ইতিপূর্বে তাদেরকে ২২ বছর ধরে ইসলামের দাওয়াত দেয়া হয়েছে। এতোকাল ধরে তারা দাওয়াতে কর্ণপাত তো দূরের কথা, মোমেনদের উপর ক্রমাগত নির্যাতন করে এসেছে, তাদের ইসলাম থেকে ফোরনোর ষড়যন্ত্র চালিয়ে এসেছে, মুসলমানদের ওপর আক্রমণ চালিয়ে এসেছে, আর ইসলাম কেবলই তাদের প্রতি উদারতা প্রদর্শন করে এসেছে। সে ইতিহাস অনেক দীর্ঘ । এ সব সত্তেও ইসলাম তাদের প্রতি দু’বাহু বাড়িয়ে দিয়েছে। হত্যা, নির্যাতন, নিপীড়ন, নির্বাসন, আক্ৰমণ সব কিছুর পরও মোশরেকরা তাওবা করলে, ইসলাম গ্রহণ করলে ও ইসলামের বিধানগুলো মেনে চলার মাধ্যমে আন্তরিকতা ও নিষ্ঠার পরিচয় দিলে আল্লাহ তায়ালা তাদের বিরুদ্ধে যুদ্ধ করা থেকে মুসলমানদের নিষেধ করছেন। কেননা কোনো তাওবাকারীকে আল্লাহ তায়ালা প্রত্যাখ্যান করেন না । চাই সে যতো গুনাহই করুক না কেন। ‘আল্লাহ ক্ষমাশীল ও দয়াশীল ৷’ তাফসীর ও ফেকাহর বিভিন্ন গ্রন্থে ‘যদি তারা তাওবা করে .....’ এই উক্তি নিয়ে যে দীর্ঘ বিতর্ক হয়েছে, আমি সেই বিতর্কে নিজেকে জড়াতে চাই না । এখানে যে তাওবা, নামায ও যাকাতের উল্লেখ করা হয়েছে, এগুলো না করলেই যে কোনো ব্যক্তিকে কাফের গণ্য করা হবে কিনা, কখন কাফের গণ্য করা হবে, ইসলামের অন্য সব করণীয় কাজ না করে কেবল এই তিনটে করলেই তা তাওবার জন্যে যথেষ্ট হবে কিনা, এসব বিতর্কে আমি জড়িত হতে চাই না। আমার মতে এ আয়াত এসব প্রশ্নের জবাব দিতে আসেনি । এ আয়াত তৎকালীন আরবের মোশরেকদের একটা বাস্তব অবস্থা তুলে ধরেছে। সেদিন কোনো মোশরেক তাওবা, নামায ও যাকাত এ তিনটে কাজ করলেই বুঝা যেতো, সে পুরো ইসলামকে গ্রহণ করেছে এবং পুরোপুরিভাবে ইসলামের কাছে আত্মসমর্পণ করেছে। আয়াতে কেবল তাওবা, নামায ও যাকাতের উল্লেখ এজন্যেই করা হয়েছে যে, সেদিন কোনো মোশরেক পূর্ণাংগ ইসলামকে তার সমস্ত শর্ত ও তাৎপর্য সহকারে গ্রহণ করার উদ্দেশ্য ছাড়া এ কাজগুলো করতো না । তাওবার শুরুতেই ছিলো আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই ও মোহাম্মদ (স.) আল্লাহর রসূল- এই সাক্ষ্য দিয়ে আল্লাহর পূর্ণ আনুগত্যের অংগীকার করা । সুতরাং কোনো ফেকাহশান্ত্রীয় বিধি বর্ণনা করা এ আয়াতের আসল লক্ষ্য নয়। এ আয়াতের আসল লক্ষ্য একটা নির্দিষ্ট বাস্তবানুগ পদক্ষেপ, যার স্বতন্ত্র বৈশিষ্ট্য ও স্বতন্ত্র প্রকৃতি রয়েছে। চার মাস অতিবাহিত হওয়ার পর মোশরেকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা সত্তেও ইসলামের উদারতা, মহানুভবতা ও বাস্তবানুগতা কিছুমাত্র পরিত্যাগ করেনি । আগেই বলেছি যে, এটা সকল মোশরেকের বিরুদ্ধে নির্মূল অভিযান হিসাবে পরিচালিত হয়নি। এটা আসলে সম্তাব্য ক্ষেত্রে একটা হেদায়াতী অভিযান । যে সব মোশরেক জাহেলী সমাজের অনুগত লোক হিসাবে নয়, বরং ব্যক্তিগত পৰ্যায়ে ইসলামী রাষ্ট্রের ও সমাজের কাছে আশ্রয় চায়, তবে ইসলাম তাকে ইসলামী রাষ্ট্রে পূর্ণ নিরাপত্তা দেয়। আল্লাহ তায়ালা তার রসূলকে আদেশ দেন যে, তাকে ততোক্ষণ পর্যন্ত আশ্রয় দাও, যতোক্ষণ সে আল্লাহর কালাম ও ইসলামী দাওয়াতের সার কথাটা না শোনে । অতপর তাকে তার নিরাপদ স্থানে পাহারা দিয়ে পৌছিয়ে দাও ৷ মোশরেক হওয়া সত্তেও তার সাথে এরূপ আচরণ করতে বলা হয়েছে! ‘যদি কোনো মোশরেক তোমার কাছে আশ্রয় চায় ......’ (আয়াত ৬) বস্তুত ইসলাম চায়, প্রত্যেক মানুষের মনে হেদায়াতের আলো প্রবেশ করুক ও সে তাওবা করুক । যে সকল মোশরেক ইসলামী রাষ্ট্রে আশ্রয় ও নিরাপত্তা চায়, তাদেরকে আশ্রয় ও নিরাপত্তা | ৯ সূরা আত্ তাওবা _______ (৫৮১) পাতা ১০ মনখিল ২ Wwww.icsbook.info
— পৃষ্ঠা ৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।