কেননা এসব বিধান, তার তাৎপর্য ও উপকারিতা কেবলমাত্র জ্ঞানীরাই উপলব্ধি করতে পারে। আর জ্ঞানীরা বলতে মোমেনদেরকেই বুঝায় ৷ পক্ষান্তরে তারা যদি শপথযুক্ত অংগীকার করেও ভংগ করে এবং মুসলমানদের ধর্মের ওপর আঘাত হানে, তাহলে তারা কুফরের নেতা হিসাবে চিহ্নিত হবে। তখন তাদের কোনো অংগীকার ও শপথ বিশ্বাসযোগ্য হবে না। তখন মোমেন ও মোশরেকদের মধ্যে যুদ্ধ অনিবার্য হয়ে উঠবে। এতে হয়তো তারা হেদায়াতের দিকে ধাবিত হবে। আমরা আগেই বলেছি যে, মুসলমানদের শক্তি ও জেহাদে তাদের বিজয় অনেক কাফেরের মনকে হেদায়াতের দিকে ফিরিয়ে দিয়ে থাকে এবং তাকে বিজয়ী সত্যকে উপলব্ধি করতে ও স্বীকার করতে উদুদ্ধ করে থাকে৷ তারা তখন বুঝতে পারে যে, ইসলাম সত্য বলেই বিজয়ী হযেছে, তার পেছনে আল্লাহর শক্তি সক্রিয় রয়েছে এবং রসূল (স.)-এর এ উক্তি অকাট্য সত্য যে, আল্লাহ ও তার রসূলই শেষ পর্যন্ত জয়ী হবেন। এই বুঝ অর্জিত হওয়ার কারণে অনেকেই তাওবা ও হেদায়াতের প্রতি অনুপ্রাণিত হয়ে থাকে, বাধ্যবাধকতা ও জোরজবরদস্তির কারণে নয়। কেননা সত্যকে সুস্পষ্টভাবে বিজয়ী হতে দেখে মনটাই উদ্বুদ্ধ হয়ে গিয়ে থাকে এবং হয়েছিলো। ; মোশকর্েকদের হাতে সুসলিম নিখনের নিচ্ঠুর হুতিহাস এবার আসুন, আমরা বিবেচনা করি, এই আয়াতগুলোর কার্যকারিতার পরিবেশগত ও এতিহাসিক সীমা কী? এটা কি শুধু সেই আমলের আরবদের মধ্যে সীমাবদ্ধ থাকবে, না স্থান-কাল নির্বিশেষে সর্বক্ষেত্রে তা প্রযোজ্য হবে? একথা সত্য যে, এসব আয়াত তৎকালীন আরবের মুসলমান ও পৌত্তলিকদের মধ্যে যে বাস্তব অবস্থা বিরাজ করছিলো, তা নিয়েই আলোচনা করেছে। এসব আয়াতে যে বিধিমালা সন্নিবেশিত হয়েছে, তার লক্ষ্যও এই পরিস্থিতির মোকাবেলা করা এবং আরবের মোশরেকরাই এর মূল প্রতিপাদ্য ৷ নিসন্দেহে এ কথা সত্য । কিন্তু তাই বলে এসব আয়াতের চূড়ান্ত প্রয়োগ ক্ষেত্র কি এটাই এবং এর মধ্যেই সীমাবদ্ধ? এ প্রশ্নের জবাব পেতে হলে আমাদেরকে মোশরেকদের নীতি ও ভূমিকা পর্যালোচনা করতে হবে। দেখতে হবে সমগ্র ইতিহাস জুড়ে মোমেনদের সাথে তার কেমন আচরণ ও ভূমিকা ছিলো। তাহলে আমরা বুঝতে পারবো এ আয়াতগুলোর প্রকৃত প্রয়োগক্ষেত্র কতোদূর বিস্তৃত । দেখতে পাবো গোটা ইতিহাস জুড়ে তাদের পরিপূর্ণ ভূমিকা ও নীতি । আরব উপদ্ধীপে মোশরেকদের নীতি ও ভূমিকা কী ছিলো, সেটা সীরাত বিষয়ক গ্রন্থাবলী থেকে জানা যাবে। তাছাড়া ইসলাম ও মুসলমানদের সাথে মক্কায় দাওয়াতের সূচনা থেকে এই সূরা নাযিল হওয়ার সময় পর্যন্ত মোশরেকদের আচরণ কেমন ছিলো, বোধ করি তাফসীর ফী যিলালিল কোরআনের এই খন্ডই তা জানার জন্যে যথেষ্ট । একথা যদিও সত্য যে, ইসলামের সাথে ইহুদী ও খৃষ্টানদের সংঘাত যতো দীর্ঘস্থায়ী হয়েছিলো, মোশরেকদের সাথে ততোটা হয়নি, তথাপি এ কথা অস্বীকার করার উপায় নেই যে, মুসলমানদের সাথে মোশরেকদের আচরণ চিরদিনই ৮, ৯ ও ১০নং আয়াতে যা বলা হয়েছে সে রকমই ছিলো । অর্থাৎ মোশরেক ও আহলে কেতাব উভয়েরই আচরণ মুসলমানদের সাথে চিরদিন এ রকম ছিলো । আহলে কেতাবের ব্যাপারটা আমরা এ সূরার দ্বিতীয় পর্বে আলোচনা করবো । কিন্তু মোশরেকদের এটাই ছিলো মুসলমানদের সাথে চিরস্থায়ী আচরণ । যিন্লান্স ৯অ ৯ . | Wwww.icsbook.info
— পৃষ্ঠা ৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।