তার ওপর সস্তুষ্ট হন। সে তার চরিত্রের মধ্য দিয়ে আল্লাহকে ভয় করে এবং আল্লাহর সন্তোষ কামনা করে। এ কারণেই ইসলামে নৈতিকতা ও সঙচ্চরিত্র এতো বড় শক্তি । নৈতিকতা ও সচ্চরিত্র ইসলামের আসল আবেগ উদ্দীপনারও উৎস । এটা মানব সমাজের যাবতীয় কল্যাণ ও মংগল নিশ্চিত করে এবং এমন একটা সমাজ গড়ে তোলে, যাতে কথা ও কাজের বিরোধ সর্বনিম্ন পর্যায়ে অবস্থান করে এবং মানুষকে তা আল্লাহর নিকটতর করে দেয়। চরমপত্রে নির্ধারিত মেয়াদ চার মাস অতিক্রান্ত হলে মুসলমানদের করণীয় কী হবে, পরবর্তী আয়াতে তার উল্লেখ করা হচ্ছে, ‘অতপর যখন নিষিদ্ধ মাসগুলো অতিক্রান্ত হবে এখানে ‘নিষিদ্ধ মাসগুলো’ কথাটা দ্বারা কী বুঝানো হয়েছে, তা নিয়ে অনেক মতভেদ রয়েছে। কারো মতে এটা প্রচলিত নিষিদ্ধ চার মাস- তথা যিলকদ, যিলহজ্জ, মোহাররম ও রজব । এ মত মেনে নিলে প্রকৃত পক্ষে সময় দাড়ায় যিলহজ্জের বাকী ২০ দিন ও মোহররম, একুনে ৫০ দিন। অপর মতানুসারে এ দ্বারা এমন চার মাস বুঝানো হয়, যার শুরু কোরবানীর দিন ১০ই যিলহজ্জ থেকে এবং যাতে বর্তমান ঘোষণা বলে যুদ্ধ নিষিদ্ধ হয়েছে। এ মেয়াদ সমাপ্ত হয় ২০ রবিউসসানীতে । তৃতীয় একটা মত এই যে, যারা চুক্তি ভংগ করেছে তাদের মেয়াদ প্রথমোক্ত মতানুসারে ৫০ দিন, আর যাদের সাথে কোনো মেয়াদী চুক্তি ছিলো না অথবা আদৌ কোনো চুক্তিই ছিলো না, তাদের মেয়াদ দ্বিতীয় মতানুসারে পূর্ণ চার মাস ৷ আমার মতে বিশুদ্ধ মত এই যে, এখানে যে নিষিদ্ধ মাসের উল্লেখ করা হয়েছে, তা প্রচলিত পরিভাষার নিষিদ্ধ মাস নয়। এ মাসগুলো নিষিদ্ধ বলার কারণ শুধু এই যে, এই চার মাসে মোশরেকদের আরবের যেখানে ইচ্ছা নিরাপদে ভ্রমণ করার সুযোগ দেয়া হয়েছে। একমাত্র মেয়াদী চুক্তিধারি মোশরেকরা ছাড়া আর সকল মোশরেকের ক্ষেত্রে এটা প্রযোজ্য এবং ‘অতএব তোমরা দেশে চার মাস ভ্রমণ করে নাও’ এই ঘোষণা নাযিল হবার দিন থেকেই তার শুরু । ঘোষণার প্রকৃতির সাথে এই মতটাই অধিকতর সামঞ্জস্যপূর্ণ । এই চার মাস উত্তীর্ণ হয়ে যাওয়ার পর সকল মোশরেককে হত্যা করা, বন্দী করা ও নিরাপদ স্থানে লুকালে অবরোধ করার নির্দেশ দেয়া হয়েছে এবং ওৎ পেতে থেকে তাকে পাহারা দিয়ে কোথাও পালাতে বা চলে যেতে না দেয়ার নির্দেশ দেয়া হয়েছে, চাই তাকে যেখানেই পাওয়া যাক না কেন। তার সাথে আর কোনো পদক্ষেপ নেয়ার প্রয়োজন নেই । কেননা তাদেরকে পর্যাপ্ত সময় দিয়ে সতর্ক করা হয়েছে। এখন যদি তাদেরকে হত্যা করা হয়, তবে সেটা অতর্কিত হত্যা করা হবে না এবং প্রতারণা ও বিশ্বাসঘাতকতার মাধ্যমে হত্যা করা হবে না । তাদের চুক্তিগুলো বাতিল করা হয়েছে এবং তাদের জন্যে কী পরিণাম অপেক্ষা করছে, তা তারা আগে থেকেই জানে । তবে মেয়াদী চুক্তিধারীদের কথা ভিন্ন । তাদের সাথে'তাদের চুক্তির মেয়াদ পূর্ণ করার আদেশ দেয়া হয়েছে। ইসলামী উদারতার নযীরবিহীন দৃষ্টান্ত আয়াতটার শেষাংশ থেকে বুঝা যাচ্ছে যে, এটা কোনো প্রতিশোধ অভিযানও নয়, নিৰ্মুলাভিযানও নয় । নচেত একথা বলা হতো না যে, | ‘যদি তারা তাওবা করে, নামায কায়েম করে ও যাকাত ‘দেয়, তবে তাদেরকে অব্যাহতি দাও ৷ আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু ৷’ যিলাল ৯ম ৮ : y Wwww.icsbook.info
— পৃষ্ঠা ৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।