তাফসীর ফী যিলালিল কোরআন ৯ম খণ্ড
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

দেয়া জরুরী কেননা এ অবস্থায় ইসলামী রাষ্ট্র মোশরেকদের হামলা ও ষড়যন্ত্র থেকে নিরাপদ । কাজেই তাদেরকে কোরআন শোনা ও ইসলামের জ্ঞান অর্জনের সুযোগ দেয়াতে কোনো আপত্তি থাকতে পারে না। এতে তাদের মধ্যে ইসলাম গ্রহণের প্রেরণা সৃষ্টি হতে পারে। যদি গ্রহণ নাও করে, তবু আল্লাহ তায়ালা মুসলমানদেরকে আদেশ দিয়েছেন যেন তাদেরকে এমন কোনো জায়গায় নিরাপদে পৌছে দেয়, যেখানে তারা নিজেদেরকে নিরাপদ মনে করে। ইসলামী রাষ্ট্রে মোশরেকদেরকে এরূপ নিরাপদ আশ্রয় দান নিসন্দেহে অত্যন্ত উচু মানের উদারতা ও মহানুভবতা ৷ কিন্তু ইসলামের মহানুভবতার এখানেই শেষ নয়। তার চেয়ে উর্ধের মহানুভবতার একটা নমুনা এই যে, তাকে পাহারা দিয়ে তারই মনোনীত নিরাপদ জায়গায় পৌছে দিতে হবে। ইসলাম ও মুসলমানদের শত্রু এবং দুই দশক ধরে মুসলমানদের ওপর সীমাহীন যতোক্ষণ সে তার নিরাপদ স্থানে না পৌছে! এই মহানুতবতার আর কোনো নধীর কোথাও আছে কিঃ বস্তুত ইসলাম হচ্ছে হেদায়াতের বিধান, নির্মূল করার বিধান নয়। এভাবে ইসলাম নিজেই নিজের নিরাপদ ভিত্তি তৈরী করে। যারা ইসলামের জেহাদ নীতি নিয়ে আলোচনা করতে গিয়ে বলে যে, এই জেহাদ হলো মানুষকে ইসলাম গ্রহণে বাধ্য করার হাতিয়ার । তাদেরকে ইসলামের মহানুভবতার এই উন্নত নমুনা পর্যবেক্ষণ করার অনুরোধ করি, যা একজন আশ্রয় প্রার্থী মোশরেকের ব্যাপারে দেখানো হয়েছে। পক্ষান্তরে যারা ইসলামের জেহাদ নীতি সম্পর্কে ওই ভ্রান্ত ব্যাখ্যা শুনে ভয় পেয়ে যায়, আর সাথে সাথে আত্মরক্ষার ভূমিকায় নেমে গিয়ে বলতে আরম্ভ করে যে, ইসলাম তার দেশের অভ্যন্তরে বসে শুধুমাত্র আত্মরক্ষার জন্যে লড়াই করে, অন্য কোনো উদ্দেশ্যে নয়, তাদেরও এ আয়াত নিয়ে চিন্তা গবেষণা করা দরকার । এখানে যা বলা হয়েছে, তা এই যে, ইসলাম অজ্ঞ লোকদের জ্ঞান দানের এবং আশ্রয়প্রার্থীদের আশ্রয় দানের বিধান । এমনকি তার সেই সব শত্ৰুকেও সে জ্ঞান ও আশ্রয় দিতে প্রস্তুত, যারা তার বিরুদ্ধে শত্রুতা পোষণ করেছে ও অন্তর নিয়ে যুদ্ধ চালিয়েছে। তবে ইসলাম সশস্তর সংগ্রাম তথা জেহাদ করে শুধু একটা উদ্দেশ্যে । যে সব বস্তুগত ও রাজনৈতিক বাধা মানুষকে আল্লাহর কালাম শুনতে, আল্লাহর নাযিল করা বাণী ও বিধানের জ্ঞান অর্জন করতে, হেদায়াতের দাওয়াত শুনতে, আল্লাহর পরিবর্তে মানুষের গোলামী থেকে মুক্তি লাভ করতে এবং আল্লাহর পরিবর্তে অন্যদের আনুগত্য থেকে কার্যকরভাবে ঠেকিয়ে রাখে, সেই সব বাধা গুঁড়িয়ে দেয়া ও দূর করার উদ্দেশ্যে । এ বাধা দূর করার কাজ যখন সম্পন্ন হবে, তখন মানুষ আকীদা বিশ্বাস গ্রহণে ও বর্জনে হবে সল্পূর্ণ স্বাধীন । ইসলাম তখন তাকে শিক্ষা দেবে, ভয় দেখাবে না। তাকে আশ্রয় দেবে, হত্যা করবে না। অতপর তার নিরাপদ জায়গায় নিরাপদে পৌছে দেবে। আন্পাহকে অস্বীকার ও অমান্য করা সত্তেও তারা এ রকম ব্যবহার পাবে। এই হচ্ছে ইসলামের জেহাদ । এই হচ্ছে ইসলামের উদারতা । আজকের পৃথিবীতে এমন হাজারো মানব রচিত মতবাদ ও মতাদর্শ রয়েছে, যার বিরোধিতাকারীদের জীবনের সহায় সম্পদের ও মান সন্ত্রমের কোনো নিরাপত্তা নেই । এমনকি কোনো মানবাধিকার পর্যন্ত স্বীকার করা হয় না। এ অবস্থা স্বচক্ষে প্রত্যক্ষ করেও অনেকের হীনমন্যতা দূর হয় না। ইসলামের বিরুদ্ধে যখনই কেউ মিথ্যা অপবাদ আরোপ করে, অমনি শুরু হয়ে যায় তাদের তোতলামি এবং আমতা আমতা করে আত্মপক্ষ সমর্থনের প্রাণান্তকর চেষ্টা । যারা অপবাদ আরোপ করে, তাদের হাতে তরবারি ও ট্যাংক আছে বলেই অপবাদ প্রক্ষালণের এই হাস্যকর প্রচেষ্টা । Wwww.icsbook.info

— পৃষ্ঠা ৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।