ঘটনা স্মরণ করলে তাদের পরবর্তী প্রতিটি বিশ্বাসঘাতকতার ঘটনার কারণ বুঝে আসবে এবং অতীতে তারা যে মোমেনদের ওপর সব সময়ই প্রথম আক্রমণ চালিয়েছে, তা মনে করলে তাদের পরবর্তীকালের প্রতিটি অতর্কিত আক্রমণ ও আগ্রাসনকে প্রতিহত করার জন্যে মোমেনদের মন প্রস্তুত হবে এটা সুনিশ্চিত । এ জন্যেই তাদেরকে যুদ্ধে উদ্বুদ্ধ করার জন্যে আদেশ দেয়া হয়েছে, ‘তোমরা তাদের সাথে লড়াই করো, আল্লাহ তায়ালা তাদেরকে তোমাদের হাত দিয়ে শাস্তি অর্থাৎ তোমরা তাদের সাথে লড়াই করো, আল্লাহ তায়ালা তোমাদেরকে তার শক্তি প্রয়োগের মাধ্যম ও তার ইচ্ছা পূরণের হাতিয়ার বানাবেন । তোমাদের হাত দিয়ে তাদের শাস্তি দেবেন। তারা শক্তির গর্বে মাতোয়ারা হওয়া সত্তেও তাদের পরাজিত ও লাঞ্ছিত করবেন । তাদের ওপর তোমাদের বিজয়ী করবেন এবং মোমেনদের যে দলটা মোশরেকদের অত্যাচার নির্যাতন ভোগ করেছে ও বাড়ীঘর থেকে উত্খাত হয়েছে, তাদের মনের চাপা ক্রোধ ও ক্ষোভকে তিনি সত্যের জয়, বাতিলের পরাজয় ও বাতিলপন্থীদের বিতাড়নের মাধ্যমে নিরাময় করবেন শুধু তাই নয়, তাদের জন্যে আরো একটা পুরস্কার অপেক্ষা করছে। সেটা হলো, ‘এবং আল্লাহ যাকে চাইবেন, ক্ষমা করবেন ৷' বস্তুত, মুসলমানদের বিজয় মোশরেকদের অনেককে ঈমানের পথে ফিরিয়ে আনতে পারে। তারা যখন দেখবে ও অনুভব করবে যে, মুসলমানরা এমন এক শক্তির সাহায্য পাচ্ছে, যা মানবীয় শক্তির উর্ধে এবং মোমেনদের নীতিতে ও আচার ব্যবহারে ঈমানের আলামত দেখতে পাবে, তখন তাদের অন্তরচক্ষু খুলে যাবে। মুসলিম মোজাহেদরাও তখন তাদের জেহাদের পুরস্কার হাতে হাতে পেয়ে যাবে, বিপথগামীদের স্বহস্তে শাস্তি দিয়ে সুপথে চালিত করার পুরস্কার পেয়ে যাবে এবং এই সব তাওবাকারী হেদায়াতপ্রাপ্তদের দ্বারা ইসলামের শক্তি বৃদ্ধি পাবে। ‘আল্লাহ মহাজ্ঞানী বিজ্ঞানময় ৷” অর্থাৎ ঘটনাবলীর আড়ালে কী ফলাফল লুকিয়ে আছে, সে সম্পর্কে তিনি মহাজ্ঞানী, আর বিভিন্ন কার্যকলাপের ফলাফল পরিকল্পনায় তিনি বিজ্ঞানময়। বস্তুত, যারা ইসলামকে দুর্বল দেখে অথবা ইসলামের শক্তি ও প্রতাপ জানতে না পেরে তা থেকে দূরে সরে গিয়েছিলো, বিজয় ও প্রতিষ্ঠা লাভের মাধ্যমে তার শক্তি প্রকাশিত হলে তারা অবশ্যই ইসলামের দিকে আকৃষ্ট হবে। আর ইসলামের অনুসারীরা সুস্পষ্টভাবে বিজয়ী ও প্ৰতাপশালী হলেই ইসলামের দাওয়াতের অর্ধেক সফলতা অর্জন করে থাকে। মুসলমানরা যখন মন্ধায় নিতান্ত ক্ষুদ্র একটা দল হিসাবে অবস্থান করছিলো এবং তাকে খুবই দুর্বল মনে করে দেশ ত্যাগে বাধ্য করা হয়েছিলো, তখন আল্লাহ তায়ালা তাদেরকে কোরআনের অতুলনীয় জীবন বিধানে প্রশিক্ষিত করে তুলছিলেন। এই প্রশিক্ষণকালে তাদেরকে তিনি কেবল একটা জিনিসেরই প্রতিশ্রুতি দিচ্ছিলেন । সে জিনিসটা হলো জান্নাত । আর তাদের তিনি একটা আদেশই বারবার দিচ্ছিলেন। সেটা হলো, ধৈর্যধারণ করো। অতপর তারা যখন ধৈর্যধারণ করলো এবং বিজয় নয়, বরং শুধু জার্বাতেরই প্রত্যাশী হয়ে রইলো, তখন আল্লাহ তায়ালা তাদের বিজয় দান করলেন, তার জন্যে তাদের উৎসাহিত করতে লাগলেন এবং তা দ্বারা তাদের মনের ক্ষোভ, দুঃখ ও হতাশা দূর করে দিলেন। কেননা এ সময় বিজয় মুসলমানদের জন্যে নয়, বরং তার দ্বীনের জন্যে এসেছিলো । মুসলমানরা ছিলো আল্লাহর শক্তির প্রতীক । আরো একটা বিজয় মুসলমানদের স্মরণ করিয়ে দেয়ার প্রয়োজন ছিলো। তাদেরকে সকল মোশরেকের বিরুদ্ধে জেহাদ করা এবং সকল মোশরেকের চুক্তি ও অংগীকার বাতিল করে তাদের বিরুদ্ধে মুসলমানদের সর্বাত্মক এক্য গড়ে তোলার প্রয়োজন ছিলো । এর প্রয়োজন ছিলো এ জন্যে Wwww.icsbook.info
— পৃষ্ঠা ৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।