আমরা যখন এ সত্যটা বিবেচনায় আনি যে ইসলাম মোহাম্মদ (স.)-এর রেসালাত দিয়ে শুরু হয়নি বরং তীর রেসালাত দিয়ে ইসলামের সমাপ্তি ও পূর্ণতা প্রাপ্তি ঘটেছে। মোশরেকরা পূর্ববর্তী প্রত্যেক রসূলের সাথে যে আচরণ করতো, সেটাই সার্বিকভাবে আল্লাহর দ্বীনের সাথে শেরকের চিরস্তন আচরণ । সংঘাত ও সংঘর্ষের প্রেক্ষাপট, ক্ষেত্র ও পরিধি স্থান কাল ও পাত্র ভেদে বিভিন্ন রকম হতে পারে, কিন্তু মূলত ও নীতিগতভাবে তা সর্বকালে ও সর্বক্ষেত্রে একই রকম । এর কোনো ব্যতিক্ৰম নেই । আলোচ্য আয়াতগুলো থেকে এটাই প্রতিভাত হয়েছে। মোশরেকরা হযরত নূহ, হুদ, সালেহ, ইবরাহীম, শোয়ায়ব, মূসা ও ঈসা (আ.) তৎকালীন মোমেনদের সাথে কেমন আচরণ করেছে! তারপর মোহাম্মদ (স.) ও তৎকালীন মোমেনদের সাথেই বা কি আচরণ করেছে? তারা যখন যতো দূর পেরেছে বেপরোয়াভাবে কেবল অত্যাচার ও দমন নিপীড়নই চালিয়েছে। তাতারদের হাতে শেরেকের দ্বিতীয় আগ্রাসনের সময় মোশরেকরা মুসলমানদের সাথে কেমন আচরণ করেছে? আর আজ চৌদ্দশত বছর পর পৃথিবীর সর্বত্র কী আচরণ করছে? কোরআনের এ অকাট্য সত্য বাণীই সত্য হয়ে দেখা দিচ্ছে সর্বত্র । তারা সকল চুক্তি, সৌজন্যে, মানবতাবোধ ইত্যাদিকে বুড়ো আংগুল দেখিয়ে বেপরোয়াভাবে অত্যাচার নিপীড়ন চালাচ্ছে তাতারী পৌত্তলিকেরা যখন বাগদাদে মুসলমানদের ওপর আক্রমণ চালায়, তখন যে গণহত্যা সংঘটিত হয়, তার বিবরণ বিভিন্ন ইতিহাস গ্রন্থে লিপিবদ্ধ রয়েছে। আমরা এখানে শুধু আবুল ফিদা ইবনুল কাছীরের রচিত ‘আল বিদায় ওয়ান্ নিহায়া’ গ্রন্থের বিবরণ থেকে কিছু কিছু উদ্ধৃত তুলে ধরছি। হিজরী ৬৫৬ সনে সংঘটিত এই মর্মাবিদারী ঘটনা সম্পর্কে তিনি বর্ণনা করেন। ‘তাতাররা শহরের দিকে ধাবিত হলো এবং নারী, পুরুষ, শিশু, যুবক, প্রৌঢ়, বৃদ্ধ নির্বিশেষে সবাইকে হত্যা করতে লাগলো। বহু লোক পুকুরে, আত্তাকুড়ে ও গর্তে আত্মগোপন করলো এবং দীর্ঘদিন সেখানে লুকিয়ে থাকলো । লোকেরা দলবদ্ধ হয়ে বড় বড় দোকানে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে আত্মরক্ষার চেষ্টা করতো । কিন্তু তাতাররা ভেংগে অথবা আগুনে পুড়িয়ে দরজা খুলতো এবং ভেতরে ঢুকতো। লোকেরা তখন ছাদে উঠে গেলে তারাও ছাদে গিয়ে তাদেরকে হত্যা করতো । | ফলে ছাদ দিয়ে রক্ত গড়িয়ে রাজপথ ভেসে যেতো ৷ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন ৷) অনুরূপ হত্যাকান্ড চালাতো মসজিদে মসজিদে, বিশ্ববিদ্যালয়গুলোতে এবং সরাইখানায়ও। কেবল ইহুদী, খৃষ্টান(১)) এবং তাদের কাছে আশ্রয়প্রার্থীরা এবং রাফেযী উযীর ইবনুল আলকানীর কাছে আশ্রয় গ্রহণকারীরা ছাড়া কেউ রেহাই পায়নি । কিছু কিছু ব্যবসায়ীও বিপুল অর্থ দিয়ে জীবন বাঁচাতে সক্ষম হয়েছিলো । এই গণহত্যার পর পৃথিবীর সর্বাধিক জনসংখ্যা অধ্যুষিত বাগদাদনগরী ধ্বংসস্তূপে পরিণত হয়। খুব অল্প সংখ্যক ক্ষুধার্ত, ভীত সন্ত্রস্ত, অপমানিত, লাঞ্ছিত, আহত ও আধামৃত মানুষ অবশিষ্ট ছিলো ।' ‘এই গণহত্যায় নিহত মুসলমানদের সংখ্যা সম্পর্কে বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। এই সব বর্ণনায় ন্যুনতম ৮ লাখ ও সর্বোচ্চ ২০ লাখ নিহত হয়েছিলো বলে জানা যায় ৷....... মোহররম মাসের শেষ ভাগে তারা বাগদাদে প্রবেশ করে এবং চন্লিশ দিন ধরে পাইকারি হত্যাকান্ড চলতে (১) যে ইহুদী ও খৃস্টান সংখ্যালঘু নাগরিকদেরকে সর্বপ্রকারের সুযোগ-সুবিধা ও নিরাপত্তা দিয়ে বাগদাদ লালন-পালন করে আসছিল, তারাই বাগদাদে আক্রমণ ও মুসলমানদেরকে ধ্বংস করার জন্য তাতারদেরকে ডেকে এনেছিল। তারাই শহরের গোপনীয় স্থানগুলো দেখিয়ে দিয়েছিল । এই গণহত্যা ও লুটপাটে কার্যকরভাবে অংশ গ্রহণ করেছিলো এবং তারাই তাতারদেরকে সাদর অভ্যর্থনা জানিয়েছিলো। Wwww.icsbook.info
— পৃষ্ঠা ৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।