তাফসীর ফী যিলালিল কোরআন ৯ম খণ্ড
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

সব কিছু গুছিয়ে নিয়েছেন, মক্কার সাধারণ অধিবাসীরা সবাই ইসলাম গ্রহণ করেছে এবং রসূল (স.) তাদেরকে মুক্ত ও স্বাধীন বলে ঘোষণা করেছেন। সহসা জানতে পারলেন যে, হাওয়াযেন গোত্র তাঁর বিরুদ্ধে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে এবং তাকে হত্যা করার চক্রান্ত আঁটছে। এই বাহিনীর সেনাপতি হয়েছে মালেক ইবনে আওফ আন-নাফরী এবং সমগ্র বনু সাকীফ, বনু যাশাম, বনু সা'দ বিন বকর, বনু হিলালের ক্ষুদ্র একটা অংশ । বনু আমর ইবনে আমের ও বনু আওফ ইবনে আমেরের একটা অংশ এই বাহিনীতে যোগ দিয়েছিলো । নারী, শিশু, গবাদি পশু এবং তাদের যা কিছু ছিলো সব কিছু নিয়ে ময়দানে নেমেছে। মক্কা বিজয়ের জন্যে নিয়ে আসা বাহিনীকে অর্থাৎ মোহাজের, আনসার ও আরব গোত্রসমূহের সদস্যরা মিলে দশ হাজার লোক এবং সেই সাথে মন্ধা বিজয়ের দিন ইসলাম গ্রহণকারী আরো দু'হাজার লোককে সাথে নিয়ে রসূল (স.) হুনায়নে গিয়ে উপস্থিত হলেন । হুনায়ন হলো মক্কা ও তায়েফের মধ্যবর্তী একটা জায়গা দিনের শুরুতে অতি প্রত্যুষে এ যুদ্ধ শুরু হয়। মুসলমানরা যখন হুনায়নে নামলো, তার আগেই হাওয়াযেন গোত্র সেখানে উপস্থিত হয়ে লুকিয়ে ছিলো। তারা একযোগে এমন জোরদার হামলা চালায় যে, মুসলমানরা পিছু হটে যেতে বাধ্য হয়। কিন্তু রসূল (স.) অটল থাকেন। তিনি তার খচ্চরে আরোহণ করে শক্রুর দিকে এগিয়ে চললেন । হযরত আব্বাস তার ডান দিকের লাগাম এবং আবু সুফিয়ান ইবনুল হারেস ইবনু আবদুল মোত্তালেব তার বামদিকের লাগাম ধরে আটকে রাখছিলেন যাতে দ্রুতবেগে না চলে। এ সময় রসূল (স.) নিজের নাম উচ্চারণ করে মুসলমানদের ফিরে দিকে চলে এসো ৷’ তিনি কখনো বলছিলেন, আমি নবী মিথ্যুক নই, আমি আবদুল মোত্তালেবের বংশধর । তীর সাথে প্রায় একশো সাহাবী ময়দানে টিকে ছিলো। কারো কারো মতে ৮০ জন। এঁদের মধ্যে ছিলেন আবু বকর, ওমর, আব্বাস, আলী, ফযল বিন আব্বাস, আবু সুফিয়ান বিন আল হারেস, আয়মান ইবনে উন্মে আয়মান ও উসামা ইবনে যায়দ প্রমুখ । এরপর রসূল (স.) উচ্চ কণ্ঠধারী হযরত আব্বাসকে উচ্চস্বরে এই বলে ডাকতে বললেন, ‘ওহে বৃক্ষের নীচে বসে অংগীকারকারীরা, অর্থাৎ বায়য়াতুর রিদওয়ানে যারা অংগীকার করেছিলো যে, রসূল (স.)-কে ছেড়ে কখনো পালাবে না । এভাবে ডাকতে থাকলে সাহাবীরা লাব্বায়ক লাব্বায়ক বলে সাড়া দিতে লাগলেন। | অবশেষে সবাই রসূল (স.)-এর দিকে ফিরে আসতে লাগলো । কারো কারো উট ফিরতে না চাইলে সে বর্ম পরে উট থেকে নেমে চলে এসেছে ও উটকে ছেড়ে দিয়েছে। এভাবে যখন কিছু লোক রসুল (স.)-এর কাছে সমবেত হলো, তখন রসূল (স.) পাল্টা আক্রমণ চালাতে আদেশ দিলেন। এবার মোশরেকরা পরাজিত হলো । মুসলমানরা তাদের পিছু ধাওয়া করে কাউকে হত্যা ও কাউকে বন্দী করলো । এরপর বাদবাকী পলাতকরা আর ফিরে আসেনি, যতোক্ষণ না রসূল (স.)-এর কাছে বিপুল সংখ্যক বন্দী জমায়েত হয়ে গেছে। এ যুদ্ধেই সর্বপ্রথম মুসলমানদের ১২ হাজার সৈন্য একত্রিত হয়েছিলো। এই সংখ্যাধিক্যের কারণে তারা গর্ব বোধ করে এবং বিজয়ের আসল ও প্রধান উপকরণ আল্লাহর সাহায্য সম্পর্কে উদাসীন হয়ে যা। তাই আল্লাহ প্রথমদিকে তাদেরকে পরাজিত করেন এবং পরে রসূল (স.)-এর কাছে টিকে থাকা স্বল্প সংখ্যক মোজাহেদের হাতেই বিজয় দান করেন। আয়াতে যুদ্ধের বাস্তব দৃশ্য ও তার মানসিক প্রতিক্রিয়ার বিবরণ এভাবে তুলে ধরা হয়েছে, ‘যখন তোমাদের সংখ্যাধিক্য তোমাদেরকে গর্বিত করে। কিনতু এরপর আর কোনো জিনিস তোমাদের কাজে আসেনি, সুপরিসর পৃথিবী তোমাদের কাছে সংকীর্ণ মনে হয়েছে, অতপর Wwww.icsbook.info

— পৃষ্ঠা ৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।