্েতাব্বদের ব্যাপারে কোরআনের দৃষ্টিভৎপী এখানে কোরআনের আহলে কেতাব ও তাদের ধর্ম সক্রান্ত মূল্যায়নের কিছু কিছু নমুনা তুলে ধরছি। অতপর ইসলাম ও মুসলমানদের সম্পর্কে তাদের সেই ভূমিকা ও পর্যালোচনা করবো, যা তাদের সাথে সম্পর্ক নির্ণয়ের ক্ষেত্রে বর্তমান চরম বিধিসমূহের উদ্ভবের কারণ । Wwww.icsbook.info

— পৃষ্ঠা ৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।