তাফসীর ফী যিলালিল কোরআন ৯ম খণ্ড
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

না । তাই মুসলমানরা যে ইসলাম গ্রহণ করেছে, তারাও তা গ্রহণ না করা পর্যন্ত তাদের প্রতি যথার্থ আস্থা, বিশ্বাস ও নমনীয়তা পোষণ করার কোনো উপায় নেই । এবার বিস্তারিত ব্যাখ্যায় আসা যাক । ‘আল্লাহ ও তীর রসুলের কাছে মোশরেকদের কোনো চুক্তি কিভাবে থাকতে পারে?’ মোশরেকরা এককভাবে ও নিরংকুশভাবে আল্লাহর দাসত্ব ও আনুগত্য করে না এবং তাঁর রসূলের রেসালাতকেও স্বীকার করে না। সুতরাং আল্লাহ ও তার রসূলের কাছে তাদের চুক্তির মর্যাদা কিভাবে সুরক্ষিত থাকবে? তারা তো তাদের মতো কোনো বান্দাকে বা কোনো বান্দার রচিত বিধানকে প্রত্যাখ্যান করছে না। তারা প্রত্যাখ্যান করছে খোদ তাদের সৃষ্টিকর্তা ও জীবিকাদাতাকে ৷ প্রথম থেকেই তারা আল্লাহ ও তার রসূলের কঠিন বিরোধিতা করে আসছে। এমতাবস্থায় আল্লাহ ও তার রসূল কিভাবে তাদের চুক্তিকে রক্ষা করবেন? এভাবে প্রশ্নের মাধ্যমেই বিষয়টা তুলে ধরা হয়েছে। বিষয়টা কোনো চুক্তির কোনো বিশেষ অবস্থার সাথে সংশ্লিষ্ট নয়, বরং নীতিগতভাবে তাদের সাথে আল্লাহ ও তার রসূলের আদৌ কোনো চুক্তি থাকতে পারে কিনা এটাই প্রশ্নের আকারে তুলে ধরা হয়েছে। অর্থাৎ নীতিগত ভাবেই কোনো চুক্তি থাকতে পারে না এবং থাকা সমীচীন নয়। এখানে কিছু প্রশ্ন জাগা স্বাভাবিক । প্রশ্ন জাগতে পারে যে, অতীতে তো তাদের সাথে বাস্তবিক পক্ষেই চুক্তি ছিলো । এ সমস্ত চুক্তির মধ্যে কোনো কোনোটা এমনও ছিলো যে, স্বয়ং আল্লাহ তা পালন করার নির্দেশ দিয়েছেন । মদীনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পর মোশরেক ও ইহুদীদের সাথে একাধিক চুক্তি সম্পাদিত হয়েছে। স্বয়ং হোদায়বিয়ার চুক্তি তো ৬ষ্ঠ হিজরীতে সম্পাদিত হয়েছে। পূর্ববর্তী সূরাসমূহে এসব চুক্তিকে অনুমোদনও করা হয়েছে। এমতাবস্থায় সূরার এই অংশটিতে যদি মোশরেকদের সাথে চুক্তি সম্পাদনের নীতিটাকেই মৌলিকভাবে অবাঞ্চিত গণ্য করা হয়, তাহলে ওই সব চুক্তি অনুমোদন করা হলো ও তা টিকে থাকলো কিভাবে? ওগুলো ছিলো বলেই তো সৰ্বশেষে চুক্তি সম্পাদনের নীতিকে অবাঞ্ছিত গণ্য করা হলো। আমরা সূরা তাওবা ও সূরা আনফালের ভূমিকায় ইসলামী আন্দোলন ও বিপ্নবের মুলতত্বব নিয়ে যে আলোচনা করেছি, সেই আলোচনার আলোকে এই মূলতত্ব্ব উপলব্ধি করলে এ প্রশ্নটা ওঠে না। কেননা ওই চুক্তিগুলো ছিলো উপযুক্ত উপায় উপকরণ দ্বারা বাস্তব সমস্যাবলীর তাৎক্ষণিক সমাধানের লক্ষ্যে গৃহীত সাময়িক পদক্ষেপ মাত্র । নচেত চূড়ান্ত নীতিগত, আদর্শগত ফায়সালা হলো, মোশরেকদের সাথে কোনো চুক্তি আল্লাহ ও আল্লাহর রসূলের কাছে গ্রহণযোগ্য নয় । ইসলামী আন্দোলনের লক্ষ্যই হলো, আল্লাহর যমীন থেকে আল্লাহর সাথে অন্যকে শরীক করার ধারণাকে সমূলে উৎখাত করা ও এক আল্লাহর সর্বাত্মক ও পরিপূর্ণ আনুগত্য ও দাসত্ব প্রতিষ্ঠা করা । আন্দোলনের এই লক্ষ্যে উপনীত হওয়ার দীর্ঘ যাত্রা পথে কিছু কিছু সাময়িক ও অস্থায়ী বিধি মেনে চলার প্রয়োজন হয়ে থাকে। আর সেই প্রয়োজন পূরণের জন্যেই ওইসব চুক্তি সম্পাদিত হয়েছে। ইসলাম প্রথম দিন থেকেই তার মূল লক্ষ্য ঘোষণা করেছে এবং এ ব্যাপারে কাউকে কখনো প্রতারিত করেনি । কিন্তু বাস্তব পরিস্থিতি কখনো কখনো দাবী জানিয়েছে যে, আক্রমণাত্মক ও আগ্রাসী মোশরেকদের প্রতিহত করার জন্যে শান্তিকামী ও আপোষকামী মোশরেকদের সাথে সংঘর্ষ পরিহার করা হোক । যারা কোনো এক পর্যায়ে কোনো নির্দিষ্ট মেয়াদে, মুসলমানদের সাথে শান্তিপূর্ণ সহাবস্থান চায় এবং চুক্তিভিত্তিক নিরাপত্তা বিনিময় করতে চায়, তাদের প্রতি নমনীয়তা প্রদর্শন করা ও চুক্তি সম্পাদন করা হোক । এতদসত্তেও ইসলামী আন্দোলন কখনো তার চূড়ান্ত Wwww.icsbook.info

— পৃষ্ঠা ৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।