ট্রেনিংপ্রাপ্ত খুনীরা ট্রেনটাকে সুড়ংগের ভেতরে আটকে রাখে এবং সবাইকে হত্যা না করা পর্যন্ত ট্রেন ছাড়েনি বস্তুত আল্লাহর এ উক্তিটা কত অকাট্য সত্য যে, ‘তারা যখন তোমাদের ওপর ক্ষমতা লাভ করে, তখন তোমাদের ব্যাপারে কোনো নিয়ম নীতি, চুক্তি সৌজন্যেবোধের পরোয়া করেনা।' এ ধরনের গণহত্যা আজও বিভিন্নস্থানে বিভিন্নভাবে অব্যাহত রয়েছে। তাতারদের উত্তরাধিকারীরা কম্যুনিষ্ট চীনে ও কম্যুনিষ্ট রাশিয়ায় মুসলমানদের প্রতি কী আচরণ করেছে, তাও লক্ষ্য করুন । মাত্র পঁচিশ বছরে তারা ২ কোটি ৬০ লাখ মুসলমানকে নিশ্চিহ্ন করে দিয়েছে। অর্থাৎ প্রতি বছরে প্রায় দশ লাখ করে। এই নির্মূল অভিযান এখনো অব্যাহত রয়েছে। এই অভিযান যে লোমহর্ষক পন্থায় পরিচালিত হয়েছে, তা ভাষায় বর্ণনা করা দুঃসাধ্য । সম্পতি মুসলিম তুর্কিস্তানের চীনা অংশে যে ঘটনা ঘটে, তা বর্বরতায় তাতারদেরকেও ছাড়িয়ে গেছে। জনৈক মুসলিম নেতাকে ধরে আনার পর প্রকাশ্য রাজপথে তার জন্যে একটা গর্ত 'থোড়া হয়। সাধারণ মুসলমানদেরকে কঠোর নির্যাতন ও সন্ত্রাসের মাধ্যমে তাদের মলমূত্র ও অন্যান্য মানবীয় বর্জ্য নিয়ে আসতে এবং তা ওই গর্তে নিক্ষিপ্ত মুসলিম নেতার দেহের ওপর স্তূপ করতে বাধ্য করা হয়। (এ সব মলমূত্র ও বর্জ্য সরকার জনগণের কাছ থেকে খাদ্যদ্বব্যের বিনিময়ে কিনে সার তৈরীর কাজে ব্যবহার করে থাকে ।) তিন দিন পর্যন্ত এভাবে বর্জ্য নিক্ষেপ চলতে থাকে এবং মানুষটি এর নীচে চাপা পড়ে এক সময় মারা যায় । কম্যুনিস্ট যুগোশ্লাভিয়াও মুসলমানদের সাথে এরূপ আচরণ করে । দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কম্যুনিষ্ট শাসন প্রতিষ্ঠার সময় থেকে এ পর্যন্ত সেখানে দশ লক্ষ মুসলমানকে হত্যা করা হয়েছে। পাশবিক নির্যাতন ও হত্যার এই ধারা সেখানে এখনো অব্যাহত রয়েছে এবং একটা নৃশংস পদ্ধতি হলো জ্যান্ত নারী ও পুরুষদের গোশত মিনচিং কারখানায় ফেলে দেয়া, যাতে অপরদিক থেকে তাদের হাড়, গোশত ও রক্তের মন্ড বেরিয়ে আসে । যুগোশ্লাভিয়ার মতো লোমহর্ষক নির্যাতন সকল কম্যুনিষ্ট দেশে ও পৌত্তলিক দেশে নির্বিবাদে সংঘটিত হয়ে থাকে।(১) এভাবে আল্লাহর এই উক্তির সত্যতাই অকাট্যভাবে প্রমাণিত হয় যে, তারা যখন ক্ষমতা হাতে পায়, তখন মুসলমানদের ওপর নিষ্ঠুরতম নির্যাতন চালাতে কিছু মাত্র নৈতিকতা বা অংগীকারের ধার ধারে না। কী আরবে, কী বাগদাদে কোথাও মুসলিম নির্যাতন বিচ্ছিন্ন বা আকস্মিক ঘটনা নয়। এটা শাশ্বত, চিরন্তন, স্বাভাবিক ও অনিবার্য ব্যাপার । যেখানেই মুসলমানরা এবং মোশরেক বা নাস্তিকরা থাকবে, সেখানে এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে তা স্থান ও কালের যতো পাৰ্থক্যই থাক না কেন। সুতরাং এই আয়াতগুলো আরবের একটা বাস্তব ঘটনার পরিপ্রেক্ষিতে নাযিল হয়ে থাকলেও এবং এতে আরবের মোশরেকদের সাথে আচরণের বিধি বর্ণনা করা হলেও তা স্থান, কাল ও জাতি নির্বিশেষে সর্বক্ষেত্রেই প্রযোজ্য । কেননা এটা অনুরূপ অবস্থার প্রতিকারের জন্যেই নাযিল হয়েছে। এ বিধির প্রয়োগের আদেশ তখনই দেয়া যাবে, যখন আরবের যে পরিস্থিতিতে এর প্রয়োগ (১) উল্লেখ্য যে, লেখক ১৯৬৬ সালে শাহাদাত বরণ করেন। সুতরাং সাম্প্রতিককালে বসনিয়া, ক্রোয়েশিয়া, সার্বিয়া, কসবো ও আলবেনিয়ায় যে গণহত্যা সংঘটিত হয়েছে, তার বিবরণ স্বভাবতই তিনি দিতে পারেননি । বসনিয়ার মসলিম নিধন সম্পর্কে জানার জন্যে এই তাফসীরের সম্পাদক হাফেজ মুনির উদ্দীন আহমদ-এর রচিত ‘রৃক্তন্নাত বসনিয়া' বইটি আপনার কাজে লাগবে। Wwww.icsbook.info
— পৃষ্ঠা ৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।