তাফসীর ফী যিলালিল কোরআন ৯ম খণ্ড
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

‘তাদের সকল কাজ বাতিল হয়ে গেছে৷’ অর্থাৎ তা মূলতই বাতিল । তাদের এই বাতিল কাজের মধ্যে আল্লাহর ঘরের সেবাও অন্যতম ৷ কেননা এ কাজ তাওহীদে বিশ্বাসী না হয়ে করা যাবে না। ‘তারা আগুনের মধ্যে চিরদিন থাকবে৷’ কেননা তারা প্রকাশ্য কুফরীতে লিপ্ত ছিলো।' | বস্তুত এবাদাত হলো আকীদা বিশ্বাসেরই ফলশ্রুতি । আকীদা! শুদ্ধ না হলে এবাদাতও শুদ্ধ হয় না। মানুষের মনে যতোক্ষণ বিশুদ্ধ আকীদা বিশ্বাস বদ্ধমূল না হয়, তার প্রকাশ্য বাস্তব কর্মকান্ড ঈমানমুখী না হয় এবং আমল ও এবাদাতে সে আল্লাহর জন্যে একনিষ্ঠ না হয়, ততোক্ষণ এবাদাত করা ও মসজিদগুরোকে আবাদ করা বা সেবা করার কোনো অর্থই থাকেনা । ‘আল্লাহর মসজিদগুলোকে শুধু তারাই আবাদ করবে, যারা আল্লাহর ওপর ঈমান এনেছে, আখেরাতের ওপর ঈমান এনেছে এবং আল্লাহকে ছাড়া কাউকে ভয় করেনা আল্লাহর মাসজিদ আবাদ করার জন্যে ঈমান একটা প্রচ্ছন্ন শর্ত এবং নামায ও যাকাত প্রকাশ্য শর্ত । এ দুটো শর্তের পর আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় না করার শর্ত উল্লেখ নিরর্থক নয়। এ দ্বারা বুঝা যায় যে, আল্লাহর জন্যে একনিষ্ঠ হওয়া এবং আচরণে ও অনুভূতিতে শেরেকের লেশমুক্ত হওয়া অত্যন্ত জরুরী । আয়াত এখানে ইচ্ছাকৃতভাবেই ইংগিত দিচ্ছে যে, আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করাও এক ধরনের শেরেক। এ ইংগিত দেয়ার উদ্দেশ্য হলো, বিশ্বাস ও কাজে যেন ভেজাল না থাকে এবং দুটোই যেন কেবল আল্লাহর সন্তুষ্টির জন্যে হয়। এ রকম হলেই মুসলমানরা আল্লাহর মসজিদের সেবা করতে ও আল্লাহর হেদায়াত লাভের আশা করতে পারে। ‘তারাই হেদায়াতপ্রাপ্ত হবে বলে আশা করা যায় ৷’ যে কোনো বিষয়ের প্রতি মানুষের মন আকৃষ্ট ও উদ্যোগী হয় এবং তার অংগ প্রত্যংগ বাস্তব কাজ করে। অতপর আল্লাহ ওই উদ্যোগ ও বাস্তব কাজের প্রতিদান স্বরূপ হেদায়াত ও সাফল্য দান করেন। আল্লাহর ঘরের সেবা ও আনুষ্ঠানিক এবাদাতের যোগ্যতা নির্ধারণে এ হলো ইসলামের মূলনীতি, আল্লাহ এ মূলনীতি মুসলমান ও মোশরেকদের কাছে বর্ণনা করছেন। এ মূলনীতির আলোকে জাহেলী যুগে কা'বা ও হাজীদের খেদমতকারী ভ্রান্ত আকীদার অধিকারী এবং জেহাদ ও সৎ কাজ বিবর্জিত মোশরেকদের শুধু কা'বা ও হাজীদের সেবার জন্যে বিশুদ্ধ ঈমানের অধিকারী ও আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্যে জেহাদকারী মুসলমানদের. সমকক্ষ মনে করা যাবেনা । ‘তোমরা কি হাজীদের পানি খাওয়ানো ও মাসজিদুল হারামের সেবা করাকে আল্লাহর প্রতি ও আখেরাতের প্রতি ঈমান আনয়ন ও আল্লাহর পথে জেহাদের সমকক্ষ বানিয়ে ফেললে? (আয়াত ১৯) আল্লাহর মানদন্ডই আসল মানদন্ড এবং আল্লাহর মূল্যায়নই আসল মূল্যায়ন । ‘আল্লাহ অত্যাচারীদেরকে হেদায়াত করেন না!” এখানে অত্যাচারীরা অর্থ মোশরেকরা, যারা কা'বা শরীফের সেবা ও হাজীদের পানি | খাওয়ানের কৃতিত্ব দেখালেও সত্য ধর্মের অনুসারী নয়, শেরেকমুক্ত আকীদায় বিশ্বাসী নয় । পরবর্তী তিনটি আয়াতে জেহাদ ও হিজরতকারী মোমেনদের মর্যাদা ও পুরস্কার বর্ণনা করা হয়েছে। যারা ঈমান এনেছে, হিজরত ও জান মাল সহকারে আল্লাহর পথে জেহাদ করেছে। .... (২০, ২১ ও ২২) এখানে মোমেনদের “শ্রেষ্ঠতম মর্যাদার অধিকারী’ বলার অর্থ এটা বুঝা চাই না যে, মোশরেকরা মোমেনদের চেয়ে কিছুটা কম মর্যাদার অধিকারী । এটা তুলনামূলক অর্থে নয়, বরং যিনলাল ৯ম ১০ Z Y Wwww.icsbook.info

— পৃষ্ঠা ৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।