তাফসীর ফী যিলালিল কোরআন ৯ম খণ্ড
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

এ তিনটে আয়াতের বক্তব্য এরূপ, মোশরেকদের জন্যে আল্লাহ ও তার রসূলের কাছে কোনো চুক্তি কিভাবে গ্রহণযোগ্য ও বাঞ্ছিত হতে পারে? অথচ তারা তোমাদের ওপর বিজয় লাভে অক্ষম হওয়া ছাড়া কখনো তোমাদের সাথে চুক্তি করে না। আর যদি তোমাদের ওপর বিজয়ী হয়, তাহলে তোমাদের সাথে আগে থেকে বিদ্যমান কোনো চুক্তি বা দায় দায়িত্বের তোয়াক্কা না করেই যা ইচ্ছে তাই করে। তোমাদের সাথে কোনো খারাপ আচরণ করতে তারা কিছুমাত্র সংকোচ ও কুষ্ঠাবোধ করে না। কোনো প্রতিশ্রুতিরও ধার ধারে না। তোমাদের ওপর যুলুম নির্যাতন চালাতে গিয়ে তারা কোনো সীমার ভেতরেও থাকে না । এমনকি চলমান পরিবেশে যে সব সীমা মেনে চলা হয় এবং যা লংঘন করা হলে তারা নিজেরাও তার নিন্দা করে, তাও তারা তোমাদের ক্ষেত্রে মানে না। তোমাদের প্রতি তারা এত বিদ্বেষ পোষণ করে যে, তোমাদের ওপর ক্ষমতা ও আধিপত্য পেয়ে গেলে তোমাদেরকে যুলুম নির্যাতন করতে গিয়ে সকল সীমা লংঘন করে- তা তোমাদের মধ্যে ও তাদের মধ্যে যতো চুক্তিই থাক না কেন। তোমাদের ও তাদের মধ্যে চুক্তি থাকলেই তারা তোমাদের সাথে কোনো খারাপ আচরণ থেকে বিরত থাকে না। বিরত থাকে শুধু তখনই, যখন তোমাদের ওপর ক্ষমতা, আধিপত্য ও বিজয় লাভে অসমর্থ হয়। আজ তোমরা শক্তিশালী বিধায় ওরা নানা রকম মিষ্টি কথা বলে ও চুক্তি মেনে চলার প্রদর্শনী করে তোমাদেরকে খুশী করে বটে । কিন্তু আসলে তাদের মন তোমাদের প্রতি বিদ্বেষে পরিপূর্ণ এবং কোনো চুক্তি মেনে চলতে চায় না। কারণ তোমাদের প্রতি তাদের না আছে কোনো ভালোবাসা, না আছে কোনো অংগীকার পালনের ইচ্ছা । ‘তাদের অধিকাংশ পাপাচারী । তারা আল্লাহর আয়াতগুলোকে স্বল্প মূল্যে বেচে দেয়। এভাবে তারা মানুষকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখে। তারা যা করে তা বড়ই নিকৃষ্ট ৷’ বস্তুত এটাই তোমাদের বিরুদ্ধে তাদের লুকানো বিদ্বেষ, তোমাদের সাথে সম্পাদিত চুক্তি পালন না করার গোপন ইচ্ছা এবং সাধ্যে কুলালে কোনো কুষ্ঠাবোধ ও সংকোচবোধ ছাড়াই তোমাদেরকে অপছন্দ করার ইচ্ছা পোষণের আসল কারণ ৷ এর কারণটা হলো, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে তাদের ঘোরতর বিদ্রোহ, অবাধ্যতা ও পাপপ্রবণতা এবং তীর হেদায়াত থেকে পালানো । আল্লাহর যে সব আয়াত তাদের কাছে এসেছিলো, তার ওপর তারা দুনিয়ার তুচ্ছ স্বার্থকে অগ্রাধিকার দিতো । এগুলোকে আঁকড়ে ধরতো এবং এগুলোকে হারানোর ভয়ে ভীত থাকতো । তারা শংকিত থাকতো যে, ইসলাম তাদের কিছু স্বার্থ নষ্ট করে দিতে পারে অথবা তার জন্যে কিছু সম্পদ ব্যয় করতে বাধ্য করতে পারে। এ জন্যেই তারা আল্লাহর পথ থেকে মানুষকে ফেরাতো । কেননা তারা আল্লাহর আয়াতগুলোর পরিবর্তে ওই সব তুচ্ছ পার্থিব স্বার্থ খরিদ করতো ৷ ইসলাম থেকে তারা নিজেদেরকেও ফেরাতো, অন্যদেরকেও ফেরাতো। (পরবর্তী এক আয়াতে বলা হয়েছে যে, তারা কুফরের নেতা) তাদের এ কাজ আল্লাহর দৃষ্টিতে অত্যন্ত জঘন্য । ‘তারা যা করে, তা খুবই নিকৃষ্ট ৷’ তারা শুধু তোমাদের জন্যে এ বিদ্বেষ পোষণ করে না এবং শুধু তোমাদের সাথে ওই ঘৃণ্য আচরণ করে না, বরং প্রত্যেক মোমেনের প্রতি তারা বিদ্বেষ পোষণ করে এবং প্রত্যেক মুসলমানের সাথে অসদাচরণ করে। তাদের বিদ্বেষ ও প্রতিহিংসা তোমাদের ঈমানের বিরুদ্ধে, সর্বকালের নিষ্ঠাবান মুসলমানদেরই তারা কট্টর দুশমন ৷ ফেরাউন যখন ঈমান আনয়নকারী জাদুকরদেরকে কঠোরতম শাস্তি ও নির্যাতনের হুমকি দিয়েছিলো, তখন তারা বলেছিলো, ‘তুমি আমাদের প্রতি ক্ষিপ্ত শুধু এজন্যে যে, Wwww.icsbook.info

— পৃষ্ঠা ৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।