তাফসীর ফী যিলালিল কোরআন ৯ম খণ্ড
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

মোশরেকদেরকে চরমপত্র দিয়ে যে শেষ অবকাশ দেয়া হয়েছে, তা দ্বারা কোরআন তাদের মনকে প্রকৃত সত্যের মুখোমুখি করেছে ও আলোড়িত করেছে। এ দ্বারা তাদের চোখ খুলে সত্যের দিকে তাকাতে উদ্বুদ্ধ করেছে। সে বলেছে যে, সারা পৃথিবীতে যতোই ঘুরে বেড়াক, আল্লাহকে তারা অক্ষম করে দিতে পারবে না এবং তার পাকড়াও থেকে পালিয়েও কোথাও যেতে পারবে না। আল্লাহর লাঞ্ছনা গঞ্জনা তাদের জন্যে অবধারিত ৷ তা থেকে পালিয়ে তারা যেতে পারবে না। ‘জেনে রাখো যে, তোমরা আল্লাহকে অক্ষম করতে পারবে না এবং আল্লাহ তাদেরকে অপমানিত করবেনই ৷' তারা পালিয়ে যাবেই বা কোথায় এবং কিভাবেই বা তাদেরকে হাযির করা থেকে আল্লাহকে ফেরাবে? অথচ তারা তো আল্লাহরই মুঠোর মধ্যে! সমগ্র পৃথিবী ও বিশ্বজগতই তো তার মুঠোর মধ্যে! তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে, তার অবাধ্যদেরকে তিনি অপমানিত ও লাঞ্ছিত করবেনই । তার সিদ্ধান্তকে ঠেকানোর সাধ্য কারো নেই । এরপর সেই সময়টার কথা উল্লেখ করা হচ্ছে, যখন এই সম্পর্কচ্ছেদের ঘোষণা দেয়া হবে ও মোশরেকদেরকে তা জানানো হবে। ‘আর আল্লাহ ও তীর রসূলের পক্ষ থেকে বড় হজ্জের দিন মানুষকে জানানো হলো যে, আল্লাহ ও তীর রসূল মোশরেকদের সাথে সম্পর্কচ্ছেদ করেছেন বড় হজ্জের দিন কি আরাফার দিন, না কোরবানীর দিন, তা নিয়ে মতভেদ দেখা যায় । কোরবানীর দিন হওয়াই বিশুদ্ধতম । ঘোষণাটা হজ্জের সময়ই দেয়া হয়েছিলো। নীতিগতভাবে সকল মোশরেকের সাথেই সম্পর্কচ্ছেদের ঘোষণা দেয়া হয়েছে। পরবর্তী আয়াতে ব্যতিক্রম হিসাবে মেয়াদ শেষ হওয়া পর্যন্ত বহাল রাখার আদেশ দেয়া হয়েছে । প্রথম আয়াতে সকল মোশরেকের সাথে নীতিগতভাবে সম্পর্কচ্ছেদ করার যৌক্তিকতা সুস্পষ্ট । কেননা ওটা সম্পর্কের সর্বশেষ স্বাভাবিক অবস্থাটা ব্যক্ত করে। ব্যতিক্রম কেবলমাত্র নির্দিষ্ট মেয়াদী চুক্তির ক্ষেত্রে, যা মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে শেষ হয়ে যাবে। আয়াতটাকে এভাবে বুঝলে তা মুসলিম ও অমুসলিম সমাজের মধ্যকার চূড়ান্ত স্বাভাবিক সম্পর্কের প্রতি ব্যাপকতর ও প্রশস্ততর দৃষ্টি দিতে প্রেরণা যোগায় । এ সূরার এবং এ পর্বের ভূমিকায় আমরা আলোচনা করে এসেছি যে, যে সমাজ মানুষকে একমাত্র আল্লাহর বান্দা মনে করে এবং যে সমাজ মানুষকে বহু ংখ্যক প্রভুর গোলামে পরিণত করে, সেই দুই সমাজের মধ্যে চূড়ান্ত সম্পর্ক মূলত এ রকমই হয়ে থাকে, যা সূরা তাওবায় বর্ণনা করা হয়েছে। চূড়ান্ত সম্পর্কচ্ছেদের অব্যবহিত পর সৎ পথ অবলম্বনে উৎসাহ দান ও অসৎ পথ অবলম্বন থেকে সাবধান করা হয়েছে, ‘এরপর যদি তোমরা তাওবা করো, তবে সেটা তোমাদের জন্যে উত্তম, আর যদি পেছনে ফিরে যাও, তাহলে জেনে রেখো, তোমরা আল্লাহকে অক্ষম করে দিতে পারবেনা ....' যে আয়াতে সম্পর্কচ্ছেদের ঘোষণা রয়েছে, সেই আয়াতেই হেদায়াতের উৎসাহ ও গোমরাহী থেকে হুশিয়ারী দান ইসলামী বিধানের আসল স্বভাব প্রকৃতি কি রকম, সে সম্পর্কে আভাস দেয় । ইসলামের আসল ও স্বাভাবিক রূপ হলো অন্য সব কিছুর আগে সে হেদায়াতের বিধান করে। সে মোশরেকদের যে চার মাসের সময় দিয়েছে সেটা শুধু এ জন্যে নয় যে, সে তাদের ওপর অতর্কিতে আঘাত হানতে চায় না, যেমনটি অনৈসলামী জগতের আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে চালু ছিলো এবং আছে। ইসলাম তাদেরকে এ সময়টা দেয় চিন্তা ভাবনা করা ও নির্ভুল পথ অবলম্বনের Wwww.icsbook.info

— পৃষ্ঠা ৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।