তাফসীর ফী যিলালিল কোরআন ৯ম খণ্ড
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

কথা বিচার বিবেচনা করার অবকাশ হিসাবে। সে তাদেরকে শেরেক থেকে তাওবা ও আল্লাহর দিকে ফিরে আসতে উৎসাহ দেয়, পেছন ফিরে চলে যাওয়া থেকে সাবধান করে, তাতে কোনো লাভ নেই বলে তাকে জানায় ! দুনিয়ার লাঞ্ছনা ও অবমাননা ছাড়াও আখেরাতে যন্ত্রণাদায়ক শাস্তি দেয়ার হুমকি দেয়, তাদের মনে কম্পন সৃষ্টি করে, যাতে তাদের স্বভাবে যে মরিচা ধরেছে, তা দূর হয়ে যায় এবং তারা হেদায়াতের বাণী শুনতে ও গ্রহণ করতে পারে। এই সাথে এতে মুসলমানদের জন্যেও সাস্তববনার বাণী রয়েছে। তাদের মনে যে ভয়ভীতি ও দ্বিধা সংকোচ ছিলো, তা দূর করা হয়েছে। কেননা পুরো ব্যাপারটা আল্লাহর পক্ষ থেকে স্থির করা হয়েছে ও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে। তাদের চূড়ান্ত পরিণতি কী হবে, তা তাদের সূচনারও আগে স্থির করা হয়েছে। যে সব্ব মোশরেকদের সাখে চুক্তির মেয়াদ পুরণ করা অপরিহার্য্য মোশরেকদের সাথে সম্পর্কচ্ছেদের সাধারণ মূলনীতি ঘোষণার পর বিশেষ বিশেষ পরিস্থিতির জন্যে ব্যতিক্ৰমী নীতি ঘোষণা করা হচ্ছে পরবর্তী আয়াতে, ‘তবে যে সমস্ত মোশরেকের সাথে তোমরা চুক্তি করেছো, কিন্তু তারা তোমাদের কোনো ক্ষতি করেনি এবং কাউকে তোমাদের ওপর উঙ্কে বা লেলিয়ে দেয়নি, তাদের সাথে চুক্তির মেয়াদ পূর্ণ করো........ ’ (আয়াত 8৪) এ ব্যতিক্রমটা কাদের সম্পর্কে নাযিল হয়েছে, সে সম্পর্কে বিশুদ্ধতম মত এই হলো বনু বকরের একটি শাখা বনু খোযায়মা ইবনে আমের সম্পর্কে এটা নাযিল হয়েছে। হোদায়বিয়াতে কোরায়শদের সাথে তাদের যে চুক্তি ছিলো, সেটা তারা ভংগ করো না এবং খোযায়া গোত্রের ওপর আক্ৰমণ চালানোর সময় তারা বনু বকরের সাথে যোগ দেয়নি। এই আক্রমণে বনু বকরকে কোরায়শ সাহায্য করেছিলো । এর ফলে হোদায়বিয়ার চুক্তি বাতিল হয়ে যায়। হোদায়বিয়ার দু বছর পর মক্ধা বিজয় হয়। অথচ হোদায়বিয়ার চুক্তির মেয়াদ ছিলো দশ বছর ৷ বনু বকরের এ শাখাটা চুক্তিতে অবিচল থাকে। তবে শেরেকেও স্থির থাকে । রসূল (স.)তাদের সাথে তাদের মেয়াদ পূর্ণ করার আদেশ দেন। আমাদের এই অভিমতের পক্ষে যুক্তি এই যে, সুদ্দী বলেছেন, ‘এরা হচ্ছে বনু কেনানার দুটো শাখা বনু মাদলাজ ও বনু যামরা ৷’ মোজাহেদ বলেন, বনু মাদলাজ ও খোষায়া গোত্ৰদ্ধয়ের মধ্যে চুক্তি ছিলো এবং আল্লাহ্‌ তায়ালা সেই প্রসঙ্গেই বলেছেন যে, ‘তাদের চুক্তির মেয়াদ শেষ হওয়া পর্যন্ত তা বজায় রাখো ।' তবে এখানে বিবেচ্য বিষয় এই যে, খোযায়া গোত্রটা মন্কা বিজয়ের পর ইসলাম গ্রহণ করেছিলো। অথচ এ আয়াতটা শেরেকের ওপর বহাল থাকা মোশরেকদের সাথে সংশ্লিষ্ট । ৭ম আয়াতে ‘আল্লাহ ও তীর রসূলের সাথে মোশরেকদের চুক্তি * যে কথা বলা হয়েছে, তাও আমাদের এই যুক্তির পক্ষে । বনু কেনানার এই শাখা দুটো হোদায়বিয়ার চুক্তির সময় মাসজিদুল হারামের কাছে বসে চুক্তি সম্পাদন করেছিলো এবং পরে সেই চুক্তি আর ভংগ করেনি এবং মুসলমানদের ওপর আক্রমণে কাউকে প্ররোচনাও দেয়নি ৷ তাই প্রাচীন মোফাসসেররা এই ব্যতিক্রম দ্বারা তাদেরকেই বুঝানো হয়েছে বলে মনে করেন । অধ্যাপক রশীদ রেযাও এই মত সমর্থন করেন। অধ্যাপক মোহাম্মদ ইযযত দরুযা বলেন যে, মাসজিদুল হারামের কাছে চুক্তি সম্পাদনকারী বলে যাদেরকে বুঝানো হয়েছে, তারা প্রথম ব্যতিক্রমে উল্লেখিতদের কেউ নয়। তার এ মত পোষণের কারণ এই যে, তিনি স্থায়ীভাবে মুসলমান ও মোশরেকদের মধ্যে চুক্তি সম্পাদন বৈধ বলে মনে করেন। তিনি কোরআনের এই কথাটার ওপর তার মতামতের ভিত্তি রাখেন যে, যতোক্ষণ তারা স্থির থাকবে, Wwww.icsbook.info

— পৃষ্ঠা ৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।