তাফসীর ফী যিনশ্লালিন্স কোরআন আমরা আমাদের প্রভুর আয়াতগুলোর প্রতি ঈমান এনেছি ।' অনুরূপভাবে, রসূল (স.) আহলে কেতাবকে আল্লাহর নির্দেশক্রমে বলেছিলেন,’ হে আহলে কেতাব, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি- এ ছাড়া আমাদের ওপর তোমাদের ক্ষিপ্ত হবার আর কোনো কারণ আছে কি?’ পরিখা মোমেনদের প্রতি কেবল এ কারণেই রুষ্ট ছিলো যে, তারা মহা পরাক্রান্ত পরম প্রশংসিত আল্লাহর প্রতি ঈমান এনেছিলো।’ বস্তুত ঈমানই আল্লাহদ্রোহীদের রোষ ও অসন্তোষের কারণ । এ জন্যে তারা প্রত্যেক মোমেনের ওপরই বিদ্বেষ পোষণ করে, তার সাথে সম্পাদিত কোনো চুক্তির পরোয়া করে না এবং তাদের সাথে কোনো খারাপ আচরণকে নিন্দনীয় মনে করেনা। ‘কোনো মোমেনের ব্যাপারে তারা কোনো অংগীকার বা আত্মীয়তার পরোয়া করে না । তারাই সীমা অতিক্ৰমকারী ৷' বস্তুত সীমা লংঘনই হলো তাদের আসল বৈশিষ্ট্য । ঈমানকে ঘৃণা করা ও তা থেকে দূরে সরে থাকা থেকে এর শুরু । আর তার প্রতিরোধ করা, মোমেনদের ওপর নিপীড়ন চালানো এবং তাদের সাথে বিদ্যমান কোনো চুক্তি বা সম্পর্কের পরোয়া না করার মধ্য দিয়ে তার সমাপ্তি । অবশ্য তারা যখন মুসলমানদের ওপর বিজয়ী হয় এবং তাদের শক্তি ও প্রতাপ থেকে নিরাপদ হয়, তখনই তাদের মধ্যে নির্যাতনের স্পর্ধা জন্বে, তখনই তারা তাদের সাথে যা ইচ্ছে তাই করে। তারা কোনো চুক্তি বা সম্পর্কের পরোয়া করে না এবং কোনো অপকর্মেই তারা সংকোচ বোধ করেনা। এরপর আল্লাহ তায়ালা বর্ণনা করেন কিভাবে তিনি মোশরেকদের এই অবস্থার প্রতিকার করেন। ‘এরপর যদি তারা তাওবা করে, নামায কায়েম করে ও যাকাত দেয়, তাহলে তারা তোমাদের দ্বীনী ভাই৷... ’ (আয়াত ১১ ও ১২) মুসলমানরা চরম অহিতাকাংখী শত্রুদের দ্বারা পরিবেষ্টিত । এ সব শক্ত মুসলমানদের ওপর নিষ্ঠুর নির্যাতন চালানো থেকে বিরত থাকে কেবল তা করতে যখন অক্ষম হয় তখন। কোনো চুক্তি, কোনো দায়িত্ববোধ, কোনো আত্মীয়তা এবং কোনো নিন্দা সমালোচনার ভয় তাদেরকে তা থেকে ফিরিয়ে রাখতে পারে না। এই বিবরণের বাইরেও বাস্তব পরিস্থিতির রয়েছে লম্বা ইতিহাস । সে ইতিহাস সাক্ষ্য দেয় যে, মোশরেকদের এই চারিত্রিক বৈশিষ্ট্যই তাদের আসল চরিত্র । এর ব্যতিক্ৰম কখনো হলে তা হয়ে থাকে ক্ষণস্থায়ী । পরে তারা আবার আসল চরিত্রে ফিরে যায় । কাফেরদের এই বাস্তব চারিত্রিক বৈশিষ্ট্য ও তার এই সুদীর্ঘ ইতিহাসের সাথে আল্লাহর রচিত বিধান ও জাহেলী বিধানের মাঝে অনিবার্য সংঘাতের বিষয়টা মিলিয়ে দেখলে যে ভয়াবহ পরিস্থিতি হয়েছে, ১১, ১২ নং আয়াতে । যদি তারা তাওবা করে .....’ অর্থাৎ মুসলমানরা যে আদর্শকে মনে প্রাণে-গ্রহণ করেছে, তা যদি তারাও মনে-প্রাণে গ্রহণ করে এবং অতীতের শেরেক ও আগ্রাসী নীতি থেকে তাওবা করে, তাহলেই ইসলাম ও মুসলমানরা তাদের অতীতের সমস্ত যুলুম নিপীড়ন ক্ষমা করে দেবে, নিরেট আকীদা ও আদর্শের ভিত্তিতে মুসলমানদের সাথে তাদের সম্পর্ক গড়ে উঠবে, নতুন মুসলমানরা পুরানো মুসলমানদের ভাই হয়ে যাবে এবং তাদের অতীতের সমস্ত অপকর্ম বাস্তবেও বিলুপ্ত হয়ে যাবে, মুসলমানদের অন্তর থেকেও তার তিক্ত স্মৃতি ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। “যারা জ্ঞানী তাদের জন্যে আমি আয়াতগুলো সবিস্তারে বর্ণনা করি ।' | ৯ সুরা আত্ তাওবা (৬৩৬১) পারা ১০ মনযিল ২ Wwww.icsbook.info
— পৃষ্ঠা ৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।