তাফসীর ফী যিলালিল কোরআন ৯ম খণ্ড
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

থাকে। ১৪ই সফর বুধবার খলীফা মোতাসাম বিল্লাহ ৪৬ বছর ৪ মাস বয়সে মারা যান। তখন তার খেলাফতের বয়স হয়েছিলো ১৫ বছর ৮ মাস । তার সাথে তার জ্যেষ্ঠ পুত্র আবুল আব্বাস আহমদ ১৫ বছর বয়সে ও মধ্যম পুত্র আবুল ফযল আবদুর রহমান ১৩ বছর বয়সে নিহত হয় । তার কনিষ্ঠ পুত্র মুবারক ও তিন বোন ফাতেমা, খাদীজা ও মরিয়ম বন্দী হয়। রাজধানীর ওসতাদ বলে পরিচিত আশ শায়খ মহিউদ্দীন ইউসুফ ইবনুশ শায়খ আবিল ফারাজ ইবনুল জাওযী ও এই হত্যাকান্ডের শিকার হন। তিনি ছিলেন উষীরের শত্রু । তার তিন ছেলে আবদুল্লাহ, আবদুর রহমান ও আবদুল করমী এবং রাষ্ট্রের বড় বড় নেতা একে একে নিহত হন। তাদের মধ্যে দুয়াইদার আস্সগীর মোজাহিদুদ্দীন আইবেক, শিহাুদ্দীন সুলায়মান শাহ এবং আরো বহু বড় বড় ব্যক্তিত্ব নিহত হন । খলীফার পরিবারের এক এক ব্যক্তিকে ডেকে আনা হতো । সেন্তরী ও সন্তানদের সাথে বেরিয়ে আসতো । তাকে কবরস্তানের কাছে নিয়ে গিয়ে ছাগলের মতো যবাহ করা হতো । আর তার মেয়ে ও দাসীদের মধ্য থেকে যাকে পছন্দ করা হতো বন্দী করা হতো। স্বয়ং খলীফার শিক্ষক সদরুনদদীন আলী ইবনুল নাইয়ারকেও হত্যা করা হয়। মসজিদের খতীব, ইমাম ও কোরআনের হাফেযদেরকে পাইকারীভাবে হত্যা করা হয়। বাগদাদের মসজিদগুলোতে বহু মাস যাবত জামায়াত ও জুময়ার নামায বন্ধ এবং মাসজিদ তালাবদ্ধ থাকে । এই নিষ্ঠুর গণহত্যার ৪০ দিন কেটে গেলে বাগদাদ শহর বিরান হয়ে গেলো মুষ্টিমেয় সংখ্যক জীবিত মানুষ অবশিষ্ট রইলো ৷ আর পথে পথে অসংখ্য লাশ পড়ে রইলো । বৃষ্টি হলে এই সব লাশের চেহারা বিকৃত হয়ে গেলো। লাশের পচা গন্ধে আবহাওয়া দূষিত হয়ে যে রোগ মহামারী দেখা দিলো, তা সিরিয়া পর্যন্ত ছড়িয়ে পড়লো এবং এতেও বিপুল সংখ্যক লোক মারা গেলো ৷ যারা বেঁচে রইলো তারা ক্ষুধা, দারিদ্র ও রোগ-ব্যাধি নিয়ে কোনো মতে বেচে রইলো। যখন শান্তি ফিরে এসেছে বলে ঘোষণা দেয়া হলো, তখন মাটির নীচের গর্ত থেকে বহু লোক বেরিয়ে এলো । তাদের অবস্থা এমন হয়ে গিয়েছিলো যে, একে অপরকে চিনতো না । এমনকি পিতা পুত্র ও ভাই ভাই পৰ্যন্ত পরস্পরকে চিনতো না। তারাও কঠিন রোগে আক্রান্ত হয়ে একে এ হচ্ছে একটা এতিহাসিক ঘটনার নমুনা । এ ঘটনায়ও প্রমাণিত হয়েছে যে, মোশরেকরা যখনই মুসলমানদের ওপর বিজয়ী হয়েছে, তখন তারা কোনো নৈতিক সীমারেখা মানেনি এবং কোনো কিছুর তোয়াক্কা করেনি। আর এটা তাতারদেরও একক বৈশিষ্ট্য নয়। এমনকি আধুনিক যুগের ঘটনাবলীও এই ঘটনা থেকে পৃথক কিছু নয়। পাকিস্তান সৃষ্টির সময় ভারতে হিন্দুরা যা করেছে, তাও তাতারদের ঘটনার চেয়ে কম পাশবিক ও অমানুষিক নয় । ভারত থেকে ৮০ লক্ষ মুসলমান মোহাজের হিন্দু সংখ্যা গরিষ্ঠের অত্যাচারের ভয়ে পাকিস্তানে হিজরত করেছিলো । কিন্তু তাদের মধ্য থেকে মাত্র ৩০ লক্ষ পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে পৌছে। বাদবাকী ৫০ লাখকে পথেই মেরে ফেলা হয়। দলে দলে হিন্দু সন্ত্রাসীরা তাদেরকে রাস্তায় ধরে ধরে পশুর মতো যবাহ করে এবং তাদের লাশ পশুপাখীর খোরাক হয়। এমনকি তাদের লাশ বিকৃতও করা হয় ব্যাপকভাবে নিষ্ঠুরতার দিক দিয়ে এ গণহত্যা তাতারী গণহত্যার চেয়ে কোনো অংশে কম ছিলো না৷ সবচেয়ে লোমহর্ষক হত্যাকান্ড সংঘটিত হয় মুসলিম সরকারী কর্মচারীদেরকে পাকিস্তানে বহনকারী ট্রেনে । কেননা এ ধরনের বদলীর ব্যাপারে উভয় দেশ একমত হয়েছিলো। এই ট্রেনটাতে ৫০ হাজার সরকারী কর্মচারী আরোহণ করে। ট্রেনটা পাক ভারত সীমান্তের একটি সুড়ংগের ভেতর প্রবেশ করলো । কিন্তু যখন তা অপর পাশ দিয়ে বেরুলো, তখন ওই ট্রেনে কিছু ংখ্যক খন্ডিত লাশ ছাড়া আর কোনো জীবিত মানুষ অবশিষ্ট ছিলো না। Wwww.icsbook.info

— পৃষ্ঠা ৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।