তাফসীর ফী যিলালিল কোরআন ৯ম খণ্ড
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

উপাদান হিসাবে, সহায় সম্পদ ও ব্যবসা বাণিজ্যকে স্বভাবসুলভ মোহ ও লোভের উপাদান হিসাবে এবং আরামদায়ক বাড়ীঘরকে পার্থিব সুখ ও ভোগের উপকরণ হিসাবে, অপর পাশে রাখা হয়েছে আল্লাহ, রসূল ও আল্লাহর পথে জেহাদের প্রতি ভালোবাসাকে । আর জেহাদ বলতে জেহাদের সকল দাবী ও সকল দুঃখ কষ্টকে, সকল ত্যাগ ও বঞ্চনাকে, সকল যখম ও শাহাদতকে এবং সকল যুলুম ও বেদনাকে বুঝানো হয়েছে। এতো সব ত্যাগ ও কষ্টের পরও জেহাদ খেকে যাবে নিরেট ‘আল্লাহর পথে জেহাদ’ হিসাবে । এর জন্যে কোনো খ্যাতি, সুনাম ও প্রচার আশা করা যাবে না, কোনো গর্ব, অহংকার ও প্রদর্শনী করা যাবে না এবং পৃথিবীর কারো প্রশংসা ও অভিনন্দন আশা করা যাবে না । অন্যথায় এর কোনো সওয়াব ও প্রতিদান পাওয়া যাবে না। ‘বলো, যদি তোমাদের পিতামাতা, ছেলে মেয়ে । নিসন্দেহে এটা খুবই কঠিন কাজ ৷ কিন্তু তবু এটা করতেই হবে। আল্লাহর রসূল ও জেহাদকে দিতে হবে সর্বোচ্চে অগ্রাধিকার । নচেত ‘আল্লাহর ফয়সালার অপেক্ষা করো ৷’ অর্থাৎ ফাসেকদের পরিণতির অপেক্ষা করো । আর ফাসেকদের পরিণতি হলো, ‘নিশ্চয় আল্লাহ ফাসেকদের হেদায়াত করেননা ৷' এই নিষ্ঠা ও একাগ্রতা শুধু ব্যক্তির কাছ থেকে নয়, বরং সমগ্র মুসলিম সমাজ ও রাষ্ট্রের কাছ থেকে চাওয়া হচ্ছে। কোনো সম্পর্ক ও স্বার্থকে আল্লাহর প্রতি বিশ্বাস ও আল্লাহর পথে জেহাদের দাবীর উর্ধে তোলা যাবে না। এই নিষ্ঠা ও একাগ্রতা বাস্তবায়নের জন্যে আল্লাহ মুসলমানদেরকে যে নির্দেশ দিয়েছেন, তা একথা জেনেই দিয়েছেন যে, এটা করতে তারা সক্ষম ও সমর্থ । নচেত নির্দেশ দিতেন না । কারণ আল্লাহ কারো সাধ্য বহির্ভূত কাদের আদেশ দেন না। এটা মানুষের ওপর আল্লাহর বিরাট করুণা | ও অনুগথহ যে, তাদেরকে এতো উচ্চাংগের নিষ্ঠা ও সহনশীলতা দান করেছেন, এই নিষ্ঠাকে তিনি এতো মজাদার বানিয়েছেন যে, পৃথিবীর আর কোনো জিনিস এতো মজাদার নয়। আল্লাহর সাথে মিলিত হওয়ার আবেগ ও অনুভুতির মজা, আল্লাহর সন্তোষ লাভের আশা পোষণ করার মজা এবং পার্থিব হীন স্বার্থের মোহ ও নৈতিক অধোপতনের উর্ধে ওঠার মজা, এ সব মজার সাথে দুনিয়ার আর কোনো মজা, স্বাদ, আনন্দ ও তৃপ্তির কোনো তুলনা হয় না। বিজয়্মের আস ন্ল চাবি হুচ্ছ্ছে আল্লাহু সাহায্য এরপর মুসলমানরা তৎকালে জনশক্তি ও অন্ত্রশক্তির নিদারুণ ঘাটতি সত্তেও যে সব জেহাদের ময়দানে আল্লাহর সাহায্য পেয়ে জয়লাভ করেছে তার কথা স্মরণ করাচ্ছেন। এগুলো থেকে কিছু ব্যতিক্রমী ছিলো হোনায়নের ঘটনা । মুসলমানদের বিপুল জনশক্তি থাকা সত্তেও এতে তারা প্রথমে পরাজয় বরণ করে এবং তারপর আল্লাহর সাহায্য বলে জয়লাভ করে। সেদিন বিজয়ী বাহিনীর সাথে মন্ধা বিজয়ের পরে ইসলাম গহণকারীদের মধ্য থেকে মাত্র দু’ হাজার জন যোগদান করে। সেদিন মুসলমানরা জনবল ও অস্ত্রবলের আধিক্যের কারণে কয়েক মুহূর্তের জন্যে আল্লাহকে ভুলে গিয়েছিলো । ফলে আল্লাহ তায়ালা তাদের পরাজয়ের স্বাদ ভোগ করালেন, যাতে মুসলমানরা বুঝতে পারে যে, আল্লাহর জন্যে একনিষ্ঠতা, একাগ্রতা ও তার সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করা এমন অস্ত্র যার সাথে আর কোনো অন্ত্রের তুলনা হয় না। ধনবল, জনবল ও অন্ত্রবলের আধিক্যও যখন পরাজয় ঠেকাতে পারে না, তখন এই অন্তর বিজয়ের নিশ্চয়তা দেয়। আল্লাহ তায়ালা বলেন, “নিশ্চয় আল্লাহ তোমাদেরকে অনেক রণাংগনে সাহায্য করেছেন, আর হুনায়নের দিনও ৷" (আয়াত ২৫, ২৬ ও ২৭) যে সব রণাঙ্গনে আল্লাহ তায়ালা সাহায্য করেছিলেন, তার স্থৃতি মুসলমানদের মনে এত স্পষ্ট ছিলো যে, তার দিকে কোনো ইংগিত করাই যথেষ্ট ছিলো । হুনায়নের ঘটনাটা ঘটেছিলো ৮ম হিজরী শওয়াল মাসে মন্ধা বিজয়ের পর । রসূল (স.) তখন সবেমাত্র মক্কা বিজয় সম্পন্ন করেছেন, Wwww.icsbook.info

— পৃষ্ঠা ৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।