তাফসীর ফী যিলালিল কোরআন ৯ম খণ্ড
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

সাধারণ অর্থে ‘বিপুল মর্যাদাশালী’ বুঝানো হয়েছে। কেননা মোশরেকদের তো যাবতীয় সৎ কাজই বাতিল এবং তারা চিরদিনের জন্যে দোযখবাসী ৷ কাজেই তাদের সাথে মুসলমানদের মর্যাদার তুলনার প্রশ্রই ওঠে না। ঈমান ছাড়া রক্তের সম্পর্কের ক্ষোনো মূল নেই পরবর্তী দুটো আয়াতেও মুসলমানদের আল্লাহ ও ইসলামের জন্যে একনিষ্ঠ হবার ওপর জোর দেয়া হয়েছে। সকল পার্থিব স্বার্থ, সুখ, আনন্দ ও আত্মীয়তাকে একপাশে এবং আল্লাহ্‌, রসূল ও ইসলামের ভালোবাসাকে এক পাশে রেখে মুসলমানদেরকে এ দুয়ের যে কোনো একটা বেছে নিতে বলা হয়েছে, হে মোমেনরা, তোমাদের পিতা ও ভাই যদি ঈমানের ওপর কুফরীকে অগ্রাধিকার দেয়, তবে তাদেরকে আপন জন হিসাবে গ্রহণ করো না ......' (আয়াত ২৩ ও ২৪) ইসলামী আকীদা বিশ্বাস মনের অভ্যন্তরেও কোনো অংশীদার সহ্য করে না। ইসলামকে হয় একনিষ্ঠভাবে গ্রহণ করতে হবে, নচেত বর্জন করতে হবে। তাই বলে মুসলমানদেরকে তাদের পিতা মাতা, আত্মীয়স্বজন, সহায় সম্পদ ও সুখ আনন্দ ত্যাগ করে বৈরাগ্য অবলম্বন করতে বলা হয়নি । শুধু বলা হয়েছে মোমেনের অন্তরে ইসলামের ভালোবাসা যেন একনিষ্ঠ ও বিশুদ্ধ হয়। একমাত্র কার্যকর, প্রভাবশালী ও কর্তৃত্বশীল, একমাত্র এর দ্বারাই যেন সে পরিচালিত ও উদ্ধুদ্ধ হয়। এরূপ হলে জীবনের সকল হালাল ও পবিত্র সুখ ও আনন্দ উপভোগ করায় কোনো আপত্তি নেই । তবে পার্থিব সুখ যখন ইসলামের পথে বাধা হয়ে দাড়ায়, তখন তাকে পুরোপুরিভাবে ছুঁড়ে ফেলার জন্যে প্রস্তুত থাকা চাই । উভয়ের মধ্যে পার্থক্য বুঝা যাবে এভাবে যে, ইসলাম ও বৈষয়িক স্বার্থ- এ দুটোর মধ্যে কোন্টা অগ্রাধিকার পাচ্ছে। যদি ইসলাম অগ্রাধিকার পায় এবং কোনো মুসলমান যদি নিশ্চিত হয় যে, ইসলামের প্রতি তার ভালোবাসা ও নিষ্ঠায় কোনো ভেজাল নেই, তাহলে সন্তান সন্ততি, পিতামাতা, ভাইবোন, আত্মীয়স্বজন, ধন-সম্পদ, বাড়ীঘর ও ব্যবসা বাণিজ্য ইত্যাদিকে উপভোগ করায় দূষণীয় কিছু নেই । অহংকার ও অপব্যয় অপচয় ছাড়া হালাল পার্থিব সম্পদ ভোগ করায়ও আপত্তি নেই । বরং তখন আল্লাহর নিয়ামত ভেবে তার প্রতি কৃতজ্ঞতার মনোভাব নিয়ে উপভোগ করা আরো পুণ্যের কাজ হবে। ‘হে ঈমানদাররা, তোমাদের পিতামাতা ও ভাই বোন যদি ঈমানের ওপর কুফরীকে অগ্রাধিকারে দেয়, তাহলে তাদেরকে প্রিয়জন হিসেবে গ্রহণ করো না । ইসলামের দৃষ্টিতে মনের সাথে ইসলামের সম্পর্ক যেখানে ছিন্ন হবে, সেখানে রক্ত ও বংশের সম্পর্কও ছিন্ন হয়ে যাবে। আল্লাহর সাথে যখন ঘনিষ্ঠতা থাকবে না, তখন পরিবার পরিজনের সাথেও ঘনিষ্ঠতা থাকবে না। আল্লাহর সাথে যে ঘনিষ্ঠতা ও আত্মীয়তা, সেটাই সর্বোচ্চ ও সর্বপ্রথম আত্মীয়তা এবং তার সাথেই সমগ্র মানবজাতি যুক্ত । আল্লাহর সাথে যদি গ্রীতির সম্পর্ক না থাকে, তবে আর কারো সাথেই তা থাকতে পাবে না । তখন সকল সংযোগ সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। এখানে “যালেম' শব্দটা দ্বারা মোশরেক বুঝানো হয়েছে এবং যে আত্মীয় কুফরীকে ঈমানের ওপর স্থান দেয়, সে আত্মীয়কে আত্মীয় হিসাবে গ্রহণ করাই শেরেক এবং ঈমানের পরিপন্থী । এখানে শুধু নীতি ও আদর্শ তাত্ববিকভাবে বর্ণনা করেই ক্ষান্ত থাকা হয়নি। বরং বিভিন্ন প্রকারের সম্পর্ক সম্পদ, এবং সুখ ও আনন্দের বিবরণ দেয়া হয়েছে। অতপর এগুলোকে এক পাশে এবং ইসলামী আকীদা আদর্শ ও তার দাবী অপর পাশে রাখা হয়েছে। এক পাশে রাখা হয়েছে পিতামাতা, ছেলে মেয়ে, ভাই-বোন, স্ত্রী ও গোত্রকে রক্ত, বংশ, আত্মীয়তা ও দাম্পত্য সম্পর্কের Wwww.icsbook.info

— পৃষ্ঠা ৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।