তাফসীর ফী যিলালিল কোরআন ৯ম খণ্ড
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

লক্ষ্যকে ভোলেনি । সে এটাও ভোলেনি যে, এই সব চুক্তি খোদ মোশরেকরাও নির্দিষ্ট মেয়াদের জন্যেই সম্পাদন করেছে । সুতরাং তারা যে একদিন না একদিন ইসলামের ওপর আক্রমণ চালাবে, তাতে কোনোই সন্দেহ নেই । কারণ তারা নিজেরাও ইসলামের দিক থেকে চিরদিনের জন্যে নিরাপত্তা পায়নি । কেননা ইসলামের চূড়ান্ত লক্ষ্য কী, তা তারা জানে। আল্লাহ তায়ালা মুসলমানদেরকে শুরু থেকেই জানিয়ে দিয়েছেন যে, ‘তারা (মোশরেকরা) অনবরতই তোমাদের বিরুদ্ধে যুদ্ধ চালাতে থাকবে, যতোক্ষণ না তোমাদেরকে তোমাদের ধর্ম থেকে ফিরিয়ে না নেয়া পর্যন্ত, যদি সম্ভব হয়৷’ বস্তুত এটা একটা চিরন্তন সত্য, কোনো নির্দিষ্ট সময়, কাল, পরিস্থিতি ও পরিবেশের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং সর্বকালে ও সর্বত্রই এই অবস্থা চলতে থাকবে । তাই নীতিগতভাবে মূল বিষয়টা অর্থাৎ মোশরেকদের সাথে চুক্তি সম্পাদনকে অপছন্দ করা সত্তেও আল্লাহ তায়ালা সেই সব মোশরেকের সাথে মেয়াদ শেষ হওয়া পর্যন্ত চুক্তি মেনে চলতে মুসলমানদের নির্দেশ দিয়েছেন, যারা মুসলমানদের কোনো ক্ষতি করেনি এবং কোনো উঙ্কানি বা উত্তেজনা সৃষ্টি করেনি । মুসলমানদের পক্ষ থেকে এই চুক্তিপালন মোশরেকদের পক্ষ থেকে চুক্তি পালনের শর্তে সর্বদাই আবদ্ধ থাকবে। | ‘তবে যাদের সাথে তোমরা মাসজিদুল হারামের কাছে বসে চুক্তি সম্পাদন করেছ, তাদের এখানে মাসজিদুল হারামের কাছে চুক্তি সম্পাদনকারী যে গোষ্ঠীটার উল্লেখ করা হয়েছে, তারাও অবিকল সেই একই গোষ্ঠী, যাদের কথা ৪নং আয়াতে বলা হয়েছে, ‘তবে তোমরা যে সব মোশরেকের সাথে চুক্তি সম্পাদন করেছ, অতপর তারা তোমাদের ক্ষতিও করেনি, তোমাদের বিরুদ্ধে কাউকে লেলিয়েও দেয়নি । তাদের সাথে তাদের চুক্তির মেয়াদ শেষ হওয়া পর্যন্ত চুক্তি পালন কর ।' অবশ্য কিছু কিছু মোফাসসের মনে করেছেন, এরা দুটো আলাদা গোষ্ঠী । আসলে এ দুটো আয়াতে একই গোষ্ঠীর উল্লেখ করা হয়েছে। প্রথমবারে তাদের কথা উল্লেখ করা হয়েছে সম্পর্কচ্ছেদের ব্যাপকতা ও সর্বজনীনতার দিকে লক্ষ্য রেখে এবং এই ব্যাপকতা থেকে এই গোষ্ঠীর ব্যতিক্ৰম ঘটানোর জন্যে ৷ দ্বিতীয় বার উল্লেখ করা হয়েছে মোশরেকদের সাথে আদৌ কোনো চুক্তিই নীতিগতভাবে গ্রহণযোগ্য নয় এই ধারণা দানের উদ্দেশ্যে । এখানে এই চুক্তিবদ্ধ মোশরেকদের ব্যতিক্রমের উল্লেখ করতে হয়েছে, যাতে এমন ধারণা না জন্মে যে, ইতিপূর্বে তাদের চুক্তি বহাল রাখার যে নির্দেশ দেয়া হয়েছিলো, তা রহিত হয়ে গেছে। উভয় জায়গায় ‘আল্লাহ মোত্তাকীদেরকে ভালোবাসেন’, এ কথাটা উল্লেখ করা হয়েছে। যাতে বুঝা যায় যে, উভয় জায়গার আলোচ্য বিষয় এক ও অভিন্ন । তা ছাড়া শেষোক্ত উক্তি (৭ নং আয়াতের শেষাংশ) প্রথমোক্ত উক্তির (৪ নং আয়াত) পরিপূরক ৷ প্রথমটায় অতীতে তাদের চুক্তির ওপর অবিচলতা এবং দ্বিতীয়টায় ভবিষ্যতে চুক্তির ওপর অবিচলতার শর্ত আরোপ করা হয়েছে। আমরা আগেই বলেছি যে, এখানে খুবই সুক্ষ, দ্র্থহীন ও অকাট্য ভাষা প্রয়োগ করা হয়েছে। কেবলমাত্র উভয় উক্তিকে একই বিষয়ের ওপর যুক্ততাবে বিবেচনা করলেই যে এর সূক্ষ্মতা লক্ষ্য করা যায়, তা সুস্পষ্ট । সমোশকরেকুদের সাথে চুক্তিবদ্ধ হতে নিবষ্েধাজ্ঞার কারণ পরবর্তী ক’টা আয়াতে পুনরায় মোশরেকদের সাথে চুক্তি সম্পাদনের নীতির প্রতি অপছন্দ ও অগ্রীতি প্রকাশ করা হয়েছে। সেই সাথে বর্ণনা করা হয়েছে এই অগ্রীতির আদর্শিক, বিশ্বাসগত, বাস্তব ও এঁতিহাসিক কারণগুলোও ৷ এ কারণগুলো ৮, ৯ ও ১০ নং আয়াতে লক্ষণীয় । ‘কিভাবে? (তাদের সাথে চুক্তি পছন্দনীয় হতে পারে?) অথচ তারা তোমাদের ওপর জয়ী হলে তোমাদের মধ্যে কোনো আত্মীয়তা ও অংগীকারের মর্যাদা দেয় না। Wwww.icsbook.info

— পৃষ্ঠা ৬২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।