তাফসীর ফী যিলালিল কোরআন ৯ম খণ্ড
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

মোশক্েক্দের সাখ্ে সুসন্সমানদের স্থায়ী সন্ধি অসম্ভব এবার পরবর্তী ৬টা আয়াত নিয়ে আলোচনা করছি । ‘আল্লাহ ও তার রসূলের কাছে মোশরেকদের কোনো চুক্তি কিভাবে থাকতে পারে? তবে মাসজিদুল হারামের কাছে যাদের সাথে তোমরা চুক্তি সম্পাদন করেছ, তাদের কথা স্বতন্ত্র । তারা যতোক্ষণ তোমাদের জন্যে অবিচল থাকে, তোমরাও ততোক্ষণ তাদের জন্যে অবিচল থাক. ......’ (আয়াত ৭-১২) পূর্ববর্তী আয়াতগুলোতে আরব উপদ্বীপের মুসলমানদের সাথে অবশিষ্ট মোশরেকদের সম্পর্কের ব্যাপারে চূড়ান্ত নির্দেশাবলী দেয়া হয়েছে। তাদের সকলের সাথে সব রকমের সম্পর্কের অবসান ঘটানোই এসব নির্দেশের সারকথা। চাই সে সম্পর্ক চুক্তি সম্পাদনজনিত হোক অথবা চুক্তি বহির্ভূত সাধারণ নমনীয় ও সৌজন্যেমূলক সম্পর্ক হোক । যাদের সাথে চুক্তি ছিলো না, তাদের চার মাস পর এবং যাদের সাথে চুক্তি ছিলো তাদের সাথে চুক্তিতে উল্লেখিত মেয়াদের পর সম্পর্কচ্ছেদ করার নির্দেশ দেয়া হয়েছে। এসব নির্দেশের পর দুটো অবস্থার উদ্ভব হবে। মোশরেকদেরকে হয় শেরেক থেকে তাওবা করতে হবে, নামায কায়েম করতে হবে ও যাকাত দিতে হবে, অর্থাৎ ইসলাম গ্রহণ ও ইসলামের সমস্ত ফরয কাজগুলো পালন করতে হবে। নচেত হত্যা, অবরোধ, বন্দীত্ব ও সার্বক্ষণিক তদারকীর শিকার হতে হবে। এভাবে চুক্তি ভিত্তিক সম্পর্কের অবসান ঘটানোর নির্দেশ দেয়ার পর আলোচ্য আয়াতগুলোতে প্রশ্বের মাধ্যমে বলা হচ্ছে যে, আল্লাহ ও তার রসূলের কাছে মোশরেকদের কোনো চুক্তি থাকুক এটা সমীচীনও নয়, বৈধও নয় এবং বাঞ্চনীয়ও নয় । ‘কিভাবে থাকতে পারে ....' এরূপ প্রশ্ব তুলে বলার মাধ্যমে বিষয়টাকে নীতিগতভাবেই এবং মৌলিকভাবেই প্রত্যাখ্যান করা হয়েছে।' যেহেতু সূরার দ্বিতীয় অংশে চুক্তির প্রতি এই প্রত্যাখ্যান বিদ্যমান থাকায় এরূপ ধারণা হতে পারে যে, প্রথমাংশে চুক্তির প্রতি অনুগত ও অলংঘনকারী চুক্তিবদ্ধ মোশরেকদের চুক্তি মেয়াদ পর্যন্ত বহাল রাখার যে অনুমতি দেয়া হয়েছে তা হয়তো বা রহিত হয়ে গেছে, তাই এই বিধিটার পুনরাবৃত্তি করা হয়েছে এভাবে, ‘কিন্তু যাদের সাথে তোমরা মসজিদুল হারামের কাছে বসে চুক্তি সম্পাদন করেছো, তারা যতোক্ষণ চুক্তির ওপর অবিচল থাকবে, ততোক্ষণ তোমরাও অবিচল থাকো .....’ নতুন করে এই বিধিটার উল্লেখ দ্বারা বিষয়টাকে আরো স্পষ্ট করে তুলে ধরা হয়েছে। কেননা ইতিপূর্বে যে নির্দেশ দেয়া হয়েছে, তাতে শুধু অতীতে যারা চুক্তি লংঘন করেনি, তাদেরকে চুক্তির মেয়াদ পূর্ণ হওয়া পর্যন্ত চুক্তি মেনে চলার জন্যে মুসলমানদের নির্দেশ দেয়া হয়েছিলো। কিন্তু আলোচ্য আয়াতে আদেশটা এমনভাবে পুনরাবৃত্তি করা হয়েছে যে, মুসলমানদের পক্ষ থেকে চুক্তি পালনকে মোশরেকদের শুধু অতীতের নয়, বরং ভবিষ্যতেরও চুক্তি পালনের ওপর নির্ভরশীল করে দেয়া হয়েছে। এভাবে অমুসলমানদের সাথে মুসলমানদের সম্পর্ক রক্ষার বিধি বর্ণনা করার জন্যে দ্বর্থহীন ও অকাট্য ভাষা প্রয়োগ করা হয়েছে। সুরার ভূমিকায় এবং বর্তমান পর্বের ভূমিকায় আমরা বলে এসেছি যে, কাফেরদের বিরুদ্ধে এই চরম পদক্ষেপের ব্যাপারে মুসলমানদের মনে নানা রকমের দ্বিধা সংকোচ ও ভীতি বিরাজ করছিলো। সেই দ্বিধা সংকোচ ও ভীতি দূর করার জন্যে এ পর্বের শেষের দিকে আলোচনা করা হয়েছে মুসলমানদের প্রতি মোশরেকরা কতো নিষ্ঠুর ও নির্মম । বলা হয়েছে যে, মোশরেকরা যখন সুযোগ পায়, তখন তোমাদের ব্যাপারে আর কোনো চুক্তি বা প্রতিশ্রুতির তোয়াক্কা করে না। কোনো দ্বিধা-সংকোচ বোধ করে না এবং ক্ষমতা হাতে পেলে বাড়াবাড়ি করতে মোটেই কসুর করে Wwww.icsbook.info

— পৃষ্ঠা ৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।