তাফসীর ফী যিল্লালিল ক্ষার আন ততোহক্ষণ তোমরাও স্থির থাকবে‘ এ দ্বারা তিনি চুক্তি সম্পাদনের চিরস্থায়ী বৈধতা প্রমাণ করতে চান! কিন্তু আসলে এটা ইসলামের স্বাভাবিক মূলনীতির সম্পূর্ণ পরিপন্থী । এটা ইসলামের স্বাভাবিক বিধির বিপরীত । বিষয়টা আমরা ইতিপূর্বে বারবার উল্লেখ করেছি । যারা নিজেদের চুক্তি মেনে চলেছে, ইসলামও তাদের সাথে নিজের চুক্তি মেনে চলেছে। তাদেরকে ইসলাম চার মাসের চরমপত্র দেয়নি । যেমনটি অন্যদেরকে চরমপত্র দিয়েছে। এ ধরনের লোকদের সাথে ইসলাম চুক্তির মেয়াদ পূর্ণ করেছে। (হোদায়বিয়ার চুক্তির মেয়াদ ছিলো দশ বছর) কেননা তারা মুসলমানদের সাথে সম্পাদিত চুক্তির কোনো কিছুই অপূর্ণ রাখেনি । তারা মুসলমানদের ওপর তাদের কোনো শক্রুকেও লেলিয়ে দেয়নি । তাই তাদের সাথে চুক্তির মেয়াদ শেষ হওয়া পর্যন্ত চুক্তি মেনে চলা অপরিহার্য ছিলো এবং তা তাদের প্রাপ্যও ছিলো। অথচ ওই সময়ে মুসলমানদের জন্যে প্রয়োজন হয়ে পড়েছিলো গোটা আরব উপদ্বীপকে শেরেক থেকে মুক্ত করার । কেননা ইসলামী রাষ্ট্রের সীমান্তের ওপারে তার শত্রুরা ইসলামকে তাদের অস্তিত্বের পক্ষে হুমকি মনে করে তার বিরুদ্ধে সৈন্য সমাবেশ করা শুরু করেছিলো । তাবুক যুদ্ধ সংক্রান্ত আলোচনায় এ বিষয়টা তুলে ধরা হবে। ইতিপূর্বে মুতার যুদ্ধে রোমকরা এ ধরনের প্ররোচনা দেয়া শুরু করেছিলো। এ ছাড়া দক্ষিণ দিকে ইয়ামানে পারস্য সাম্রাজ্যের সাথে গীটছড়া বেঁধে রোমকরা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে উঠেছিলো। এ পর্যায়ে আল্লামা ইবনুল কাইয়েম যেটা উল্লেখ করেছেন, তাও ইতিমধ্যে সংঘটিত হয়ে গিয়েছিলো ৷ তিনি লিখেছেন যে, আল্লাহ তায়ালা যাদেরকে ব্যতিক্রমীরূপে উল্লেখ করেছেন এবং যাদের সাথে তাদের চুক্তির মেয়াদ শেষ হওয়া পর্যন্ত চুক্তি পূর্ণ করার আদেশ দিয়েছেন, তারা তাদের মেয়াদ শেষ হবার আগেই ইসলাম গ্রহণ করেছিলো । এমনকি অন্য যারা চুক্তি ভংগ করতো | এবং যাদেরকে চার মাস ঘুরে-ফিরে বেড়ানোর অনুমতি দেয়া হয়েছিলো, তাদের অনেকেই আর ঘোরাফেরা না করে ইসলাম গ্রহণ করেছিলো । . যে আল্লাহ স্বহস্তে ইসলামী আন্দোলন নিয়ন্ত্রণ করে থাকেন, তিনি জানতেন যে, চূড়ান্ত আঘাত হানার সময় এসে গেছে এবং দেশ ও পরিবেশ সম্পূর্ণরূপে এর উপযুক্ত হয়ে গেছে। বস্তুত কুফরের ওপর এরূপ চূড়ান্ত আঘাত যথা সময়েই এসে থাকে, আল্লাহ সে জন্যে উপযুক্ত সময় নির্ধারণ করে থাকেন এবং পরিস্থিতি ও পরিবেশের আনুকূল্য দ্বারাই তা বাস্তবায়িত হয়ে থাকে। '_ এভাবেই এ ঘটনাও সংঘটিত হয়েছিলো। আয়াতের শেষাংশে চুক্তি পূরণকারীদের সাথে চুক্তি পূরণের আদেশ সম্পর্কে আল্লাহ তায়ালা যে মন্তব্য করেছেন, তা লক্ষণীয়, ‘তাদের সাথে তাদের মেয়াদ পর্যন্ত চুক্তি পূরণ কর। নিশ্চয় আল্লাহকে যারা তাকে ভয় পায়, তাদেরকে ভালোবাসেন’ এখানে দেখা যাচ্ছে, আল্লাহ তায়ালা ওয়াদা ও চুক্তি পূরণকে খোদাভীরুতার সাথে এবং খোদাভীরুদের প্রতি তার ভালোবাসার সাথে যুক্ত করেছেন। অর্থাৎ তিনি ওয়াদাপুরণকে এবাদাত ও তাকওয়া রূপে গণ্য করেছেন এবং এটা তিনি ভালোবাসেন ৷ ইসলামে তাকওয়া হচ্ছে চরিত্র ও নৈতিকতার ভিত্তি। স্বার্থপরতা ও সুবিধাবাদের ভিত্তি নয় এবং পরিভাষা ও প্রচলিত রীতিপ্রথার ভিত্তি নয়। কেননা ওগুলো তো হরহামেশা পরিবর্তিত হয়ে থাকে। কিন্তু এটা কখনো পরিবর্তিত হয় মা। অপরদিকে, আল্লাহর ভয় ও ভালোবাসা হচ্ছে আল্লাহর এবাদাত ও তাকওয়ার ভিত্তি । একজন মুসলমান নিজের চরিত্রকে এমনভাবে গড়ে তোলে, যাতে আল্লাহ তাকে ভালোবাসেন ও | ৯ সুনা আত্ তাওবা (৬১ পাৰ্না ১০ মনযিল ২ Wwww.icsbook.info
— পৃষ্ঠা ৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।