তাফসীর ফী যিলালিল কোরআন ৯ম খণ্ড
/ ২৭১
📝 লেখা 📖 পিডিএফ

‘সূরা তাওবা নাযিল হবার পর রসূল (স.) আমাকে চারটি বিষয়ের সুস্পষ্ট ঘোষণা দিতে পাঠালেন । প্রথমত কাবা শরীফে কেউ নগ্ন হয়ে তওয়াফ করতে পারবে না । দ্বিতীয়ত এ বছরের পর কোনো মোশরেক মাসজিদুল হারামের ধারে-কাছেও আসতে পারবে না । তৃতীয়ত যাদের সাথে আল্লাহ ও তার রসূলের চুক্তি ছিলো, তাদের সে চুক্তি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত চলবে । চতুর্থত ইসলাম গ্রহণ ছাড়া কেউ বেহেশতে যেতে পারবে না। এ হাদীসটাই এতদসংক্রান্ত হাদীসগুলোর মধ্যে বিশুদ্ধতম । তাই এ হাদীসটা উদ্ধৃত করেই ক্ষান্ত থাকছি । ‘আল্লাহ ও তার রসূলের পক্ষ থেকে সম্পর্কচ্ছেদ এই সর্বজনীন গুরুগন্তীর ঘোষণায় তৎকালীন সমগ্র আরব উপদ্বীপে বসবাসকারী মুসলমান ও মোশরেকদের সম্পর্কের সাধারণ মূলনীতি বলে দেয়া হয়েছে। কেননা এখানে যে সমস্ত চুক্তির উল্লেখ করা হয়েছে, সেগুলো তৎকালীন আরবের মোশরেকদের সাথে সম্পাদিত চুক্তি ছাড়া আর কিছু নয়। মোশরেকদের সাথে আল্লাহ ও রসূলের সম্পর্কচ্ছেদ প্রত্যেক মুসলমানের ভূমিকা নির্দিষ্ট করে দেয় এবং প্রত্যেক মুসলমানের ওপর এমন প্রচন্ড চাপ সৃষ্টি করে যে, এরপর কোনো দ্বিধাদ্বন্ ও আপোষের অবকাশ রাখে না। এরপর এই ঘোষণার ব্যাখ্যা নিয়ে আসছে পরবর্তী আয়াত, ‘অতএব তোমরা দেশে চার মাস ঘুরেফিরে নাও এখানে মোশরেকদেরকে আল্লাহ যে অবকাশটুকু দিয়েছেন, তার বর্ণনা দেয়া হয়েছে। এই অবকাশ হলো চার মাস । এর মধ্যে তারা যেখানে সেখানে যাওয়া ও সফর করা দরকার করবে, ব্যবসা বাণিজ্য করবে, হিসাব নিকাশ চুকাবে, নিজেদের অবস্থায় যা কিছু পরিবর্তন আনতে চায় আনবে, সবই নির্বিঘ্নে ও নিরাপদে করতে পারবে। এ সময়ের ভেতরে তাদের ওপর কোনো অতর্কিত আদেশ বা শাস্তি আসবে না । এ সুবিধা তারাও ভোগ করবে যারা প্রথম প্রথম এই ভেবে চুক্তির বরখেলাফ কিছু কিছু কাজ করে ফেলেছিলো যে, রসূল তাবুক থেকে আর দেশে ফিরবেন না এবং রোমকরা তীদেরকে বন্দী করে নিয়ে যাবে! যেমনটি মদীনায় বসে থাকা মোনাফেক ও গুজব রটনাকারীরা আশা করেছিলো । এটা কখন সংঘটিত হয়েছিলো? চুক্তি সম্পাদিত হওয়ার অনেক পরে সংঘটিত হয়েছিলো, যখন তা প্রায় তামাদি হয়ে গিয়েছিলো ইতিমধ্যে মোশরেকদের সাথে যা কিছু অভিজ্ঞতা অর্জিত হয়েছিলো, তা থেকে স্পষ্ট হয়ে গিয়েছিলো যে, মুসলমানদের আবার পৌত্তলিকতায় ফিরিয়ে না আনা পর্যন্ত তারা লড়াই চালিয়েই যেতে থাকবে। এ অবকাশ ইতিহাসের এমন এক পর্যায়ে দেয়া হয়েছিলো, যখন মানবজাতি জংগলের আইন ছাড়া আর কোনো আইন চিনতো না । বিভিন্ন সমাজের মধ্যে শুধু এই পাৰ্থক্যই দৃষ্টিগোচর হতো যে, কেউ অন্যের ওপর আক্রমণ চালাতে সক্ষম আর কেউ অক্ষম। আর যে সক্ষম সে আক্রমণ চালাতে কোনো পূর্ব হুশিয়ারী দেয়ারও তোয়াক্কা করতো না এবং কোনো চুক্তি বা ওয়াদারও ধার ধারতো না। সুযোগ হলেই আক্ৰমণ চালাতো । কিন্তু ইসলাম সব সময় নিজের স্বতন্ত্র নীতি অনুসরণ করে চলেছে এবং তা আদি থেকে অন্ত পর্যন্ত একই রকম ছিলো ও আছে । কেননা এটা হচ্ছে আল্লাহর বিধান । তাই এর মূলনীতির সাথে কালের কোনো সম্পর্ক নেই ৷ যুগ বা কাল ইসলামের কোনো পরিবর্তন বা বিকাশ সাধন করে না, বরং ইসলামই যুগে যুগে মানব জাতিকে উন্নত ও বিকশিত করে এবং নিজের প্রভাববলয়ের অভ্যন্তরে ও চার পাশে যা কিছু থাকে তাকে পরিশুদ্ধ করে। ইসলাম নিজের প্রভাব দ্বারা মানব জাতির পরিবর্তনশীল অবস্থাকে প্রভাবিত করে এবং তার উন্নৃতি ও অগ্রগতি নিশ্চিত করে। Wwww.icsbook.info

— পৃষ্ঠা ৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।