এখানে আসলে দৈহিক নয় বরং আত্মিক অপবিত্রতার কথাই বলা হয়েছে। তাদের শরীর নোংরা, একথা বলা হয়নি৷ এটা কোরআনের বিশেষ বাচনভংগি । ‘অপবিত্র, তাই তারা যেন এ বছরের পর মাসজিদুল হারামের কাছে না আসতে পারে ৷' মাসজিদুল হারামে তাদের উপস্থিতি ও অবস্থানকে নিষিদ্ধ করার ক্ষেত্রে এ হচ্ছে চরম পদক্ষেপ । এমনকি মাসজিদুল হারামের ধারে কাছে আসার ওপরও এ নিষেধোজ্ঞা প্রযোজ্য । আর এর কারণ হিসাবে বলা হয়েছে যে, তারা অপবিত্র । কিন্তু যে অর্থনৈতিক ও বাণিজ্যিক লাভের জন্যে মক্কাবাসী সারা বছর হজ্জের অপেক্ষা করে থাকে, সমস্ত আরবের লোকেরা যার ভিত্তিতে জীবন ধারণ করে এবং শীত ও গ্রীষ্মের যে বাণিজ্যিক সফর তাদের জীবিকার উৎস, সে সবই মোশরেকদের হজ্জ নিষিদ্ধ হওয়ায় ও তাদের বিরুদ্ধে সর্বাত্মক জেহাদ ঘোষণায় নষ্ট হয়ে যেতে বাধ্য । তা যাক। এটা আদর্শ, আল্লাহ চান মুসলমানদের মন আদর্শের প্রতি একনিষ্ঠ হোক এবং সর্বান্তকরণে অনুগত হোক । এরপর জীবিকার দায়িত্ব আল্লাহ নিজেই নিয়েছেন। প্রচলিত রীতি প্রথার বাইরে থেকেও ‘তোমরা যদি দারিদ্রের আশংকা করো, তবে আল্লাহ নিজ অনুগ্রহে তোমাদেরকে সচ্ছল করবেন’ আল্লাহ যখন চান, তখন জীবিকার কিছু উপকরণ বিলুপ্ত করে বিকল্প কিছু উপকরণ যোগাড় করে দিতে পারেন। তিনি জীবিকার এক পথ বন্ধ করে অন্য পথ খুলে দিয়ে থাকেন। ‘নিশ্চয় আল্লাহ মহাজ্ঞানী ও প্রাজ্ঞ ৷’ তাই তিনি জ্ঞান ও প্রজ্ঞার আলোকে সব বিষয়ের ফায়সালা করেন এবং সূক্ষ্ম হিসাব ও মূল্যায়নের ভিত্তিতে সব কিছু পরিচালনা করেন। কোরআনী জীবন বিধান বিজয়োত্তর যে ইসলামী সমাজে কার্যকর ছিলো, সে সমাজের ইসলামী মানে পরবর্তী সময়ে যথাযথ সমন্বয় ও ভারসাম্য অর্জিত হয়নি। আমরা এই পর্বের বিভিন্ন আয়াতে লক্ষ্য করি যে, এই সমাজে কিছু ফাঁক ফোকর অবশিষ্ট ছিলো । এই ফাক-ফোকর বন্ধ করার কাজেও যে কোরআনী বিধান সক্রিয় ছিলো, তাও আমরা লক্ষ্য করি । মুসলিম উম্মাহকে কোরআন সুদীর্ঘকালব্যাপী তার অতুলনীয় বিধানের প্রশিক্ষণ দিতে অব্যাহত চেষ্টা সাধনা চালিয়ে আসছে। কোরআন যে সর্বোচ্চ চূড়ায় মুসলিম উম্মাহকে পৌছে দিতে চেয়েছিলো, সেটা হলো একমাত্র আল্লাহর জন্যে একাগ্র ও একনিষ্ঠ হওয়া এবং তার দ্বীনের জন্যে নিবেদিত ও উৎসৰ্গিত হওয়া। বন্ধন ছিন্ন করতে এবং জীবনের সকল স্বাদ ও আনন্দ পরিত্যাগ করতে প্রস্তুত হয়ে যাক। আর এজন্যে সে আল্লাহর বিধান ও মানব রচিত বিধানের পার্থক্য স্পষ্ট করে দিয়েছিলো । সে দেখিয়ে দিয়েছিলো যে, এই দুটো বিধান সম্পূর্ণ পরস্পর বিরোধী । তারা কখনো একত্রে থাকতে পারেনা ও সহাবস্থান করতে পারে না। কারণ একটার ভিত্তি সকল মানুষ কর্তৃক এক আল্লাহর দাসত্ব ও আনুগত্য করার ওপর, আর অপরটার ভিত্তি মানুষের একে অপরকে মনিব হিসাবে গ্রহণ করার ওপর । আল্লাহর বিধানের এই স্বভাব প্রকৃতি ও তাৎপর্য জাহেলী তথা মানব রচিত বিধানের স্বভাব প্রকৃতি ও তাৎপর্য এবং উভয়ের মধ্যকার এই ব্যবধান না বুঝে মানুষ ইসলামী আইন কানুন ও বিধি বিধানের যথার্থ মূল্যায়ন করতে পারে না। এর মধ্যে সেই সব বিধি বিধানও অন্তর্ভুক্ত রয়েছে, যা মুসলিম ও অমুসলিম সমাজের পারস্পরিক সম্পর্ক ও লেন-দেনের পদ্ধতি নির্ণয় করে। Wwww.icsbook.info
— পৃষ্ঠা ৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।