‘নিষিদ্ধ মাসগুলো অতিবাহিত হওয়ার পর মোশরেকদেরকে যেখানেই পাও হত্যা করো ' আমাদের বক্তব্যের পরিপন্থী । কেননা এতে নিষিদ্ধ মাসগুলো অতিবাহিত হওয়ার পর প্রত্যেক মোশরেককেই হত্যা করতে মোমেনদের আদেশ দেয়া হয়েছে। কিন্তু এ ধারণা ভুল কেননা পরবর্তী আয়াতে দ্বর্থহীন ভাষায় আমাদের বক্তব্যকে সমর্থন করা হয়েছে এবং এই ধারণাকে খন্ডন করা হয়েছে যে, নিষিদ্ধ মাসগুলোর পর চুক্তিবদ্ধ ও অচুক্তিবদ্ধ নির্বিশেষে সকল মোশরেককে হত্যা করার অনুমতি দেয়া হয়েছে! যে আয়াত আমাদের বক্তব্য সমর্থন করে ও উক্ত ‘আল্লাহ ও তার রসূলের কাছে মোশরেকদের চুক্তি কিভাবে বহাল থাকে? তবে মাসজিদুল হারামে যাদের সাথে চুক্তি সম্পাদন করেছ, তারা যতোক্ষণ চুক্তির ওপর স্থির থাকবে, তোমরাও ’ (আয়াত-৭) স্পষ্টতই এখানে আল্লাহ তায়ালা মোশরেকদের সাথে কৃত চুক্তিকে বহাল রাখতে আদেশ দিয়েছেন, যতোক্ষণ তারা তা বহাল রাখে, চুক্তি লংঘন না করে এবং কোনো শত্রুকে মুসলমানদের ওপর লেলিয়ে বা উক্কে না দেয়। | ‘এ ছাড়া রসূল (স.)-এর কাছ থেকে বিশ্বস্ত সূত্রে বর্ণিত হাদীসে বলা হয়েছে যে, তিনি যখন আলী (রা.)-কে আল্লাহ তার রসূলের সাথে চুক্তিবদ্ধ মোশরেকদের সাথে সম্পর্কচ্ছেদের ঘোষণা জানাতে পাঠালেন, তখন তাকে এভাবে ঘোষণা দেয়ার নির্দেশ দিলেন, ‘যার সাথে রসূল (স.)-এর কোনো চুক্তি আছে, সে চুক্তি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত চালু থাকবে।' এ দ্বারা আমাদের বক্তব্য সঠিক বুঝা যায়। আমাদের বক্তব্য হলো, যাদের সাথে রসূল (স.) কোনো মেয়াদী চুক্তি সম্পাদন করেছেন এবং তারা সেই চুক্তির বরখেলাফ কিছু না করে চুক্তি বহাল রেখেছে, তাদের সাথে কৃত সেই চুক্তি বাতিল করতে আল্লাহ তায়ালা তার রসূলকে আদেশ দেননি। আল্লাহ তায়ালা চার মাসের চরমপত্র দিয়েছেন শুধু তাদেরকে, যারা চরমপত্র দেয়ার আগে চুক্তি লংঘন করেছে, অথবা যাদের সাথে অনির্দিষ্ট মেয়াদের চুক্তি ছিলো যাদের সাথে সুনির্দিষ্ট মেয়াদের চুক্তি ছিলো এবং তারা তা লংঘন করেনি, তাদের সাথে রসূল (স.)-কে পুরো মেয়াদ পর্যন্ত চুক্তি মেনে চলার আদেশ দিয়েছেন। এই আদেশ প্রচার করার জন্যেই রসূল (স.) হজ্জের মওসুমে ঘোষণা পাঠিয়েছিলেন ।' চুক্তিগুলো সংক্রান্ত বিভিন্ন বর্ণনার পর্যালোচনা করতে গিয়ে তাবারী অন্যত্র বলেন, ‘এ সব বর্ণনা ও এর সাথে সাদৃশ্যপূর্ণ অন্যান্য বর্ণনা আমাদের বক্তব্যের বিশুদ্ধতা প্রমাণ করে। চার মাসের চরমপত্র কাদের জন্যে ছিলো, সেটা আমি ইতিপূর্বে বলে এসেছি । কিন্তু যাদের সাথে সুনির্দিষ্ট মেয়াদ পর্যন্ত চুক্তি ছিলো, তাদের সেই চুক্তি বাতিল করার কোনো অনুমতি আল্লাহ্ তায়ালা রসূল (স.)-কে দেননি । রসূল (স.) কার্যতও এ ধরনের চুক্তি তার মেয়াদ সমাপ্তি পর্যন্ত বহাল রেখেছেন। এটাই ছিলো তার প্রতি আল্লাহর নির্দেশ এবং এটাই কোরআনের সুস্পষ্ট বিধান । রসূল (স.)-এর কাছ থেকে বর্ণিত সমস্ত হাদীসের সার কথাও তাই !' দুর্বল হাদীসগুলো এবং শীয়া সুনী ও উমাইয়া রাজনৈতিক মতভেদের কারণে পরিত্যক্ত হাদীসগুলোকে যখন আমরা পরিত্যাগ করেছি, তখন আমরা এ কথা বলতে পারি যে, রসূল (স.) উলংগ হয়ে তওয়াফকারী মোশরেকদের সাথে হজ্জ করা অপছন্দ করার পর হযরত আবু বকরকে হজ্জের আমীর নিযুক্ত করে পাঠালেন । এরপর সূরা তাওবার এই কটা প্রাথমিক আয়াত নাযিল হলো। তখন রসূল (স.) হযরত আলীকে হযরত আবু বকরের পিছু পিছু পাঠালেন । তিনি মানুষকে এ আয়াতগুলো পড়ে শোনালেন। এতে সমস্ত চূড়ান্ত বিধান অন্তর্ভুক্ত ছিলো এবং এ বছরের পর কোনো মোশরেক কাবার তওয়াফ করতে পারবে না এ নির্দেশও ছিলো । Wwww.icsbook.info
— পৃষ্ঠা ৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।